সালাতের সুগন্ধি
বই কালেকশন

Buy সালাতের সুগন্ধি Online in Bangladesh

লেখক: তাহমিনা আক্তার হিরা

4.87
(32 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: তাহমিনা আক্তার হিরা
  • Publisher: ইফফাহ পাবলিকেশন্স
  • Isbn: 9789842932373
  • Number Of Pages: 232
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 270৳ 36025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

শেষ কবে আপনি আনন্দের সাথে সালাত আদায় করেছেন? সেই সালাত, যা এতই প্রশান্তির ছিল, যে আপনি এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত অপেক্ষার সবর করতে পারেননি! ফজর আদায় করে ভেবেছেন কখন হবে জোহর! জোহরের পর ভেবেছেন কখন আসবে আছর! আছরের পর অস্থির হয়ে ভেবেছেন কখন আসবে মাগরিব আর আপনার প্রিয় রবের সাথে সাক্ষাৎ হবে! শেষ কবে এমন অনুভূতি হয়েছে আপনার? মনে পড়ছে কি?আজকে যে পাঁচ ওয়াক্ত বা এখন পর্যন্ত যে কয়েক ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ পেয়েছেন, এর ভেতর আপনি কতখানি আত্মবিশ্বাসী যে, আপনার এক ওয়াক্ত অথবা এক রাকাআত সালাত অথবা একটা সিজদা মনের শান্তি নিয়ে এবং খুশু নিয়ে করেছেন, যা আল্লাহর দরবারে পৌঁছাতে পারে? খুঁজে দেখুন তো!এই বইটি তাদের জন্য, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায়ে সচেষ্ট। যারা নিজের সালাতকে উন্নত করতে চান। যারা তার রবের সাথে মজবুত কানেকশন তৈরি করতে চান। বইটি তাদের জন্যই। বইটি পড়লে জানতে পারবেন কীভাবে আপনার সালাত আনন্দময় হবে। আপনার সালাতের খুশুর গোপন দরজা খুলে যাবে। আপনার সালাত খুশু দিয়ে পরিপূর্ণ থাকবে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.87
(32 টি কাস্টমার রিভিউ)
5
85%
4
15%
3
0%
2
0%
1
0%
880****540
880****540 ভেরিফাইড
15 Mar 2026

সালাতের সুগন্ধি বইটি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে যা আগে আজান,অজু,সালাত সম্পর্কে এভাবে ভাবিনি।আজাান যখন শুনি আজানের অর্থ গুরি মনের মধ্যে ভেসে উঠে আর মনে হয় মোয়াজ্জেম সাহেব সালাতের জন্য আমাকে এভাবে এভাবে ডাকছে।অজু যখন করি মনে অজুর পানির সাথে আমার ছোট ছোট গুনাহ গুলি ঝরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সালাতে যখন দাড়াই মনে হয় সারা জাহানের মালিক,সবকিছুর মালিক আমার রব এর সামনে আমি দারিয়েছি, তার সাথে কথা বলছি,আমার রব আমাকে দেখছে তখন নিজেকে বিনই রাখার খুব চেষ্টা করি।বইটি পড়ার আগে কখনো এভাবে ভাবিনি। তাহমিনা আপুকে অনেক অনেক জাজাকিল্লাহ খাইরান যে কিনা এতো সহজ ভাসায় আমাদেরকে বুঝিয়েছেন।।আল্লহ আপুর ইমান এবং আমলে বারাকা দান করুক। আল্লাহ আপুর এই চেষ্টা কে কবুল করে নিক আমিন।

far****com
far****com ভেরিফাইড
11 Mar 2026

সালাতের সুগন্ধি বইটি আমার জীবনে আল্লাহ সুবহানু তায়ালার পক্ষ থেকে একটা শ্রেষ্ঠ নিয়ামত। এই বইটি আমার সালাতে একটা অন্য রকমের পরিবর্তন এনেছে, যা পূর্বে কখনো ফিল করিনি। আল্লাহর সাথে বন্ধনকে কিভাবে আরো দৃঢ় করতে হয় এই বইটি না পড়লে কেউ বুঝবেন না। সালাতকে উন্নত করার জন্য এই বইটি অসাধারণ। আল্লাহ তাহামিনা আক্তার আপুর এই ক্ষুদ্র চেষ্টাকে কবুল করুন। আমিন

Mahir Al Islam
Mahir Al Islam ভেরিফাইড
28 Jan 2026

নামাজ যতটা শারীরিক ততটাই মানসিক এবং যতটা আনুষ্ঠানিক ততটাই উপলব্ধির বিষয়। কিন্তু নামাজে আমরা মনকে সেভাবে বেঁধে রাখতে পারিনা। তাহমিনা আক্তার হিরার 'সালাতের সুগন্ধি' বইটির নামাজের সুগন্ধিগুলো সালাতে মনঃসংযোগ বাড়াতে সাহায্য করবে; নামাজকে আরও পরিচ্ছন্ন, নিখুঁত ও প্রশান্তিময় করবে ইনশাআল্লাহ!

Mahbubul Hasan
Mahbubul Hasan ভেরিফাইড
25 Jan 2026

শর্ট পিডিএফ রিভিউ সালাতের সুগন্ধি বইটা প্রকাশের পূর্ব থেকেই আমার ভালো লেগে যায়। প্রকাশনীর পেইজে ছোট ছোট কোটেশনে বইয়ের চুম্বক অংশগুলো যখন পোস্ট করা হতো তখন অদ্ভুত ভালো লাগা কাজ করতো। বইয়ের কিছু বিষয় আছে যেগুলো মনে হয়েছে আমার জন্যই লিখা বুঝি। সালাত নিয়ে অনেক বই এসেছে। ভবিষ্যতেও আসবে কিন্তু সালাতের সুগন্ধি গড়পড়তা কোনো বই না, মূলত লেখায় লেখায় সালাতের মাহাত্ম্য উপলব্ধি করাটা সহজ কোনো কথা নয়। লেখিকা সেক্ষেত্রে সফলই হয়েছেন বটে। আধ্যাত্মিকতার সাথে যদি বাস্তবতার সম্পর্ক তৈরি না করা যায় তাহলে সেখানে সফলতার হার নিতান্তই সামান্য। বইটি সালাতের প্রতি শুধু আগ্রহই সৃষ্টি করে, বরং সালাতে মজে যাওয়ার জন্য এক প্রকারের মোহ সৃষ্টি করার সক্ষমতা রাখে। আল্লাহ বইটিকে কবুল করুন। মাহবুবুল হাছান

880****846
880****846 ভেরিফাইড
25 Jan 2026

বইটার অর্ধেক পড়ে শেষ করেছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা পৃষ্ঠা আমাকে প্রভাবিত করেছে। সালাতে মনোযোগ একেবারে কমে গিয়েছিলো তার জন্যই সালাতের সুগন্ধি বইটা নিয়েছিলাম। অর্ধেক পড়েই আমার সালাত আগে থেকে প্রাণবন্ত হয়ে উঠেছে, হারিয়ে যাওয়া খুশবু যেনো ফিরে এসেছে। সালাত বিষয়ক এটা একটি সেরা বই নিসঃন্দেহে। যে কেউ বই টা মনোযোগ সহকারে পড়লে এবং তদানুসারে আমল করলে তার সালাত আগে থেকে অনেক অনেক উন্নত হবে ইনশাআল্লাহ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)