ছালাতুর রাসূল (ছাঃ)
বই কালেকশন

Buy ছালাতুর রাসূল (ছাঃ) Online in Bangladesh

লেখক: Muhammad Asadullah Al-Galib

4.74
(94 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব
  • Publisher: হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ
  • Isbn: 9789843339904
  • Number Of Pages: 301
  • Language: বাংলা
  • Edition: 4th Edition, 2011
৳ 180৳ 180
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"ছালাতুর রাসূল (ছাঃ) " বইটির ৪র্থ সংস্করণের ভূমিকা:بسم الله الرحمن الرحيمছালাত শিক্ষার ক্ষেত্রে নির্ভরযােগতা ও জনপ্রিয়তার শীর্ষে ওঠা ছালাতুর রাসূল (ছাঃ)-এর ৪র্থ সংস্করণ বের করতে পেরে আমরা সর্বান্তঃকরণে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। কঠোর অধ্যবসায় ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাননীয় লেখক পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলােকে যে সংস্কারধর্মী লেখনী সমূহ সমাজকে একের পর এক উপহার দিয়ে চলেছেন, অত্র ছালাতুর রাসূল (ছাঃ) তারই একটি অংশ। ইমাম আহমাদ বিন হাম্বল (১৬৪-২৪১ হিঃ/৭৮১-৮৫৫ খৃঃ) বলেন, যদি তুমি (বাগদাদের) একশত মসজিদেও ছালাত আদায় কর, তবুও তুমি কোন একটি মসজিদে রাসূলুল্লাহ (ছাঃ) ও ছাহাবায়ে কেরামের ছালাত দেখতে পাবে না। অতএব তােমরা আল্লাহকে ভয় কর এবং তােমাদের নিজেদের ছালাত ও তােমাদের সাথীদের ছালাতের প্রতি দৃষ্টি দাও’(আবু ইয়া'লা, তাবাক্বাতুল হানাবিলাহ (বৈরূত: দারুল মা'রিফাহ, তাবি) ১/৩৫২)। এটি ছিল দূর অতীতের অবস্থা। এক্ষণে আমাদের এ ফিতার যুগে অবস্থার অবনতি কতদূর হয়েছে, তা সহজেই অনুমেয়। প্রধানতঃ অজ্ঞতা, সংকীর্ণতা ও শৈথিল্যবাদিতার ফলেই এগুলি ঘটেছে। অথচ ছাহাবায়ে কেরাম ও তাবেঈনে এযাম থেকে অবিরত ধারায় একথা বর্ণিত হয়েছে যে, কোন বিষয়ে হাদীছ পেলে তারা বিনা শর্তে তার উপর আমল করতেন’ (অলিউল্লাহ দেহলভী, আল-ইনছাফ, বৈরূত: পূঃ ৭০)। এতদ্ব্যতীত ইমাম আবু হানীফা (৮০-১৫০ হিঃ) সহ সকল মুজতাহিদ ইমাম বলেছেন যে, ছহীহ হাদীছই আমাদের মাযহাব’ (শা'রানী, কিতাবুল মীযান, দিল্লী: ১/৭৩)। উল্লেখ্য যে, শরী'আতের ব্যাখ্যা অবশ্যই হতে হবে ছাহাবায়ে কেরাম ও সালাফে ছালেহীনের বুঝ অনুযায়ী, অন্যদের বুঝ অনুযায়ী নয়। রাসূল (ছাঃ) বলেন, কিয়ামতের দিন বান্দাকে প্রথম প্রশ্ন করা হবে তার ছালাত সম্পর্কে। ছালাতের হিসাব সঠিক হলে তার সমস্ত আমল সঠিক হবে। আর ছালাতের হিসাব বেঠিক হলে অন্য সব আমল বরবাদ হবে (সিলসিলা ছহীহাহ হা/১৩৫৮)। সেকারণ মাননীয় লেখক সমাজের এই গুরুত্বপূর্ণ দিকটির প্রতি গভীরভাবে দৃষ্টি দিয়েছেন এবং চূড়ান্ত সাধনার মাধ্যমে মুহাদ্দেছীন ও সালাফে ছালেহীনের মাসলাক অনুসরণে ছহীহ হাদীছের ভিত্তিতে অত্র বইটি রচনা করেছেন। এ বইয়ের অনন্য বৈশিষ্ট্য হল, বড় একটি বিষয়কে ছােট পরিসরে বিশুদ্ধ দলীল সহ পেশ করা। আল্লাহভীরু মুসলমানের জন্য এ বই পরকালীন মুক্তির পথে আলােকবর্তিকা হবে বলে আমরা বিশ্বাস করি। সঙ্গত কারণেই বইয়ের কলেবর বৃদ্ধি পেয়েছে। ১ম সংস্করণে ৮০ পৃঃ, ২য় সংস্করণে ১৪৪ পৃঃ, ৩য় সংস্করণে ২৪৮ পৃঃ এবং ৪র্থ সংস্করণে ৩০৪ পৃঃ হয়েছে। উল্লেখ্য যে, ৪র্থ সংস্করণের হুবহু অনুবাদ হিসাবে ১ম ইংরেজী সংস্করণ একই সাথে প্রকাশিত হল। ফালিল্লা-হিল হামদ। বেপরিশেষে আমরা দারুল ইফতা ও গবেষণা বিভাগের সম্মানিত সদস্যগণকে এই বিশ্বজনীন গ্রন্থটি প্রকাশে আন্তরিক সহযােগিতার জন্য ধন্যবাদ জানাই। সাথে সাথে এ মূল্যবান বইটি মাননীয় লেখকের ও তাঁর পিতামাতা ও পরিবারবর্গের এবং এর সাথে সংশ্লিষ্ট ও সহযােগী সকলের পরকালীন মুক্তির অসীলা হৌক, এই দো‘আ করি -আমীন!

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.74
(94 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Md Nazirul
Md Nazirul ভেরিফাইড
23 Nov 2025

অসাধারণ একটি বই। রাসুল ﷺ এর সালাতের আসল রূপ বুঝতে এবং আমল করতে এই বইটি আলোর দিশারি হিসেবে কাজ করবে ইন শা আল্লাহ 🔥❤️

H. M. Irfan Emu
H. M. Irfan Emu ভেরিফাইড
07 Oct 2024

নবিজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সালাত আদায় করতেন। তা নিয়ে বিশুদ্ধভাবে জানার জন্য রেফারেন্সভিত্তিক সেরা একটি বই।

Md Polash Mondal
Md Polash Mondal ভেরিফাইড
31 Jan 2024

নামাজ শিক্ষার জন্য একটা উত্তম বই। প্রতিটির মুসলমানের সংগ্রহে রাখা দরকার।

Md. Sharif Ahammed
Md. Sharif Ahammed ভেরিফাইড
15 Dec 2023

বইটির অন্যতম গুন হল রেফারেন্স গুলো। আমি ধরে ধরে কিছু রেফারেন্স চেক করেছি, যেমনটা কোরঅান কিংবা হাদিসে বর্ণিত তেমনটাই পেয়েছি। চাইলে নিতে পারেন আপনারা। আর রকমারিকে অবশ্যই ধন্যবাদ এই জন্য যে তারা অল্প সময়েই ডেলিভারি করে থাকেন।

sagor islam
sagor islam ভেরিফাইড
10 Aug 2023

আলহামদুলিল্লাহ বইটি খুবি উপকারী অনেক কিছু জানতে পারলাম যা আগে জানা হয়নি❤️

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এটা সর্বশেষ কত তম সংস্করণ?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটটির সর্বশেষ সংস্করণ ৪র্থ।

প্রশ্ন

এটা সর্বশেষ কত তম সংস্করণ?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটটির সর্বশেষ সংস্করণ ৪র্থ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)