

Buy শেষ যুগে বিশ্ব ঘটনাবলীর কেন্দ্রীয় ভূমিকায় মদীনার উত্থান Online in Bangladesh
লেখক: ইমরান নযর হোসেন
- Author: ইমরান নযর হোসেন
- Publisher: Muslim Village
- Isbn: 9789849542964
- Number Of Pages: 32
- Language: Bangla & Arabic
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
আনাস ইবনে মালিক (রাঃ) বলেছেন: আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: মক্কা মদীনা ব্যতীত এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল প্রবেশ করবেনা। ওই শহরের প্রত্যেকটি প্রবেশদ্বারে ফেরেশতারা সারিবধ্য ভাবে পাহারায় থাকবে। দাজ্জাল একটি লবনাক্ত নিষ্ফলা এলাকায় অবস্থান নিবে। তারপর মদীনা তিনবার প্রকম্পিত হবে এবং প্রত্যেক কাফির এবং মুনাফিক সেখান থেকে বেরিয়ে দাজ্জালের সাথে যোগ দেবে। অনুরূপ বর্ণনাকারীদের আর একটি রেওয়ায়েতে বলা হয়েছে: সে জুরুফ এলাকার নোনা অনুর্বর জায়গায় অবস্থান নিবে। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরও বলেছেন: প্রত্যেক পুরুষ এবং মহিলা মুনাফিক বেরিয়ে এসে তার সাথে যোগ দেবে। (সহিহ মুসলিম)
রিভিউ ও রেটিং (Review & Rating)

অনেক ভালো , বইটি পড়ে অনেক কিছু শিখলাম, জানলাম, বুঝলাম
মদীনার ভবিষ্যৎ ও ইসলামের দৃষ্টিতে এর গুরুত্ব বিশ্লেষণ করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে, মদীনা শেষ যুগে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবে এবং ইসলামের সত্য দাবিকে প্রতিষ্ঠিত করবে। লেখক কুরআন ও হাদিসের আলোকে মদীনার এই ভূমিকার ব্যাখ্যা দিয়েছেন এবং সমসাময়িক বিশ্ব পরিস্থিতির সাথে এর সম্পর্ক স্থাপন করেছেন।
এই জমানার জন্য গুরুত্বপূর্ণ বই। সবার পড়া উচিত।























