

Buy শ্রেষ্ঠ গল্প Online in Bangladesh
লেখক: জেমস জয়েস
- Author: জেমস জয়েস
- Publisher: বিশ্বসাহিত্য কেন্দ্র
- Isbn: 9841801426
- Number Of Pages: 106
- Language: বাংলা
- Edition: 6th Printed, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
"শ্রেষ্ঠ গল্প" বইটি সম্পর্কে কিছু কথাঃ দেশের সঙ্কীর্ণ পরিবেশ, নিজের চারপাশে ধর্মীয় গোঁড়ামির আবহাওয়ার একটি নিরানন্দ রক্ষণশীলতার চাপ তাঁকে চঞ্চল, ক্ষুব্ধ ও বিদ্রোহী করে তোেল। তা ছাড়া ইবসেনের নাটকের ওপর লেখা তার একটা প্রবন্ধ পত্রিকা থেকে প্রত্যাখ্যাত হলে তিনি তাঁর নিজস্ব সাহিত্যিক মতবিশ্বাসে স্থির থাকার জন্য, জনগণের মেজাজ বুঝে জনপ্রিয় সাহিত্য তৈরির প্রক্রিয়া থেকে দূরে থাকার জন্য অনুভব করলেন এবার তাঁকে বাইরে কোথাও চলে যেতে হবে। ডাবলিনের সমগ্র জীবনপ্রবাহ ও গতিপ্রকৃতির উপলব্ধিও তাঁকে এই সিদ্ধান্তে আসতে প্ররােচিত করে। ১৯০২ সালে অর্থাৎ স্নাতক ডিগ্রি লাভের পরই তিনি ডাবলিন ছেড়ে চলে গেলেন প্যারিসে ডাক্তারি পড়ার জন্যে। কিন্তু ডাক্তারির পড়াশােনায় উৎসাহ বােধ না করায় পুস্তক সমালােচনা লিখতে শুরু করলেন ডাবলিনের এক কাগজের জন্য। ১৯০৩-এ মায়ের মারাত্মক অসুখের খবর পেয়ে ফিরে এলেন ডাবলিনে। এর মধ্যে তিনি লিখে চলেছেন ডাবলিনার্সের গল্পগুলাে এবং এ পােট্রেট অব দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়ংম্যান’-এর খসড়া কাজ। এখানেই তাঁর পরিচয় হয় দীর্ঘাঙ্গী, কোমল, হাস্যময়ী, কিন্তু প্রায় বিদ্যাহীনা এবং সাহিত্য ব্যাপারে একেবারেই অনুৎসুক গলওয়ের এক এ্যাপিফ্যানি প্রভৃতির বিপুল ব্যবহার ও পরীক্ষা-নিরীক্ষা লক্ষ্য করা যায় এই বইয়ে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
অসাধারণ কিছু গল্প আর বেশ সহজ ও সাবলীল অনুবাদ।
জয়েসের লেখা দুষ্পাচ্য, সেকথা বিদগ্ধ পাঠকের জানা৷ তার ইউলিসিস নিয়ে বহু সময়ে বহু কথা হয়েছে। আত্মজৈবনিক 'পোর্ট্রেট অফ অ্যান আর্টিস্ট...' ব্যতিরেকে তার গল্পগ্রন্থ 'ডাবলিনার্স' তুলনামূলক সহজ। এই গ্রন্থে সংকলিত জয়েসের অল্প কয়েকটি গল্প। 'অ্যারাবি' বাদে কোনটাই পড়া ছিল না৷ এবং পড়তে গিয়ে দেখলাম জয়েসের গল্প বোঝা সহজ নয়৷ বুঝতে গেলে প্রয়োজন মনোযোগ আর জয়েস, তৎকালীন ডাবলিনের মানুষ ও তাদের যাপিত জীবন জানা। বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত। অনুবাদ শহীদুল আলম৷ বোধকরি প্রখ্যাত ফটোগ্রাফার সাহেবই অনুবাদক। জয়েসের লেখা অনুবাদ করা সহজ নয়, তবে গল্পগুলো পুরোপুরি না বুঝলেও এটা বুঝেছি অনুবাদক অনুবাদে সফল।




















