

Buy আর্সেন লুপাঁ জেন্টলম্যান বার্গলার Online in Bangladesh
লেখক: মরিস লেবলাঁ
- Author: মরিস লেবলাঁ
- Publisher: বেনজিন প্রকাশন
- Isbn: 9789849582649
- Number Of Pages: 200
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
Arsene Lupa The Gentleman thief and master of disguise আমাদের অনেকেই হয়তো ‘আর্সেন লুপাঁ’ নামটার সাথে তেমন পরিচিত নই। আর্সেন লুপাঁ হলো এমন একজন ভদ্র চোর যিনি তার নিজের থেকেও খারাপ লোকদের কাছ থেকে চুরি করে থাকেন। হাত সাফাই এর সাথে ছদ্মবেশেও বেশ পারদর্শী। পুলিশ বা ডিটেক্টিভ দের থেকে সবসময় একধাপ এগিয়ে থাকে সে। যাকে শুধু আধুনিক নয় বরং বলা যায় আগামীকালের মানুষ। সংস্কৃত, মার্জিত একজন ফরাসী রুচির নিখুঁত ব্যক্তি হলো এই ‘লুপাঁ’। আর্সেন লুপাঁকে তো কেউ কেউ 'ফরাসি শার্লক হোমস' হিসেবেও বিবেচনা করে। ১৯০৫ সালের ১৫ই জুলাই লুপাঁর প্রথম গল্প "The Arrest of Arsène Lupin" প্রকাশ পায়। লিখেছিলেন ফরাসি লেখক 'Maurice Leblanc'। পরবর্তীতে 'মরিস লেবলাঁ' - র মোট ১৭টি উপন্যাস ও ৩৯টি ছোটগল্পে আর্সেন ল্যুপাঁকে দেখা যায়। 'আর্সেন লুপাঁ' সিরিজের প্রথম বই 'আর্সেন লুপাঁ : জেন্টলম্যান বার্গলার' বইটি। মরিস লেবলাঁ - র লেখা তুমুল জনপ্রিয় আর্সেন লুপাঁ সিরিজের প্রথম বইটাই হলো একটা গল্প সংকলন। মোট নয়টি গল্প আছে বইটিতে। আর্সেন ল্যুপাঁর তীক্ষ্ণ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় নয়টি গল্পে...
রিভিউ ও রেটিং (Review & Rating)
book ta order deyar 3 diner din hatee pelam specially book er quality ta shei chilo and ak kothai book ta valo nite paren

#Book_Insights 30 'জেন্টলম্যান বার্গলার' অর্থাৎ 'ভদ্রলোকের চোর' কিংবা 'ভদ্রলোক চোর'। বইয়ের ভাষায় 'ভদ্রবেশী চোর'। কিন্তু চোর কী করে ভদ্রলোক হয়? আর্সেন লুপাঁই বা এতো কুখ্যাত সব চৌর্য কান্ডের পর ভদ্রলোক খেতাব পান কী করে? কী করেই বা চুরিগুলো করেন, পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকেন কী করে? সেসব নিয়েই ৯ টি গল্পের আখ্যান এ বই। ১. দ্য অ্যারেস্ট অভ আর্সেন লুপাঁ | The Arrest of Arsène Lupin ⭐⭐⭐ • গল্প: খবর এসেছে 'লা প্রোভেন্স' জাহাজে উপস্থিত আছেন আর্সেন লুপাঁ। কেউ দেখেনি তাকে, কেউ চেনেনা তার চেহারা। এদিকে জাহাজে ঘটে গেছে এক চুরির ঘটনা। লুপাঁ ধরা পড়বে কি? নাকি চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবে এবারও? • পাঠ্যনুভূতি: ঠিক সূচনা উপযোগী গল্প না হলেও চলনসই বলা যায়। আর্সেন লুপাঁর চরিত্রের ধারণা পাওয়ার তেমন সুযোগ নেই এখানে। জাহাজের যাত্রীদের মতো পাঠকও দ্বিধায় পড়বেন। টুইস্ট হিসেবে পাওয়া এমন সমাপ্তি বর্তমান সাহিত্যে অনেক থাকলেও তৎকালীন সময়ে আইডিয়াটা নতুনই ছিলো। (৩/৫) • অনুবাদ: এ গল্পের অনুবাদ করেছেন 'কুদরতে জাহান'। গল্পের মূলভাব ঠিক রাখার চেষ্টা করা হয়েছে। অনুবাদ হিসেবে গল্পের মতোই চলনসই। (৩/৫) ২. আর্সেন লুপাঁ ইন প্রিজন | Arsène Lupin In Prison ⭐⭐⭐⭐ • গল্প: মালাকুইস দূর্গে একটা চিঠি আসে ব্যারেনের কাছে। দূর্গের গ্যালারিতে থাকা চিত্রকর্ম ও অদ্ভূতদর্শন জিনিসপত্র লুট করার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে আর্সেন লুপাঁ। কিন্তু লুপাঁ তো জেলে। সুরক্ষার জন্য ব্যারেন সাহায্য খোঁজে লুপাঁর শত্রু অফিসার গাঁইমার্দ এর কাছে। • পাঠ্যনুভূতি: আর্সেন লুপাঁর চতুরতার পরিচয় পর্ব এ গল্প দিয়েই শুরু। বিচক্ষণ বুদ্ধির মাধ্যমে নিজের কার্যসিদ্ধি করা এই লোকের পরিকল্পনার বাস্তবায়ন দেখানো হয়েছে গল্পের ভাঁজে ভাঁজে। চুরির বিষয়টা খুব বেশি অভিনব না লাগলেও এর পরের পরিকল্পনাটা ভালোই লেগেছে। (৪/৫) • অনুবাদ: এ গল্পের অনুবাদ তুলনামূলক ভালো লেগেছে। গুছিয়েই লেখা। অনুবাদক 'নিঝুম' এর করা অনুবাদ, প্রথমবার পড়ার অভিজ্ঞতা মন্দ ছিলো না। (৩.৫/৫) ৩. দ্য এস্কেপ অভ আর্সেন লুপাঁ | The Escape of Arsène Lupin ⭐⭐⭐⭐⭐ • গল্প: আর্সেন লুপাঁ জেলবন্দি থাকবেন না দীর্ঘক্ষণ। এ বিষয়ে বেশ তৎপর পুলিশ বিভাগ। আদালতে নিজের পলায়নের সরাসরি হুমকিও দিয়েছে লুপাঁ। জনগণ মুখিয়ে আছে লুপাঁ কখন কীভাবে পুলিশের চোখে ধুলো দেয়, তা দেখার জন্য। • পাঠ্যনুভূতি: খেলা এবার জমজমাট। আর্সেন লুপাঁর বুদ্ধিমত্তা এবং পুলিশ বিভাগের নজরদারি, এই দুইয়ের মাঝের নীরব যুদ্ধ চলেছে এ অংশে। বলতে গেলে, বেশ উপভোগ করেছি ব্যাপারটা। লুপাঁর তুখোড় বুদ্ধি এখানে স্পষ্টতর; চমৎকার। (৫/৫) • অনুবাদ: এ অংশের অনুবাদ করেছেন 'মহিউল ইসলাম মিঠু' । আগের দুই গল্পের তুলনায় এটার অনুবাদ আরো বেশি ভালো লেগেছে। শব্দ নির্বাচনে এক ধাপ উন্নতি লক্ষ্য করা গেছে। (৪/৫) ৪. দ্য মিস্টেরিয়াস ট্রাভেলার | The Mysterious Traveller ⭐⭐⭐ • গল্প: হুয়ন গামী এক ট্রেনে অবস্থান করছে আর্সেন লুপাঁ। এ নিয়ে আতঙ্ক যাত্রীদের মাঝে। এবার লুপাঁর চুরি ধরতে নেমে পড়লেন স্বয়ং লুপাঁই। কীভাবে? সে উত্তর নাহয় পাঠক খুঁজে নিক। • পাঠ্যনুভূতি: ৩য় গল্পটার মতো অতো মারপ্যাঁচ না থাকলেও ভালোই। প্রথম গল্পের মতো বাচনভঙ্গির ট্রিক এখানেও ছিলো, তবে এখানে সেটা মূল টুইস্ট নয়। আর্সেন লুপাঁর কিঞ্চিৎ ভদ্রলোক সত্তার দেখা পাওয়া গেছে এখানে। তবে আমি মনে করি, এখানে ভাগদৌড়ের যে বর্ণনা, সেটা বইয়ের পাতায় পড়ার চেয়ে পর্দায় দেখাটা অধিক উপভোগ্য হবে। (৩/৫) • অনুবাদ: এ গল্পের অনুবাদের কাজে ছিলেন 'অসীম পিয়াস' । নিঃসন্দেহে ভালো হাতের অনুবাদ। গল্পের ধরনের অজুহাতে, নয়তো অনুবাদক হয়তো আরো বেশি সুযোগ পেতেন। (৪/৫) ৫. দ্য কুইন'স নেকলেস | The Queen's Necklace ⭐⭐⭐⭐ • গল্প: ড্রেয়ুথের কাউন্ট পরিবারের সংরক্ষণে আছে একশো বছর পুরোনো ঐতিহ্যবাহী নেকলেস। সেই নেকলেস একদিন হারিয়ে গেলো, এক পার্টির পর। যে ঘরে রাখা আছে নেকলেসটি, তার সন্ধান করো জানার কথা নয়। সন্ধান পেলেও, সেখানে প্রবেশের মতো রাস্তা নেই চোরের জন্য। • পাঠ্যনুভূতি: এ গল্পে আর্সেন লুপাঁ কোথায়? এ প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিলো মনে মনে। এ গল্পে লুপাঁ থেকেও নেই। বরং এ গল্পটাই লুপাঁর। গল্পটা লুপাঁর বুদ্ধিমত্তার, সততার কিংবা ভদ্রতার। (৩.৫/৫) • অনুবাদ: 'লুৎফুল কায়সার' ড্রাকুলা সহ নামকরা বেশকিছু লেখার অনুবাদ করেছেন। তবে তাঁর অনুবাদ পড়ার সুযোগ এই প্রথম হলো। যদিও গল্পের শুরুর দিকে পড়তে গিয়ে একটু জড়তা অনুভব করছিলাম, তবে মুহূর্তেই সেটা কাটিয়ে গল্পে প্রবেশ করতে পেরেছি। অনুবাদকের অন্যান্য লেখা ও অনুবাদ পড়ার আগ্রহ জন্মেছে ইতোমধ্যে। (৫/৫) ৬. দ্য সেভেন অভ হার্টস | The Seven of Hearts ⭐⭐⭐⭐ • গল্প: এক ভদ্রলোকের বাড়িতে ডাকাতি হলো, কিন্তু খোয়া গেল না কিছুই। বরং ডাকাতির পর গোছানো ঘরে পাওয়া গেলো তাশের সেভেন অভ হার্টস এর কার্ড। এ রহস্যের সমাধান যখন আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, এমন সময় খবর বেরোলো এক সাবমেরিনের, যার নাম 'সেভেন অভ হার্টস'। এ মিলের রহস্য কী? একই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আবার আত্মহত্যাও করলেন একজন। • পাঠ্যনুভূতি: রহস্যময় এ গল্পটা বেশ জমজমাট ছিলো। প্রতিবারের মতো এবারও লুপাঁর পরিচয় নিয়ে লেখক লুকোচুরি খেলেছেন। তবে এখানে ব্যতিক্রম হচ্ছে, বাকিগুলোর মতো এ গল্পের চরিত্রগুলো এমন যে সহজে লুপাঁর পরিচয় ধরতে পারা যায় না। এ গল্পটা আকারেও বিশাল। বইটার সবচেয়ে বড় গল্প বোধয় এটাই, এখানে রহস্যের জালটাও বিশাল। তাই বলতে পারেন, লুপাঁর গোয়েন্দা সত্তা দেখা গেছে এখানে। (৪/৫) • অনুবাদ: গল্পটির অনুবাদক 'নজরুল ইসলাম' । শুরুটা মন্দ ছিলো না, তবে সংলাপ অংশে একটু গোলমেলে লেগেছে অনুবাদের কারণেই। কে কাকে উদ্দেশ্য করে সংলাপ বলছে, সেটা কয়েকবার উল্লেখ থাকলেও পড়তে গিয়ে ট্র্যাক হারিয়ে ফেলছিলাম বারবার। আর আমার ধারণা, অনুবাদক মূল ভাষার সাথে সামঞ্জস্যতা রাখতে চেয়েছেন, যার কারণে অনুবাদের বাংলায় কিছুটা কৃত্রিমতা রয়ে গেলো। অন্যথায়, গল্পটা আরো উপভোগ্য হতো। (৩.৫/৫) ৭. মাদাম ইমবর্টে'স সেফ | Madame Imbert's Safe ⭐⭐⭐ • গল্প: লুদোভিক ইমবার্ট নামের এক লোককে ছিনতাইয়ের হাত থেকে বাঁচালো আর্সেন লুপাঁ। লোকটার সাথে সখ্যতা গড়ে উঠলো লুপাঁর। কিন্তু উদ্দেশ্যহীনভাবে কোনো কাজ করে না লুপাঁ। শোনা যায়, ইমবার্ট দম্পতির কাছে আছে শত কোটি টাকার বন্ড। • পাঠ্যনুভূতি: আর্সেন লুপাঁ বুদ্ধিমান হতে পারে, তবে শার্লক হোমসের সাথে যে তার তুলনা যায় না। এ কথার প্রমাণই গল্পটা। চতুরতার পরেও লুপাঁও যে বাকিদের মতো 'ফ্ললেস ক্যারেক্টার' নয়, সেটাই খুব ভালোভাবে উঠে এসেছে এখানে। গল্পে টানটান উত্তেজনা না থাকলেও প্ল্যানিং আছে কিঞ্চিৎ। (৩/৫) • অনুবাদ: অনুবাদক হিসেবে 'ডিউক জন' বেশ প্রশংসনীয় কাজ করেছেন। সহজ সাবলীল ভাষায় বেশ ভালই লেগেছে পড়তে। (৪/৫) ৮. ব্ল্যাক পার্ল | The Black Pearl ⭐⭐⭐⭐ • গল্প: বাক্সবন্দী এক কালো মুক্তা চুরি করতে গিয়ে লুপাঁ পেলো কাউন্টেস এর লাশ। খুনের দায়ে গ্রেফতার করা হলো কাউন্টেসের সেবক ভিক্টরকে। কিন্তু খুনের কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। চুরির আগেই বাক্স থেকে উধাও কালো মুক্তাও। • পাঠ্যনুভূতি: গল্পে আরও একবার আর্সেন লুপাঁকে গোয়েন্দা সত্ত্বায় দেখা গেলো। ঠিক গোয়েন্দা বলবো না, তবে এখানে শার্লক হোমসের সাথে তুলনা করাই যায়। শার্লক হোমস যেমন খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে, তারপর একে একে তথ্য বিশ্লেষন করে। এখানে তেমনই ঝলক পেলাম লুপাঁর চরিত্রে। (৪/৫) • অনুবাদ: অনুবাদক 'জাবেদ রাসিন' চমৎকার কাজ করেছেন। অনুবাদের জন্য গল্পের যতটুক রহস্য ছিলো, সম্পূর্ণটাই উপভোগ করতে পেরেছি। (৫/৫) ৯. শার্লক হোমস অ্যারাইভস টু লেট | Sherlock Holmes Arrives Too Late ⭐⭐⭐⭐ • গল্প: দুটো বই চুরি হয়েছে, যাতে লেখা আছে পুরাতন ধনদৌলত খুঁজে পাওয়ার মতো সূত্র। তাতে আর্সেন লুপাঁর চুরির হাত পড়বে বলেই ডাকা হলো শার্লক হোমসকে। তাদের মুখোমুখি দেখা হবে কিনা? একে অপরকে ধরাশায়ী করতে পারবে কিনা তা নিয়েই গল্প। • পাঠ্যনুভূতি: হোমসের পাশাপশি, পূর্বের গল্পগুলোর একটা চরিত্রকেও আনা হয়েছে এ গল্পে। লুপাঁর রোমান্টিক দিকটাও এখানে স্পষ্ট। শার্লক হোমসের বুদ্ধিমত্তা ও চালচলন এখানে ঠিকঠাকভাবেই উল্লেখ আছে। শুধু তাকে বারবার কেনো রোমান্টিক হিরোর সাথে তুলনা দেয়া হচ্ছিলো, বুঝতে পারিনি। (৪/৫) • অনুবাদ: 'খালেদ নকীব' অনুবাদকের কাজ ঠিকঠাক ভাবেই করেছেন। কিছু জায়গায় একটু উত্থান পতন আছে যদিও। তবে গুছিয়ে গল্প বলার জন্য এতটুকুই যথেষ্ট। (৪/৫) • সামগ্রিকভাবে ব্যাক্তিগত মতামত: সাহিত্য বিচারে মন্দ নয়। তবে শার্লক হোমস সমতুল্য পুরোপুরি মনে হয়নি। আরেকটা বিষয় হলো, প্রতিটি গল্পের জন্য ভিন্ন অনুবাদক থাকায়, পড়ায় ব্যাঘাত ঘটেছে কিছুটা। অনুবাদের ত্রুটি আছে, এমন কোনো অভিযোগ আনছি না। তবে প্রত্যেকের লেখার মতো অনুবাদের ধরণও আলাদা হয়ে থাকে। স্বাভাবিকভাবেই একটা গল্পের পর আরেকটা গল্পে অনুবাদের স্বাদ ভিন্ন মনে হবে। যার কারণে বইটা আমি বিরতি দিয়ে দিয়েই শেষ করেছি। পরবর্তী বই 'আর্সেন লুপাঁ ভার্সেস হার্লক শোমস' এর ক্ষেত্রে অনুবাদকের সংখ্যা সীমিত করায়, আশা করি আরো ভালো অভিজ্ঞতা হবে। • সামগ্রিকভাবে ব্যাক্তিগত রেটিং: ৩.৫/৫ (প্রোডাকশন বেশ ভালোই। প্রচ্ছদটাও দারুণ। ভ্রান্তি বলতে বইয়ে আছে চোখে না পড়ার মতো কিছু বানান ভুল,আর দ্য ব্ল্যাক পার্ল গল্পে 'দ্য' বাদ দেয়া। এগুলোর সংশোধন প্রয়োজন। শব্দার্থ-টীকা শুধু শেষ গল্পে কিছু পেয়েছি। সবগুলো গল্পেই অর্থ বুঝার সুবিধার্থে দিলে ভালো হতো।) এক নজরে, • বই: আর্সেন লুপাঁ জেন্টলম্যান বার্গলার • লেখক: মরিস নেবলাঁ • সম্পাদক: মহিউল ইসলাম মিঠু • প্রকাশনী: বেনজিন প্রকাশন • পরিবেশক: নয়া উদ্যোগ • প্রচ্ছদ: সজল চৌধুরী • সংশোধন: শুদ্ধিপত্র সম্পাদনা সংস্থা • প্রথম প্রকাশ: আগষ্ট'২০২২ • পৃষ্ঠা সংখ্যা: ২০০ • মুদ্রিত মূল্য: ৩৮০ টাকা ~ ইয়াসির আল সাইফ
nice book
দুঃসাহসী গোয়েন্দা অনেক শুনেছি কিন্তু দুঃসাহসী চোর এইটা কখনো হয় নাকি তারা তো সর্বদা খলনায়ক হিসেবে পরিচিত। এই ভুল ভাঙাতে মরিস লেবলাঙ্ক এর তৈরি এই চরিত্র আর্সেন লুপা বা লুপিন।
প্রশ্ন ও উত্তর (Q/A)
book ta order deyar 3 diner din hatee pelam specially book er quality ta shei chilo and ak kothai book ta valo nite paren
ধন্যবাদ
book ta order deyar 3 diner din hatee pelam specially book er quality ta shei chilo and ak kothai book ta valo nite paren
ধন্যবাদ




















