

Buy সচিত্র ওজূ ও নামায শিক্ষা Online in Bangladesh
লেখক: শাইখ মুহাম্মাদ আব্দুর রব আফফান মাদানী
- Author: শাইখ মুহাম্মাদ আব্দুর রব আফফান মাদানী
- Publisher: Darul Qarar Publications
- Isbn: 9789843558572
- Number Of Pages: 96
- Language: Bangla & Arabic
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
সচিত্র ওজূ ও নামায বইটি কেন প্রয়োজন? . সলাত বা নামায সবচেয়ে বড় দৈহিক ও গুরুত্বাবপূর্ণ ইবাদত। আর ওজূ হচ্ছে নামায আদায়ের অন্যতম শর্ত। প্রিয় নাবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাহম বলেন, مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ “যে ব্যক্তি আমার এই ওজূর ন্যায় ওজূ করবে অতঃপর দুই রাক‘আত এমনভাবে সলাত বা নামায আদায় করবে যাতে মনে অন্য কিছু উদয় হবে না, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হবে।” (বুখারী ১৫৯, মুসলিম ২২৬) « صَلُّوا كَمَا رَأَيْتُمُونِى أُصَلِّى » “তোমরা ঐভাবে নামায আদায় কর যেভাবে আমাকে নামায আদায় করতে দেখেছ।” (বুখারী ৬০০৮) তাই ওজূ ও সলাত বিশুদ্ধভাবে শিক্ষার লক্ষ্যে আমাদের এ ছোট্ট পুস্তিকার অবতারণা। এর মাধ্যমে আল্লাহ আমাদের সলাতকে হুবহু নাবী মুহাম্মাদ এর শেখানো পদ্ধতিতে সহীহ-শুদ্ধভাবে আদায় করার তাওফীক দান করুন। আমীন! . মুহাম্মাদ আব্দুর রব আফ্ফান
রিভিউ ও রেটিং (Review & Rating)

সাইজে ছোট হলেও বইটি অনেক তথ্যবহুল। অনেকগুলো কপি কিনে মসজিদে বিনামূল্যে বিলি করতে পারেন।
যারা সালাফি বা আহলে হাদিস মতাদর্শ মেনে চলেন তাদের ওজু ও নামাজ শিক্ষার জন্য এই পকেট সাইজ বইটি ভালো হবে বলে মনে হয়েছে। ছবির মাধ্যমে practically ওজু নামাজ দেখানো হয়েছে। এরকম বই এখনো চোখে পরেনি। এখানে ছবিগুলো রঙিন এবং আরেকটু স্পষ্ট হলে ভালো হতো। বইটিতে মাঝে মাঝে বাক্য গঠন একটু অসুবিধাজনক মনে হয়েছে। "নবী" বানান ভিন্ন জায়গায় ভিন্ন ভাবে এসেছে যেটা পড়ার সময় চোখে লেগেছে। এছাড়াও বইটিতে নামাজের আহকাম - আরকান এসব আলোচনা নেই। নামাজ ভঙ্গের কারণগুলো বিস্তারিত দেয়া হয়নি। প্রচলিত ভুল নিয়ে আলোচনা এসেছে তবে কোনটা কেমন পর্যায়ের ভুল সেই সম্পর্কে কিছু নেই। জামায়াতে নামাজের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করা হয়নি। বইটি কম দামের মধ্যে মোটামুটি ভালো বই তবে আরো গুছানো আশা করেছিলাম।























