

Buy কোরআনের আলোকে নামাজের অজানা রহস্য Online in Bangladesh
লেখক: এস. এম. জাকির হুসাইন
- Author: এস. এম. জাকির হুসাইন
- Publisher: জ্ঞানকোষ প্রকাশনী
- Isbn: 9789848933856
- Number Of Pages: 76
- Language: বাংলা
- Edition: 1st Published, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
“কোরআনের আলোকে নামাজের অজানা রহস্য" বইটির ভূমিকা থেকে নেয়াঃ ইসলাম ধর্মে নামাজের গুরুত্ব যে কত বড়, তা বুঝিয়ে বলার অপেক্ষা রাখে। নামাজের মধ্যে কী ঘটে, কী রহস্য তার সাথে জড়িত, তার কিছু না জানা থাকলেও এই বিষয়টি সবারই জানা হয়ে গেছে যে, নামাজ হলাে আধ্যাত্মিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় আচরণ। রসূল (স.) নিমন্ত্রণ পেয়ে আল্লাহর কাছে গেলেন। আরশে। মানবজাতির সেরা মেহমান মহাবিশ্বের স্রষ্টার কাছে গেছেন তারই প্রীতিভাজন হয়ে। সুতরাং প্রভুর কাছ থেকে কিছু উপহার পাওয়া যাবে এই ধারণা একেবারেই স্বাভাবিক। এবং সেই উপহার হবে রসূল (স.) এর নিজের এবং তাঁর উম্মতের জন্য সেরা উপহার, এও স্বাভাবিক। তবে আল্লাহ তাকে কোনাে সােনার তরবারী, হিরের আংটি বা রাজমুকুট, দুনিয়া দখলের কোনাে অলৌকিক ক্ষমতা, বিপুল অর্থ-কড়ি উৎপাদনের কোনাে রহস্যময় বাক্স ইত্যাদি এসব কিছু না দিয়ে তাঁর জন্য উপহার দিলেন নামাজ!!
রিভিউ ও রেটিং (Review & Rating)
নতুন কিছু নতুন ভাবে জানতে পারলাম

বইটা পড়তে পড়তে যখন বইয়ের কথাগুলোর প্রেমে পড়ে গেলাম এবং নিজের মধ্যে পরিবর্তন দেখলাম, নামাজ পড়ার মধ্যে পরিবর্তন আসল তখনই এই লাইনগুলো লিখলাম। বইয়ের লাইনগুলো অসম্ভব সুন্দর। বইটা যে কারো জীবনে পরিবর্তন আনতে পারে যেকোনো মাত্রায়। যদি কেউ এই পযন্ত এসে থাখেন অনুরোধ থাকবে বইটি পড়ার।






অসাধারন বই, শুধু নিজে পড়েছি তা নয়, অন্যদেরও উপহার দিয়েছি।

বইটি আপনার নামাজ সম্পর্কে আপনার ধ্যান-ধারনাই পাল্টে যাবে - একই সাথে পাল্টে যাবে আপনার নামাজ। ফলতঃ পাল্টে যাবেন স্বয়ং আপনি। কেননা, তখন শুধু আপনিই নন, আপনার সাথে একাত্ম হয়ে নামাজ পরবে আপনার চোখ, নাক, মুখ, কান, হাত, পা - সর্বোপরি আপনার "মন"। সে নামাজই হবে আপনার মিরাজ। HAPPY LEARNING ❤️





















