Buy জাপানের আরও অদ্ভুতুড়ে সব গল্প Online in Bangladesh
লেখক: এদোগাওয়া রানপো
- Author: এদোগাওয়া রানপো
- Publisher: নটিলাস প্রকাশনী
- Isbn: 9789843907042
- Number Of Pages: 112
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
হাত হারানো পিয়ানোবাদকের জন্য সঙ্গীতের দরজা কি চিরতরে বন্ধ, নাকি তার সুর এখনো বেঁচে আছে কোথাও? মৃত ভাইয়ের ডায়েরির পাতাগুলো কি নিছকই স্মৃতিকথন, নাকি তার নিঃশব্দ ভালোবাসার এক অমোচনীয় স্বাক্ষর? গ্রীষ্মের দুপুরে পথচলতি পথিক আচমকা এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলে কি ভুলতে পারবে সেই দিবাস্বপ্নের স্মৃতি? ড. মেরার অদ্ভুত রহস্যময় অপরাধের জন্য কী শাস্তি অপেক্ষা করছে? একটি নিরীহ বিষাক্ত গাছ কীভাবে সমাজকে বদলে দেবে? মঙ্গলগ্রহের হ্রদের পাড়ে নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি কি বুঝতে পারছে এই পরিচিত জগৎটা আদতে কার জন্য বানানো? ছলনাময়ী নারীর কৌশল কি মিথ্যা, নাকি সত্যের চেয়েও ভয়ংকর? যুদ্ধ কি মানব মনের গোপন লালসারই প্রতিচ্ছবি নয়, যা এক রাতের ভালোবাসায় বারে বারে ফিরে যেতে চায়? উপহাসের শিকার নাচুনে বামন কি সবাইকে এমনি এমনি ছেড়ে দেবে? চিলেকোঠায় লুকিয়ে মানুষ দেখতে দেখতে নিজের ভেতরের কুৎসিত আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটবে না তো?এত এত প্রশ্নের উত্তরগুলো কি সত্যিই গল্পের ভেতর খুঁজে পাবেন? ‘জাপানের অদ্ভুতুড়ে সব গল্প’ সংকলনের পর আরও দশটি অদ্ভুত গল্প নিয়ে এদোগাওয়া রাম্পো ফিরছে ‘জাপানে আরও অদ্ভুতুড়ে সব গল্প’ বইটিতে। রাম্পোর গল্পগুলোতে লুকিয়ে থাকা উত্তর আদতে রেখে যাবে বেশ কিছু প্রশ্নের রেশ। এখানে হারিয়ে যাওয়ার দায় একান্তই আপনার!
রিভিউ ও রেটিং (Review & Rating)
ek kothay best ekti book.. fully recomended
good book recommended সবাই নিতে পারেন



এদোগাওয়া রাম্পো। নামটার সঙ্গে আমার প্রথম পরিচয় বিস্ট ইন দ্য শ্যাডো বইয়ে। সেই বইয়ের প্রতিটি পাতায় রাম্পো প্রমাণ করেছেন কেন তাঁকে জাপানের ‘এডগার অ্যালেন পো’ বলা হয়। এরপর চোখ বন্ধ করে নিয়েছিলাম 'জাপানের অদ্ভুতুড়ে সব গল্প' বইটা। প্রতিটি গল্পই আমাকে বিস্মিত করেছিল।এই বছরে পড়া আমার সেরা সংকলন বলা যায়। গল্প বাছাই এতটাই চমৎকার ছিল যে প্রত্যেকটার শেষে আমি অবাক হয়েছি। রাম্পোর এমন দৃষ্টিভঙ্গি সত্যিই ভিন্নরকম। সেই সূত্র ধরেই নটিলাস থেকে প্রকাশিত জাপানের আরও অদ্ভুতুড়ে সব গল্প সংগ্রহ করি। অবশ্য আমি বই পড়ার সময় প্রত্যাশার পারদ খুব উঁচুতে তুলি না, তাই আমার ভালো-মন্দ লাগা অনেক সময় অন্যদের সঙ্গে মেলে না। এ বইয়ের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। সংকলনে জায়গা পেয়েছে দশটি গল্প। প্রথম বইয়ের মতো গল্প বাছাই না হলেও এটাও যথেষ্ট উপভোগ্য একটা সংকলন। কোনো গল্পই খারাপ লাগেনি—কিছু হয়তো কম ভালো লেগেছে, তবে একেবারেই অপছন্দ হয়নি একটিও। আমার কাছে সংকলনের সেরা গল্পগুলো হচ্ছে: দিনলিপি, ড. মেরার রহস্যময় অপরাধ, বিষাক্ত সেই গাছটি, চিলেকোঠার লুকোচুরি আর এক রাতের ভালোবাসা আর ওসেইয়ের ছলনা। বাকি গল্পগুলোও ভালো লেগেছে, তবে সেগুলোর মত গল্প আগেও পড়েছি। হয়তো এখান থেকেই অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে অনেক লেখক লিখেছেন। অনুবাদের কথায় আসি। ইমরান চৌধুরী নামটা সামনে পাঠকের কাছে ভরসার জায়গা হয়ে উঠবে। উনার অনুবাদে আমার পড়া এটি তৃতীয় বই। সাবলীল ভাষা গল্পগুলোকে উপভোগ্য করে তুলেছেন আর গল্পের ভেতরে ছড়িয়ে দেওয়া ছোট ছোট টীকাও আলাদা মাত্রা যোগ করেছে। সব মিলিয়ে, যারা রাম্পোর ভিন্নধর্মী ও চমকপ্রদ গল্পের স্বাদ নিতে চান, তাঁদের জন্য 'জাপানের অদ্ভুতুড়ে সব গল্প' ও 'জাপানের আরও অদ্ভুতুড়ে সব গল্প' অবশ্যই সংগ্রহ করার মতো বই। বই:জাপানের আরও অদ্ভুতুড়ে সব গল্প লেখক এদোগাওয়া রাম্পো অনুবাদ: ইমরান চৌধুরী প্রকাশনী: নটিলাস পৃষ্ঠাসংখ্যা: ১১২

🔴বইঃ জাপানের আরও অদ্ভুতুড়ে সব গল্প 🟢অনুবাদঃ ইমরান চৌধুরী 🔵প্রকাশনীঃ নটিলাস - Nautilus "এদোগাওয়া রাম্পোর" গল্পগুলো আসলে মানব মনের গভীর অন্ধকার দিকগুলোকে তুলে ধরে।উইয়ার্ড ফিকশন, মোটা দাগে বলতে গেলে অদ্ভুতুড়ে গল্প যাকে বলে।তাই অনেক পাঠকের হয়তো মনে হতে পারে কি উদ্ভট গল্প,এরকমটাও হয় নাকি কখনো!! তাই যারা উইয়ার্ড ফিকশন পড়ে অভ্যস্ত নন অথবা যারা এর আগের অদ্ভুতুড়ে গল্প সংকলন টি পড়েননি তাদেরকে সাজেস্ট করবো "জাপানের অদ্ভুতুড়ে সব গল্প" বইটি দিয়ে শুরু করার। যদিও দুই বইয়ের কাহিনীগুলো সম্পূর্ণ ভিন্ন। নটিলাস থেকে প্রকাশিত জাপানের অদ্ভুতুড়ে সব গল্প বইটি গতবছর বেশ সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় এবারে প্রকাশিত হয়েছে "জাপানের আরও অদ্ভুতুড়ে সব গল্প" এবারের বইটিতে মোট ১০ টি ছোটগল্প রয়েছে। এতো ছোট ছোট গল্পের রিভিউ দিতে গেলে স্পয়লার হয়ে যাওয়ার চান্স থাকে।তারপরও যতদূর সম্ভব স্পয়লার বিহীন পাঠপ্রতিক্রিয়া জানানোর চেষ্টা করলাম। ১.আঙ্গুলঃ বইয়ের সবচেয়ে ছোট গল্প, দুই পাতার।অদৃশ্য আততায়ীর আঘাতে খ্যাতনামা এক পিয়ানোবাদক তার ডান হাত হারান।হাত হারানো পিয়ানোবাদকের জন্য কি সঙ্গীতের দরজা চিরতরে বন্ধ হয়ে গেল,নাকি তার সূর এখনো বেঁচে আছে কোথাও!! গল্পটিকে বডি হরর জনরার একটি গল্প বলা যায়। রেটিংঃ৩.৮/৫✅ ২.দিনলিপিঃ মৃত ভাইয়ের ডায়েরীর পাতা ঘাটতে গিয়ে নিদারুণ এক সত্যের মুখোমুখি হোন মৃতের বড় ভাই।ডায়েরীর রহস্য উদঘাটন করে সে যে নির্মম সত্যের মুখোমুখি হয় তা যদি সত্যি সত্যি ঘটে থাকে, তাহলে তার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী আসলে কে!!! একটি মৃত্যু এবং একটি ব্যর্থ প্রেমের গল্প। রেটিংঃ ৪/৫ ✅ ৩.দিবাস্বপ্নঃ গল্পের নাম শুনেই বুঝতে পারছেন গল্পটি একটি স্বপ্নকে কেন্দ্র করে। আসলেই কি এটা স্বপ্নের ভিতরে আরেক দুঃস্বপ্ন, নাকি সত্যি ঘটেছিল? বিভৎস রকমের একটি ভয়ংকর ছোট গল্প। রেটিংঃ ৩.৯/৫✅ ৪.ড. মেরার রহস্যময় অপরাধঃ এই গল্পটির শ্রোতা স্বয়ং লেখক এদোগাওয়া রাম্পো নিজেই। অদ্ভুত এক কাহিনী শুনেন লেখক এক যুবকের কাছ থেকে। ড.মেরার রহস্যময় এক অপরাধের কাহিনী। অবেশেষে ড. মেরা কি নিজের পাতা ফাঁদে নিজেই পরাজিত হন?? রেটিংঃ৪/৫✅ ৫.বিষাক্ত সেই গাছটিঃ একটি বিষাক্ত গাছ,যা গর্ভপাতের জন্য একটি কার্যকারী ঔষধ।এই বিষাক্ত গাছটির মাধ্যমে তৈরী করা গোপন ওষুধের সন্ধান পাওয়ার ফলে নেমে আসে এক বিপর্যয়! রেটিংঃ ৪/৫✅ ৬.মঙ্গলগ্রহের হ্রদঃ স্বপ্ন ও বাস্তবতার এক অদ্ভুত ঘোরলাগা জগতের বর্ননা রয়েছে এতে।তবে গল্পটা বেশ কনফিউজিং। শেষটা ক্লিয়ার বুঝতে পারিনি!! রেটিংঃ ২.৫/৫✅ ৭.ওসেইয়ের ছলনাঃ ছলনাময়ী এক নারী ওসেইয়ের গল্প। কি অদ্ভুত এবং নির্মম কৌশল অবলম্বন করে তার স্বামীকে চিরতরে বিদায় জানালো সে,,অথচ কেউ কিছু জানলো না, বুঝতেও পারলো না!! রেটিংঃ ৪.৫/৫✅ ৮.এক রাতের ভালোবাসাঃ এই গল্পটিতে যুদ্ধকালীন সময়ের যে বর্ণনা তুলে ধরা হয়েছে তা সত্যিই অনবদ্য। ২য় বিশ্বযুদ্ধের সময়ে জাপানের যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা যেনো নিজ চোখের মানসপটে ভেসে উঠছিল বারবার। তবে গল্পটি শুধু যুদ্ধের গল্প নয়।এটি একটি ভালোবাসার গল্প,একটি মরিচিকার গল্প!! রেটিংঃ ৪/৫✅ ৯.নাচুনে বামনঃ উপহাসের শিকার এক বামুনের ভয়ংকর প্রতিশোধের গল্প। সার্কাসের খেলার ছলে এক পরিকল্পিত,নির্মম হত্যাকান্ড!! রেটিংঃ৩.৫/৫✅ ১০.চিলেকোঠায় লুকোচুরিঃ এই গল্পে পাঠক দেখা পাবেন রাম্পো'র সৃষ্টি বিখ্যাত গোয়েন্দা চরিত্র আকেচি কোগোরো'র। গোদা সাবুরো নামে এক মানসিক বিকারগ্রস্ত হত্যাকারীর কাহিনী এটি। কি অদ্ভুত কৌশলে মানুষ হত্যা করা যায়,তা গল্পটা না পড়লে বোঝা মুসকিল। রেটিংঃ ৪.৫/৫✅ ⚠️কোন কোন গল্প প্রথমবার পড়ার পরে বুঝতে সমস্যা হতে পারে অথবা কনফিউজড হয়ে যেতে পারেন।তাই যে অংশটুকু বুঝতে অসুবিধা হয়, সেই অংশটুকু পুণরায় পড়ুন।





















