

Buy সালাত যখন খুশবু ছড়ায় Online in Bangladesh
লেখক: ফরহাদ খান নাঈম
- Publisher: গার্ডিয়ান পাবলিকেশনস
- Isbn: 9789849696858
- Number Of Pages: 191
- Language: বাংলা
- Edition: 1st Published, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
খুশবুতে হৃদয় মোহিত হয় না—এমন আছে কেউ? কেমন হতো, যদি সালাত থেকে খুশবু পাওয়া যেত? কেমন হতো, যদি সালাতের সৌরভে সুবাসিত হতো আপনার চারপাশ। হ্যাঁ, মুমিন যখন সালাতে দাঁড়ায়, তাঁর কলব যখন তাওয়াজ্জু হয় রবের দিকে, তখন সেই সালাত বাস্তবেই সৌরভ ছড়িয়ে মাতিয়ে দেয় মুমিন হৃদয়। এই বই আপনাকে সেই সালাতেরই সাক্ষাৎ দেবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

সালাত মুমিনের হাতিয়ার। সালাতের মাধ্যমে মুমিন ব্যক্তি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে পরিগণিত হয়। আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য খুশু খুজু সহকারে নামাজ আদায় করা গুরুত্বপূর্ণ, যা সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই, আল্লাহুম্মাগফিরলি। সালাত যখন খুশবু ছড়ায় বইটি পড়ার মাধ্যমে আমরা আমাদের নামাজকে আরো সুন্দরভাবে কিভাবে আদায় করতে পারি সেই ধারণা পাবো ইন শা আল্লাহ। বর্তমান সময়ে আমরা অনেকেই দায়সারাভাবে খুব দ্রুত বুঝে না বুঝে সালাত আদায় করি, যা মোটেই কাম্য নয়। সালাতকে সুন্দর করার জন্য এই বইটা হতে পারে আপনার প্রিয় সহযোগী ইন শা আল্লাহ। জীবন পরিবর্তনকারী বই হিসেবে যেকেউ বইটা নিজের বুকসেলফে সংযুক্ত করতে পারেন।

এক সময় ভক্ত ছিলাম ফরহাদ খান নাঈম স্যারের ইংরেজি ক্লাসের। এরপর মুগ্ধ হয়েছি স্যারের ভ্রমণ অভিজ্ঞতা দেখে। কোথাও ঘুরতে গেলে গুগল ম্যাপের আর প্রয়োজন হয় না। এই বইটা সহ স্যারের আরেকটা বই 'বি প্রোডাক্টিভ' পড়ার সৌভাগ্য আমার হয়েছে। এক কথায় অসাধারণ! এবার স্যারের প্রতি ভালোবাসা কয়েক গুণ বেড়ে গেল এমন চমৎকার সব বই পড়ে।

আমি বইটি পড়েছি, বইটি আমার জন্য সহায়ক ছিলো। ভালো মানের একটি বই। এটিতে হাদিসের রেফারেন্স সহ দেওয়া আছে। আমি বইটির পক্ষে সুপারিশ করছি।
আলহামদুলিল্লাহ,,,,💕💕💕
very good





















