

Buy সাইয়িদ কুতুব পরিবার Online in Bangladesh
লেখক: ড. আব্দুস সালাম আজাদী
- Author: ড. আব্দুস সালাম আজাদী
- Publisher: প্রচ্ছদ প্রকাশন
- Isbn: 9789849592105
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 1st Published, October 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
সাইয়িদ কুতুব, মুহাম্মাদ কুতুব, আমিনা কুতুব, হামিদা কুতুব এবং ইমাম হাসান আল বান্নার স্ত্রী লাতিফা আলসুলির হৃদয়গ্রাহী জীবনালেখ্য। . এ বইটি আপনাকে দেবে প্রেরণা, উদ্বেলিত অশ্রু আর ঈমানি আবেগ। কুতুব পরিবার নিছক একটি পরিবারই নয়; তা যেন একটি আন্দোলন। কুতুব পরিবার ইসলামি আন্দোলনের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। মুখোমুখি হয়েছেন চরম জুলুম-নির্যাতনের। কিন্তু তারা ইসলামি আন্দোলন থেকে বিন্দুমাত্র পিছু হটেননি। কুতুব পরিবার শুধু মিশরের নয়, বরং তারা গোটা বিশ্বের ইসলামি আন্দোলনের কর্মীদের জন্যই প্রেরণার নকিব। সাইয়িদ কুতুব পরিবারের সেই হৃদয়গ্রাহী সংগ্রামগাথা নিয়েই এই বইটি।
রিভিউ ও রেটিং (Review & Rating)
লিখেছেন— লুৎফুর রহমান ভূঁইয়া ভাই সেই কবে এমন বই পড়েছিলাম ভুলেই গেছি। শেষবার 'কারাগারে রাতদিন' পড়ে এমন ঈমানী চেতনা অনুভব করেছিলাম। ইতোমধ্যে বইটি আমি কয়েকজনকে হাদিয়া দিয়েছি। আলহামদুলিল্লাহ সবার একই কথা যে, 'এক টানে পড়ে শেষ করেছি।' আমার মন চাচ্ছে আমার প্রিয় আত্মীয়-স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী সবাইকে এই বইটা পড়তে দেই। কমপক্ষে আমার পরিবারের সদস্যদের। ঈমানী প্রতিযোগিতায় একটি পরিবারের মধ্যেই অনেক প্রতিযোগী। কে কার থেকে আল্লাহর প্রিয় হতে পারে সেরকম প্রতিযোগিতা যেন চলেছে। কাডরো থেকে কারো ত্যাগ কম নয়। যেন ধৈর্য্য আর ত্যাগ শিক্ষার এক মহা অধ্যায় আমাদের জন্য রেখে গেছেন একটি পরিবার। 'সাইয়িদ কুতুব পরিবার' বইটির নামের লাল সবুজ বানানই যেন ইঙ্গিত করছে এ বইয়ে মিশে গেছে লাল আর সবুজ অনন্যতায়। ফাঁসি, জেল, জুলুম, নির্যাতন যেন ১৪০০ বছরের লিগাসিকে টেনে নিয়ে এসেছে একবিংশ শতাব্দীতে। ত্যাগের মহান শিক্ষা যেন আমাদের সামনে জীবন্ত হয়ে উঠেছে বইয়ের পাতায়। সাইয়িদ কুতুবের সাহিত্যিক জীবন থেকে শুরু করে শাহাদাত কোন কিছুই বাদ যায়নি বইটিতে। তিনি একজন মানুষ ছিলেন তবে অনন্য সাধারণ। তাঁর ব্যক্তিগত জীবনে একসময় ভালো লাগার কেউ এসেছিলেন সেরকম চমকপ্রদ। কিন্তু বাস্তব ঘটনা বইটিতে লেখক তুলে এনেছেন। তিনি দেখিয়েছেন বড় ভাই কিভাবে একটি পরিবারকে ইসলামী আন্দোলনের বাতিঘরে রূপান্তরিত করেছিলেন। মুহাম্মদ কুতুবের 'ভ্রান্তির বেড়াজালে ইসলাম' বই যারা পড়েছেন তারা নিশ্চই জানেন কী অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন এর লেখক মুহাম্মদ কুতুব। আর তার সাহিত্যিক এবং ইলমী যোগ্যতার যে ভিত্তি সেটি গড়ে উঠেছে তাঁর ভাই সাইয়িদ কুতুবের হাত ধরেই। এ পরিবারের মহিয়সীদের ব্যপারে এ বইয়ে উঠে এসেছে নাতিদীর্ঘ কিন্তু হৃদয় কাড়া বর্ণনা। কিভাবে আমিনা কুতুব জেলখানায় বন্দি সাজাপ্রাপ্ত ইখওয়ান কর্মী কামালকে বিয়ে করলেন। অল্প দিনের মিলন কিভাবে আমিনার কবি মনকে আন্দোলিত করেছিল। আর ভাইয়ের মৃত্যুতে শোকগাঁথাগুলো কতটা হৃদয় বিদারক ভাবতেই গা শিউরে ওঠে। জয়নাব আল গাজালীর সহকর্মী ও সহমর্মী হামিদা কুতুবের কারাবাস যেন আমাদের জন্য এক দৃষ্টান্ত। কিভাবে জীবনের মায়া ত্যাগ করে দ্বীনের কাজ করতে হয়, কিভাবে হাজার বাঁধা উপেক্ষা করে নিজে আলোকিত হয়ে হাজারো নারীকে আলোকিত করতে হয় সে শিক্ষা তাঁর জীবনে পাই। হাজার মাইল দূরে গেলেও দ্বীনের কাজে বিরতি নেওয়ার সুযোগ নেই এই শিক্ষা আমরা হামিদা কুতুবের জীবন থেকে পাই। এই বইয়ে আরেকটা বিষয় খুব চমৎকার তুলে আনা হয়েছে সেটা হলো সাইয়িদ কুতুব পরিবারের সাথে হাসান আল বান্নার মহিয়সী স্ত্রী লাতিফা আস সুলীর জীবনীও। ত্যাগের জীবন, শিক্ষনীয় বিষয় ও পারিপার্শ্বিক সাদৃশ্য থাকায় হাসান আল বান্নার স্ত্রীর জীবনী যেন কুতুব পরিবারের জীবনীর সাথে মিলে যায়। আসলে তাঁরা তো একই বাগানের ফুল। হাসান আল বান্নার সাথে খুব সাধারণভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় লাতিফার। কিন্তু এই বিয়ে যেন পৃথিবীর শ্রেষ্ঠ বিয়ে। হঠাৎ ইসলামী আন্দোলনের কর্ণধার স্বামীর মৃত্যু আর ছোট ছোট বাচ্চাদের মানুষ করার মহান সংগ্রাম পাশাপাশি ইসলামী আন্দোলনে অবদান রাখার মত জটিল কাজকে যিনি করে গেছেন অবলীলায়। মৃত্যুর ভয় যাঁকে এক মুহুর্তের জন্যও কাবু করতে পারেনি। জালিমের অস্ত্রের মুখেও যিনি ছিলেন অবিচল এমন এক নারী হলেন লাতীফা আস সুলী। সাহিত্য রস, রোমান্টিকতা আর ত্যাগ -উৎসর্গের নানা দিক যেন এ ছোট্ট আশি পৃষ্ঠার বইয়ে মিলে মিশে এক অনন্য আবহ তৈরি করেছে। লেখক উস্তায ড. আব্দুস সালাম আজাদীর আরবী ভাষার পান্ডিত্য বইটাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আরবী কাব্যের অনুবাদ যেন জীবন্ত হয়ে উঠেছে। এ বই যেন নিজেকে প্রশ্ন করতে শেখায়, আমরা দ্বীনের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছি। পাশাপাশি আমাদেরকে এমন এক ঈমানী ব্যক্তিজীবন এবং পারিবারিক জীবন গঠন করতে উদ্বুদ্ধ করে যে পরিবারের সদস্যরা মনে করে পরকালের মিলনই প্রকৃত মিলন। জান্নাতের সিঁড়িতে দেখা হবে এমন প্রতিশ্রুতি দিয়েই পৃথিবীর সাময়িক বিচ্ছিন্নতা সাদরে গ্রহন করে নেয়। অসাধারণ এ বইটি ইসলামী এবং ঈমানী স্পিরিটকে যারা ধারণ করে কিংবা করতে চায় তাদের প্রত্যেকের সংগ্রহে থাকা উচিত। ইসলামী আন্দোলনে হীনমন্যতা সুযোগ নেই এই শিক্ষা যেন আলোচিত বইটির মূল প্রতিপাদ্য। এ বই যুগে যুগে জালিমদের কারাগারকে নবী ইউসুফের পাঠশালায় পরিণত করবে। ইনশা-আল্লাহ। বই: সাইয়িদ কুতুব পরিবার লেখক: ড. আব্দুস সালাম আজাদী প্রকাশনায়: প্রচ্ছদ প্রকাশন মূল্য: ১৪০ টাকা (গায়ের মূল্য)
বিশ্বজুড়ে আলোচিত একটি নাম সাইয়িদ কুতুব। সেই সাথে আলোচিত পুরো কুতুব পরিবার। পুরো কুতুব পরিবার নিয়েই এই বইটি সাজানো হয়েছে। অল্প কথায় পুরো কুতুব পরিবারের সংগ্রাম এবং ইসলামি আন্দোলনে তাদের অবদান জানার জন্য এই বইটি ভালো একটি বই।
অন্যতম সেরা বই






















