

Buy নামাজহীন আর কতদিন? Online in Bangladesh
লেখক: মানার খালফি
- Author: মানার খালফি , বাহলুল বিসাম
- Publisher: দাওয়া পাবলিকেশন
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
নামাজ না পড়া—একজন মুসলমানের জন্য এর চেয়ে মারাত্মক কোনো কথা হতে পারে না! নামাজ এমন এক বিষয়, যা না পড়ার ব্যাপারে কাউকে প্রশ্ন করাও একজন মুসলমানের কাছে কেমন-কেমন লাগে! সে ভাবে—“আরে, নামাজের ব্যাপারে কোনো মুসলমানকে প্রশ্ন করা যায় নাকি! প্রাণহীন দেহের কাছে গিয়ে কি এ প্রশ্ন সাজে—তুমি কি মরে গেছ?”আমরা বইটিতে আমাদের যেসকল ভাইবোন এখনো নামাজ ধরতে পারেনি, তাদের সাথে একটু একান্তে আলাপ করেছি। শুধু একটু ভাবতে বলেছি—কেন তুমি নামাজ পড়ো না? উঁহু, আমরা কোনো কৈফিয়তের আশায় এ প্রশ্ন করিনি; কোনো মুসলমান এর কোনো অজুহাত দিতে পারে না, কোনো মুমিনের কান এর কোনো অজুহাত কবুল করতে পারে না; বরং এর ভেতরে বলতে চেয়েছি—তুমি তাহলে এখনই নামাজে ফিরে এলে, তাই তো...?সৃষ্টিজগতের মাঝে আল্লাহ যেমন সত্য, ইসলামের মাঝে নামাজও তেমন সত্য। এর ব্যাপারে মূলত প্রশ্নই করা যায় না, কোনো সংশয় রাখা যায় না, কোনো অজুহাত দেখানো যায় না। একটি কথা মনে রাখাই যথেষ্ট, নামাজ হলো আল্লাহর সাথে বন্ধন তৈরির মাধ্যম। তাই নিজেকে জিজ্ঞেস করে দেখো—তুমি কি আল্লাহর সাথে সম্পর্কটি ছিন্ন করতে চাও?
রিভিউ ও রেটিং (Review & Rating)

বইটি আজকে মাত্র হাতে পেলাম। বইটি পড়ে আপনাদেরকে রিভিউ দিব ইনশাআল্লাহ।


কালিমা, রোজা, হজ ও যাকাত— ইসলামের এই মৌলিক ইবাদতগুলোকে এক দৃষ্টিকোণ থেকে মৌসুমি উপাসনাও বলা যায়। এগুলো প্রতিনিয়ত পালন করতে হয় না। এর মধ্যে কোনোটি বাৎসরিক, আবার কোনোটি জীবনে একবার আদায় করলেই যথেষ্ট, তবুও বিভিন্ন শর্তসাপেক্ষে। এসব ইবাদতের বিপরীতে নামাজই একমাত্র ইবাদত, যার জন্য মৌসুম বা নির্দিষ্ট কোনো কালের অপেক্ষা করতে হয়না৷ অপেক্ষা করতে হয় না, মাসকে মাস, বছরকে বছর; বরং আমাদের যাপিত প্রতিটি স্নিগ্ধ দিনের সূচনা হয় ফজরের ডাকে। প্রতিটি রজনী আগমন করে এশার সুসংবাদ নিয়ে। কমপক্ষে দৈনিক পাঁচবার একজন মুমিনের সাথে সালাতের মুলাকাত হয়। এটিই একমাত্র ইবাদত, যা ধনী-গরিব, রাজা-প্রজা— সবাইকে একই সারিতে দাঁড় করায়। সাদা-কালা, উঁচু-নিচু সব ভেদাভেদ মিটিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে। এটি মহান রবের সাথে সম্পর্ক তৈরির এক কার্যকরী সেতুবন্ধন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, নামাজ যেহেতু দিনের অদ্য-প্রান্ত বেষ্টন করে নিয়েছে এবং নিত্যদিনের ইবাদতে পরিনত হয়েছে, তাই এর প্রতি অলসতা ও অবহেলাও মুসলিম সমাজে সবচেয়ে বেশি দেখা যায়। কথায় আছে— “যা সহজলভ্য হয়ে যায়, তার গুরুত্বও কমে যায়।” আজ নামাজ মুসলিমদের নিকট হয়ে উঠেছে সবচেয়ে শিথিল বিধান। তাদের আচরণ দেখে মনে হয়, নামাজ পরিত্যাগে যেন কোনো দায়বদ্ধতা নেই! কারো চোখে এটি নফল, কারো কাছে ফরজে কিফায়া— যেন দুই ঈদ বা শুক্রবারের জুমা আদায় করলেই দায়িত্ব শেষ হয়ে যায়! অথচ রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন: কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নামাজ ত্যাগী সেসব অবুঝ ভাইদের নামাজের প্রতি আহ্বান করা হয়েছে এই সংক্ষিপ্ত পুস্তিকায়। আহ্বান করা হয়েছে রবের সন্তুষ্টির দিকে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে। এতে সংকলিত হয়েছে একাধিক লেখকের প্রবন্ধ, যা বেনামাজিকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে সহায়ক হবে।





বইটা পড়ে আমার অনুভূতি—বইটি যেন আমার ভেতরর কলুষিত আত্মার সাথে কথা বলছে। কখনো বাবার মতো ভয় দেখিয়ে ধমকের সুরে করণীয় বর্জনীয় বলে দিচ্ছে। কখনো দাদুর মতো মাথায় হাত বুলিয়ে আদর করে উপদেশ দিচ্ছে।
বইটি পড়ছি আর মনে করতেছি নেত্রকোনায় নামাজের গাফলতির জন্য সদরুল আমীন সাকিব ভাইয়ের থেকে খাওয়া ধমকানি। বইটার পরতে পরতে ভাইয়ার‘সালাত' প্রীতি উদ্ভাসিত হয়েছে। বড্ড আপসোস হচ্ছে , সালাতে চুরামির জন্য। নিজের কাছে নিজেরে খুব ছোট — ছোট লাগছে। বইটা কেমন জানি আমার জন্যই অনুবাদ করা হয়েছে। আলেম, আউম অনেকের ভিতরে সালাত নিয়ে অলসতা থাকে,গাফেলতি হয়ে যায়। ফরজ জানা সত্যে অসলতা করা হয় আমাদের। নামাজে গাফেলদের নবউদ্যমে সালাতে মনো-নিবেশের জন্য উত্তম পাথেয়। দাদু নিবিষ্ট মনে ,সালাত প্রেম নিয়ে কাজ করছেন। আশা করি মনে দাগ কাটবেই। প্রকাশক মহাশয়ের কৃতজ্ঞতা সুন্দর বই প্রকাশের জন্য। প্রকাশনী দাওয়া পাবলিকেশন—এর জন্য অনেক শুভকামনা। • সাইম মুহাম্মাদ উ দ্ভ ট চি ন্ত ক


নামাজহীন আর কতদিন - অসাধারণ একটা বই। ঈমান আনার পর সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। কিন্তু আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও নানা কারণে নামাজের প্রতি উদাসীন থাকি। এই বইটি আমাদেরকে নামাজের প্রতি মনোযোগ বৃদ্ধি ও খুশু-খুযুর সাথে নামাজ আদায় করতে সহায়তা করবে ইনশা আল্লাহ





















