

Buy সালাফদের চাওয়া পাওয়া Online in Bangladesh
লেখক: ইমাম ইবনু আবিদ দুনিয়া রাহ.
- Author: ইমাম ইবনু আবিদ দুনিয়া রাহ.
- Publisher: মুহাম্মদ পাবলিকেশন
- Number Of Pages: 144
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
চাওয়া-পাওয়ার হিসাব কষতে কষতে কখন যে শেষ হয়ে আসে জীবনের সফর—মানুষ তা টেরই পায় না। এক বুক আশা বুকে জমা রেখেই পাড়ি জমায় পরপারে, সীমাহীন অনন্তে। পড়াশোনা, ক্যারিয়ার, চাকরি-বাকরি, প্রমোশন, ব্যাংক-ব্যালেন্স, গাড়ি-বাড়ি, সমাজে প্রতিষ্ঠা লাভ... আরও কত্ত কী চাওয়া ছোট্ট এক জীবনে। এটাই আজ আমাদের জীবনচক্র। বস্তুবাদী জীবনের চরম বাস্তবতা। রেসের ঘোড়ার মতো প্রতিটি মানুষ ছুটে চলেছে সীমাহীন আশা-আকাঙ্ক্ষার পেছনে। বোধ-বুদ্ধি হওয়ার আগ থেকেই শুরু হয় এ রেস। কিন্তু এটাই কি একজন প্রকৃত মুমিনের জীবনচিত্র? কেমন ছিল আমাদের সালাফদের চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্ক্ষাগুলো? কেমন ছিল তাদের জীবনধারা? দ্বিতীয় হিজরি শতাব্দীর প্রখ্যাত সালাফ ইমাম ইবনু আবিদ দুনিয়া রাহিমাহুল্লাহু সেই চিত্রই তুলে ধরেছেন এ বইতে, খুব চমৎকারভাবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
চমৎকার বই। সবাই পড়বেন।
ক্ষণস্থায়ী এই দুনিয়াকে ঘিরে আমাদের কতো কী আয়োজন! চাহিদার শেষ নেই, ইতি নেই আশা-আকাঙ্খার। ক্ষণিকের এই জিন্দেগী নিয়ে আমাদের আসলে কতটুকু আশা এবং চাওয়া-পাওয়া থাকা উচিত? নবিজি (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), সাহাবি (রদিয়াল্লহু আনহুম) ও আমাদের সালফে-সালিহীনরা এই দুনিয়ার ব্যাপারে কতটুকু আশা করতেন? এই বিষয়টি অত্যন্ত চমকপ্রদভাবে তুলে ধরেছেন আমাদের প্রখ্যাত সালাফ আলোচ্য গ্রন্থে। এই বইটি আমাদের দুনিয়াবিমুখ হতে বেশ সহায়ক হবে, ভাবতে শেখাবে মৃত্যু নিয়ে, হৃদয়ে জাগিয়ে তুলবে মূল্যবান উপলব্ধি, চোখের সামনে ভেসে উঠবে দুনিয়ার অসারতা। মোটকথা, জীবন বদলে দেবার মতো একটি বই। বইয়ের প্রচ্ছদ এবং পৃষ্ঠাসজ্জা বরাবরের মতোই মনোমুগ্ধকর! বইয়ের ভাষাও বেশ সাবলীল আলহামদুলিল্লাহ।
মুহাম্মদ ইবনু আবু বাকর রহিমাহুল্লাহ বলেন, ___ দুজন লোক পরস্পর জমিন নিয়ে ঝগড়া করছিল। জমিন পরক্ষণেই তাদের সম্বোধন করে বলল, ❝তোমরা একটু থামো। তোমরা আমাকে নিয়ে ঝগড়া করতেছ। শোনে রাখো, তোমাদেরও পূর্বে হাজারো মানুষ আমার ওপর রাজত্ব করেছে কিন্তু তারা আজ আমার বুকের ওপর নেই❞। দুনিয়াটা মুসাফিরখানা। এ কথাটি যে হাড়ে হাড়ে বুঝতে পেরেছিলেন তা সালাফদের জীবন কাহিনী পড়লেই বুঝা যায়। দ্বিতীয় হিজরি শতাব্দীর প্রখ্যাত সালাফ ইমাম ইবনু আবিদ দুনিয়া রহিমাহুল্লাহ সেই চিত্রই তুলে ধরেছেন ❝সালাফদের চাওয়া পাওয়া❞ এ বইটিতে, অত্যন্ত চমৎকারভাবে।
আফসানা আক্তার মীম বইয়ের নামঃ সালাফদের চাওয়া-পাওয়া ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ #Rokomari_Book_Club_Review_Competition "সময় থাকতে সাধন না করিলে ভাই সময় হারিয়ে আফসোস করে কি লাভ!" পাঠপ্রতিক্রিয়াঃ ➖➖➖➖➖➖ চারদিকের সুন্দর বস্তু যেন মনের আকাঙ্ক্ষাটা বাড়িয়ে দিচ্ছিলো পাওয়ার লোভে। উহু! হতাশার ঠিক সেই মূহুর্তে বইটির নাম দেখি অনলাইনে এরপর সংগ্রহ করে ফেললাম আলহামদুলিল্লাহ। মনে হলো বইটা আমাকে দুনিয়াবিমুখ করতে বেশ সহায়ক। বস্তুবাদী জীবনের চরম বাস্তবতা হলো এই যে- টাকা-পয়সা,বাড়ি-গাড়ি,পড়াশোনা,ক্যারিয়ার ইত্যাদি আরো কত কি চাওয়া-পাওয়া ছোট্ট এক জীবনে।দুনিয়াবি জীবনচক্র যেন এভাবেই ঘুরছে।এককথায়-রেসের ঘোড়ার মতো ছুটছে প্রতিটি মানুষ সীমাহীন চাওয়া-পাওয়া,আশা আকাঙ্ক্ষার পেছনে। জানা আছে-'Man is mortal' কিন্তু চাওয়া পাওয়ার হিসাব কষতে কষতে কখন যে জীবনের সফর শেষ হয়ে যায়,একদিন এসে যায় অন্তিম মূহুর্ত তা মানুষ টেরই পায় না। তবে প্রকৃত মুমিনের জীবন রেখা কখনোই এমন হওয়া বোধগম্য নয়। তৃতীয় হিজরি শতাব্দির প্রখ্যাত সালাফ ইমাম ইবনু আবিদ দুনিয়া রাহিমাহুল্লাহ সেই চিত্রই তুলে ধরেছেন ' সালাফদের চাওয়া-পাওয়া' বইটিতে খুব চমৎকারভাবে। বইটি কেন অন্যকে পড়তে উৎসাহিত করবেনঃ ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ হাজারো শত চাওয়া পাওয়া নিয়েই যেন এ দুনিয়ার বুকে মানব সমাজ। কিন্তু এই চাওয়া-পাওয়াগুলো বিলীন করে আমাদের কামনা করতে হবে পরকালীন জীবন। কুড়িয়ে নিতে হবে ওপারের রসদ। দুনিয়াতে সব চাওয়া পাওয়া যে পূরণ হবে না সেজন্যই আল্লাহ তা'আলা জান্নাত নামক জায়গা নির্ধারণ করে রেখেছেন।সালাফদের মতো দুনিয়ার চাওয়া পাওয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতে হবে। আর আখিরাতের চাওয়া পাওয়ার গন্থিত রূপই হলো—'সালাফদের চাওয়া-পাওয়া' যা পাঠকদের দুনিয়াবিমুখ করতে অতি উত্তম একটি বই। মাস্ট বি পড়া উচিত। বইটির বিশেষত্বঃ ➖➖➖➖➖➖ এই দুনিয়া বা জীবন নিয়ে আমাদের কতটুকু আশা এবং চাওয়া-পাওয়া থাকা উচিত! নবিজি রাসুলুল্লাহ(সা), সাহাবি (রা)ও আমাদের সালাফ বা পূর্বসরিরা এই দুনিয়ার ব্যাপারে কতটুকু কামনা করতেন, কতটুকুর আশা করতেন, এই বিষয়গুলো নিয়েই 'কাসরুল আমাল' কিতাবটি রচনা করে প্রসিদ্ধ সালাফ ইমাম ইবনু আবিদ দুনিয়া (রাহি) যার ভাষান্তরিত রূপ হলো- 'সালাফদের চাওয়া-পাওয়া। অনুবাদে এর বিশেষ গুণ হলো- মূল কিতাবে লেখক তাঁর প্রতিটি বর্ণনার শুরুতে শিরোনাম দেননি কিন্তু অনুবাদে পাঠকদের উপকারীর কথা ভেবে শিরোনাম উল্লেখ করা হয়েছে। তা সহজে পাঠকের বোধগম্য হবে এবং বইটি পাঠ সুখ্যময় হবে। প্রচ্ছদ,নাম, ডিজাইন,বাইন্ডিং দৃষ্টিনন্দন। সমালোচনাঃ ➖➖➖➖ বইটির ব্যাপ্তি আরো বড় হওয়া দরকার ছিলো। এত অল্পতে যেন তৃপ্তি মিটেনি।এরকম বই আরো বেশি বেশি প্রচার হওয়া দরকার। বই পরিচিতিঃ ➖➖➖➖➖ সালাফদের চাওয়া-পাওয়া লেখকঃ ইমাম ইবনু আবিদ দুনিয়া (রাহি) অনুবাদঃ মুনীরুল ইসলাম ইবনু যাকির, সাইফুল্লাহ আল মাহমুদ প্রকাশনিঃ মুহাম্মদ পাবলিকেশন রেটিংঃ ৪.৭/৫ প্রকাশকালঃ বইমেলা ২০২১ মূদ্রিত মূল্যঃ ২০০৳
দুনিয়ার জীবনে সালাফদের চাওয়া পাওয়ার মাত্রা কেমন ছিল তা জানতে হলে বইটি সকলের পড়া উচিত।
প্রশ্ন ও উত্তর (Q/A)
এটা কি স্টক এ নেই??
প্রকাশনীতে পাওয়া যেতে পারে, অর্ডার করতে পারেন সংগ্রহ করে দেয়া হবে
এই বইটি কি এখন স্টকে আছে?
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।
এটা কি স্টক এ নেই??
প্রকাশনীতে পাওয়া যেতে পারে, অর্ডার করতে পারেন সংগ্রহ করে দেয়া হবে
এই বইটি কি এখন স্টকে আছে?
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।





















