পুণ্যময় আখেরাত
বই কালেকশন

Buy পুণ্যময় আখেরাত Online in Bangladesh

লেখক: শাইখ খালিদ আর রশিদ

4.67
(6 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শাইখ খালিদ আর রশিদ
  • Publisher: হাসানাহ পাবলিকেশন
  • Number Of Pages: 104
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2020
৳ 119৳ 14719% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আমার অশান্ত হৃদয় ক্রন্দন করে দুনিয়ার জন্য অথচ আমি জানি প্রগাঢ় শান্তি হলো দুনিয়াকে ত্যাগ করার মাঝে। মৃত্যুর পর আমার বাসগৃহ হবে সেটি যা আমি নির্মাণ করেছি মৃত্যুর পূর্বে । আমল যদি ভালো হয় তাহলে বাসগৃহ হবে সুন্দর। নচেৎ বাসস্থান হবে নিকৃষ্ট ও ভয়ংকর।’ আল্লাহ তায়ালা আখেরাতে বান্দার সাথে তেমনই আচরণ করবেন যেমনটি বান্দা দুনিয়াতে অর্জন করেছে। আখেরাতের বাসস্থান তেমনি হবে যেমনটি দুনিয়াতে নির্মাণ করেছে। যদি আল্লাহর আনুগত্য ও নেক আমলের মাধ্যমে উত্তম গৃহ নির্মাণ করে তাহলে বাসস্থান হবে আরামদায়ক ও প্রশান্তিঘেরা। আর যদি অবাধ্যতা ও গোনাহ করে তাহলে বাসস্থান হবে নিকৃষ্ট। তার ঠিকানা হবে জাহান্নাম। পুণ্যময় আখেরাতের জন্য প্রয়োজন আল্লাহর আনুগত্য করা। তার সকল আদেশ-নিষেধ মেনে চলা

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.67
(6 টি কাস্টমার রিভিউ)
5
83%
4
0%
3
17%
2
0%
1
0%
A Maruf
A Maruf ভেরিফাইড
14 Mar 2022

💚💚

 ‍ahsan jamil
‍ahsan jamil ভেরিফাইড
20 Feb 2022

আখিরাতকে স্বরণ করার জন্য বেস্ট একটি বই

Fabiha Binte Kashem
Fabiha Binte Kashem ভেরিফাইড
15 Jun 2021

" আমার অশান্ত হৃদয় ক্রন্দন করে দুনিয়ার জন্য অথচ আমি জানি প্রগাঢ় শান্তি হলো দুনিয়াকে ত্যাগ করার মাঝে। মৃত্যুর পর আমার বাসগৃহ হবে সেটি যা আমি নির্মাণ করেছি মৃত্যুর পূর্বে। আমল যদি ভালো হয় তাহলে বাসগৃহ হবে সুন্দর । নচেৎ বাসস্থান হবে নিকৃষ্ট ও ভয়ংকর।" সারবস্তু : এই দুনিয়া আখিরাতের জন্য শস্যক্ষেত্র। এখানে যেমন বীজ বপন করা হবে, পরবর্তী জীবনে তেমন ফসল ঘরে উঠবে আমাদের। কিন্তু আমরা হয়ে গেছি বিভ্রান্ত আর আমাদের চিন্তাধারা হয়ে গেছে উল্টো। ইহজগত অদৃশ্য বিষয় বলে কেউ কেউ হারিয়ে ফেলেছে বিশ্বাস। আর কেউ উপযুক্ত কাজ না করেই ভালো ফলাফলের আকাশ কুসুম কল্পনা করছে। এসব অযৌক্তিক কর্মকান্ডের মূল হলো একদিকে দুর্বল ঈমান এবং অন্যদিকে দুনিয়ার প্রতি লালসা। দুর্বল ঈমানের কারণে আমাদের মন থেকে আখিরাতের ভয় উঠে গেছে। আর পার্থিব জগতে বস্তুগত পূর্ণ প্রতিনিধিত্ব লাভের আশায় আমরা হয়ে উঠেছি উন্মত্ত। এই লালসা আমাদের মনকে আখিরাত বিমুখ করে রেখেছে। আমাদের আসল ঠিকানা আখিরাত। চাই বা না চাই আমরা সেখানে প্রত্যাবর্তনে বাধ্য। যতই দিন যাচ্ছে আমরা ক্রমেই সেই গন্তব্যের দিকেই এগিয়ে যাচ্ছি। কিন্তু যারা সেই গন্তব্যে জন্য পাথেয় সংগ্রহ করছে না , অবকাশ পাওয়া সত্ত্বেও নাফরমানিতে মেতে আছে আল্লাহ তাদের আর রাহা দেখাবেন না। আল্লাহ সুবহানাহু তা'আলা স্পষ্ট করে বলছেন - " তাদের ছেড়ে দাও ,তারা ভক্ষণ করতে থাকুক, ভোগ করতে থাকুক এবং আশা তাদের মোহাচ্ছন্ন করে রাখুক। অচিরেই তারা জানতে পারবে।" সুতরাং , আল্লাহ আমাদের অবকাশ দিয়েই যাচ্ছেন, পাথেয় সংগ্রহের উপায় ও নির্দেশনা দিয়ে দিয়েছেন, পাপ - পুণ্যের স্পষ্ট সীমারেখাও বাতলে দিয়েছেন। চিন্তার ভার শুধু আমাদের, আমরা আমাদের আখের কিভাবে গোছাতে চাই। যা যা শিক্ষণীয় : বইটি আমাদের জন্য যে চরম শিক্ষণীয় তাতে কোন সন্দেহের অবকাশ নেই। তাই বইটি আমাদের সকলের পড়া অবশ্য কর্তব্য বলে আমি মনে করি। বইটি আমাদের যা কিছু শেখায় - - ঈমান কেন বাড়ে - দ্বীনের প্রকারভেদ - কিভাবে হবে আমাদের আমলের পরিমাপ - মুমিনের ঈমান প্রকৃতার্থে কি করে পূর্ণ হয় - আল্লাহর কাছে অধম উত্তম নিরূপণের মাপকাঠি কি -কি করে আমলের পাল্লা পূর্ণ করা যায় - অনুশোচনা ও তাওবার প্রাধান্য - কেন আখিরাতের ভয় আমাদের মনে জাগ্রত হয় না ইত্যাদি। পাঠকের অনুভূতি : বইটি মূলত শাইখ খালিদ - আর রাশিদের দুটি লেকচারের অনুবাদ। বইটি পড়ে একটি কথাই বারবার মাথায় ঘুরপাক খাচ্ছিলো - জানা জিনিসগুলো আমাদের বেশি বেশি করে চর্চায় রাখা উচিত। বারবার পড়তে থাকা উচিত। বারবার কোন জিনিস নাড়াচাড়া করা হলে সেটা আপনাআপনি জেহেনে গেঁথে যায় এবং মানুষ সেই মোতাবেক চলতে শুরু করে। যা মনে রাখা কর্তব্য : ১) " ভয় করো সেদিনের যখন পিতা সন্তানের কোন উপকারে আসবে না, সন্তানও কোন উপকারে আসবে না পিতার।" ২) " যারা বড় বড় গোনাহ ও অশ্লীলকার্য থেকে বেঁচে থাকে ছোটখাট অপরাধ করলেও নিশ্চয় আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভাল জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্নপ্রশংসা করো না। তিনি ভাল জানেন কে সংযমী।" ৩)" তারা শুধু এই অপেক্ষাই করছে যে, কেয়ামত অকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক। বস্তুতঃ কেয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে। সুতরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে ?" সমালোচনা : " পুণ্যময় আখেরাত " বইটির নির্মল প্রচ্ছদ পাঠকদের বই হাতে তুলে নিতে এক ধাপ এগিয়ে নেবে। ছোট কিছু শব্দের বানানে ত্রুটি ছাড়া তেমন কোন সমস্যা নেই। আশা করা যায় পুণঃসংস্করণ হলে ভুলগুলো সারিয়ে তোলা যাবে। অনুবাদ প্রাঞ্জল। সুন্দর সূচিপত্র ও বিষয় বিন্যাস দেখা যায় বইটিতে। বইয়ের বাইন্ডিংও ভালো। বইয়ের সাথে জড়িত ব্যক্তিবর্গকে আল্লাহ জাযায়ে খাইর নাসীব করুন। আর আমাদের তৌফিক দিন যেন আমরা আমাদের চূড়ান্ত গন্তব্যের পথ নিজেদের জন্য সহজ করে নিতে পারি। আল্লাহ বলেন - " আল্লাহ তোমাদের জন্য সহজতা চান তিনি তোমাদের জন্য কঠিন কিছু চান না।" এক নজরে বই : বই : পুণ্যময় আখেরাত মূল : শাইখ খালিদ - আর রাশিদ অনুবাদ : জুবায়ের রশীদ পৃষ্ঠাসংখ্যা : ১০৪ মূল্য : ১৪০ টাকা প্রকাশনায় : হাসানাহ পাবলিকেশন

Aeyasha Siddiqa
Aeyasha Siddiqa ভেরিফাইড
14 Jun 2021

#Rokomari_Book_Club_Review_Competition রিভিউ নংঃ০২ রিভিউ লেখকঃ মোঃ রুনেল মাসুম বইয়ের নামঃ পূণ্যময় আখেরাত। লেখকের নামঃ শাইখ খালিদ আর-রশিদ। অনুবাদকঃ জুবায়ের রশিদ। প্রকাশনাঃ হাসানাহ পাবলিকেশন। প্রকাশিতঃ সেপ্টেম্বর ২০২০ প্রচ্ছদ মূল্যঃ ১৪০৳ পৃষ্ঠা সংখ্যাঃ ১০৩টি "মানুষ জানুক চাই না জানুক; অবশ্যই সে তার গন্তব্যের দিকেই যাত্রা করছে। কিন্তু পার্থক্য হলো, গন্তব্যের ঠিকানা জানা ও না জানার মাঝে। যে জানে সে প্রস্তুতি গ্রহণ করে। আখেরাত তার জন্য পূণ্যময়। সুখদ। প্রশান্তির। যে জানেনা সে প্রস্তুতি গ্রহণ করে না। আখেরাত তার জন্য অন্ধকার। শ্বাপদ৷ কণ্টকাকীর্ণ। ................... আখেরাত! মুমিন মাত্রই আখেরাতে বিশ্বাসী। একজন মুমিনের কাছে আখেরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আখেরাতে বিশ্বাস ঈমানের অপরিহার্য দাবী।আর এর প্রতি অবিশ্বাস করা ঈমানের পরিপন্থী। যখন একজন মানুষ আখেরাতে বিশ্বাস করে, বিশ্বাস করে জান্নাত জাহান্নামে। তখন তার পক্ষে খারাপ কাজ করা অসম্ভব হয়ে উঠে,,, ... একজন মুমিন সর্বদা প্রচেষ্টায় থাকে তার আখেরাতকে পূণ্যময় করার।একজন অবিশ্বাসী তা করে না।ফলে তার আখেরাত অন্ধকারে ছেয়ে যায়। ... শাঈখ খালিদ আর-রশিদ হাফিজাহুল্লাহ।একজন প্রখ্যাত দাঈ এবং ইসলামি চিন্তাবিদ।অনলাইন ও অফলাইনে সারা বিশ্বব্যাপি তার দাওয়াহ ও মিশন পরিচালিত।তিনি তার লিখনি ও বক্তৃতার প্রতিভা দিয়ে ইসলামের সেবা করেছেন দীর্ঘদিন। যদিও বর্তমান সৌদি সরকারের রোষানলে পড়ে দীর্ঘ ১৫ বছর ধরে দ্বীনের এই মহান দাঈ কারাগারে বন্দি।আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমিন। হাসানাহ পাবলিকেশন থেকে প্রকাশিত বই 'পূণ্যময় আখেরাত' বইটি তার দুটি লেকচার এর অনুবাদ। অনুবাদ করেছেন মুফতী জুবায়ের রশিদ। লেখক তার অসাধারণ বক্তৃতায় যেমন তুলে ধরেছেন আলোচ্য বিষয়বস্তু। অনুবাদক তার অসাধারণ ভাষাশৈলীর সহায়তায় সমৃদ্ধ করেছেন বইটি। বইটিতে লেখক দেখিয়েছেন পূণ্যময় আখেরাতের অধিকারী হবেন যারা তাদের জীবনের চিত্র।দেখিয়েছেন আখেরাতে কারা হবে নিকৃষ্ট বাসস্থান এর যোগ্য। আখেরাতে উত্তম বাসস্থান নির্মাণের কৌশলগুলো লেখক আমাদের জানিয়ে দিয়েছেন নিখুতভাবে।বুঝাতে চেয়েছেন জাহান্নামের অধিবাসীদের পরিস্থিতি হবে কেমন।কী কারণে আমল বিনষ্ট হয়। .... যেকোনো দুর্বল ঈমানের ব্যাক্তি বইটি পড়লে আশা করা যায় ঈমান মজবুতিকরণের চাবিকাঠি পেয়ে যাবেন খুব সহজেই। আল্লাহ বইটির সাথে সংশ্লিষ্ট সকলকেই উত্তম প্রতিদান দিন। সবশেষে লেখকের একটি সুন্দর কথা দিয়ে শেষ করতে চাই,,, "জেনে রাখো! আমাদের গন্তব্য হলো আখেরাত। আমাদের শিখড় হলো আলমে আরওয়াহ বা রুহের জগৎ"

আজমিন আক্তার ইভা
আজমিন আক্তার ইভা ভেরিফাইড
06 Jun 2021

#Rokomari_Book_Club_Review_Competition পোস্ট নং ০২ রিভিউ কারীর নাম- আজমিন আক্তার ইভা বইয়ের নাম- পুণ্যময় আখেরাত ❀ ||রিভিউ || ❀ "আমার অশান্ত হৃদয় ক্রন্দন করে দুনিয়ার জন্য অথচ আমি জানি প্রগাঢ় শান্তি হলো দুনিয়াকে ত্যাগ করার মাঝে। মৃত্যুর পর আমার বাসগৃহ হবে সেটি যা আমি নির্মাণ করেছি মৃত্যুর পূর্বে। আমল যদি ভাল হয় তাহলে বাসগৃহ হবে সুন্দর। নচেৎ বাসস্থান হবে নিকৃষ্ট ও ভয়ংকর। " ∎বিষয়বস্তুঃ ▔▔▔▔▔▔▔▔▔▔▔ বইয়ের মূল বিষয় মূলত ঈমান। দুনিয়া ও আখিরাতে সফল তারাই যাদের ঈমান পরিপূর্ণ। যাদের ঈমান তাদেরকে আল্লাহর আনুগত্য ও আমলের প্রতি ধাবিত করে। আর ঈমানের জন্য অপরিহার্য হলো নিষ্কলুষ, পবিত্র ও স্বচ্ছ হওয়া। ∎পাঠপ্রতিক্রিয়াঃ ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ আখিরাত এক অনন্ত জীবনের নাম। যার শুরু আছে, কিন্তু শেষ নাই। অথচ সেই অনন্ত জীবনের জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই বললেই চলে। অথচ আমাদের উচিত এমনভাবে জীবন যাপন করা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। উম্মার সকল অধঃপতন নির্মমতার একমাত্র কারণ হলো, ঈমান থেকে দূরে সরে যাওয়া। মুসলমানদের হৃদয়ে আজ যে পরিমাণ ঈমান অবশিষ্ট রয়েছে পৃথিবীতে তাদের শক্তিও সেই পরিমাণ। আমরা কেন ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি আসক্ত হই। যার ধ্বংস অনিবার্য, যার পতন অবশ্যম্ভাবী, যার বিনাশ সুনিশ্চিত। প্রার্থিব এ সময়ে যার সৌকর্যমণ্ডিত ও পূণ্যময় হবে চিরকালীন আখিরাত হবে তার জন্য শান্তি ও সুখের। আর এ পুরো সময় যে অসুন্দরও পাপের চাষাবাদ করবে তার জন্য হবে নিদারুণ কষ্ট ও অনিঃশেষ যন্ত্রণার। আমাকে সবচেয়ে চিন্তায় ফেলেছে, "কোন দেহনে আজ পুড়ছে হৃদয় " এর অংশ টা। কারণ বর্তমান সমাজে এমন ঘটনা অহরহ অথচ এমন টা হওয়া কখনোই উচিত ছিলোনা। হায়! আমরা যদি বুঝতাম। আর "বিপদসঙ্কুল পত্র হুশিয়ার মুসাফির" এই পাঠ টা ছিলো আমাদের জন্য রিমাইন্ডার। যেখানে বলা হয়েছে কাদের সংস্পর্শে যাওয়া উচিত এবং কাদের থেকে দূরে থাকা উচিত। কারণ অসৎসঙ্গ ঈমান আমলের জন্য অত্যন্ত ভয়াবহ। "জামিল ব্যক্তি সেদিন নিজে তার উভয় হাত দংশন করতে করতে বলবে, হায় আমি যদি রাসুলের সঙ্গে সৎ পথ অবলম্বন করতাম! হায় দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম।" বক্ষ্যমান গ্রন্থটি আরব শাইখ মুহতারাম খালিদ আর রশিদ হাফিজুল্লাহুর দুটি লেকচারের অনুবাদ। তার প্রতিটি লেকচার আরবি, ইংরেজি সহ পৃথিবীর বহু ভাষায় অনূদিত হয়েছে। বাংলাভাষী পাঠককে শাইখের হৃদয়স্পর্শী ও আত্মাবিগলিত লেখার সাথে পরিচয় করার করার জন্য হাসনাত পাবলিকেশন্সকে জাজাকিল্লাহ্ খাইরান। বইটির প্রতিটি শব্দ, বাক্য গুলো ছিল ঈমানজাগানিয়া, দরদমাখা এবং ভালোবাসায় ভরপুর। আশা করি, এই আত্মাউন্নয়নমূলক বইটির মাধ্যমে আমরা আমাদের দুর্বল, মৃত ঈমান জাগিয়ে তুলতে সক্ষম হব, ইনশা আল্লাহ্। ∎যা জানতে পারবঃ ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ বইটি থেকে জানা যায় ঈমান কিভাবে বাড়ে। কোরআন তেওলয়াত, পাঁচ ওয়াক্ত নামাজ, যোহরের নামাযের পূর্বে চার রাকাত সুন্নত পড়া, সৎকাজে আদেশ এবং অসৎ কাজের নির্দেশ, মুসলিম ভাইদের সাথে হাসিমুখে কথা বলা এবং সাদকা করার মাধ্যমেই ঈমান বৃদ্ধি পায়। আরো জানা যায় কিভাবে ঈমান কমে যায় যা আমি আলোচনা করবোনা, আপনারা বই পাঠে জানতে পারবেন, ইনশা আল্লাহ্। এছাড়া বইটি থেকে আরো জানা যায়, রামাদান, কুরআন পাঠ, জাহান্নামের বিবরণ, দ্বীনের স্তর, নামাজ, জান্নাতের সুসংবাদ, কেয়ামত, হাশরের ময়দান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়। ∎প্রিয় কোটেশনঃ ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ "আল্লাহর নিকট যা আছে তা উত্তম ও স্থায়ী তাদের জন্য, যারা ঈমান আনে এবং তাদের প্রতিপালকের উপর ভরসা করে। " "এ তো বিরাট হাস্যকর ব্যাপার যে, তুমি কোনো প্রকার কষ্ট ও বিবর্ণতা ছাড়াই মর্যাদা ও আভিজাত্যের সুউচ্চ শিখরে আহরণ করতে চাও। জেনে রাখো! মৌচাক থেকে মধু আহরণ করতে হলে মৌমাছির সরু হুল তোমার বৃদ্ধ হবেই।" " হে আদম সন্তান! তুমি যখন জন্মেছিলে কাঁদতে ছিলে, হাসতে ছিল সবাই। এমন জীবন তুমি করিবে গঠন, যেন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।" ∎আলোচনা-সমালোচনাঃ ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ ছোট কলরবের অনুবাদের মান বেশ সাবলীল, বইয়ের মলাট, ছাপা ও বাঁধাই এবং কাগজের মান খুব ভালো। এক দিনেই শেষ করার মতো বই এটি। অল্প কিছু বানান ভুল চোখে পড়েছে, তাছাড়া বাকি সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ∎লেখক পরিচিতিঃ ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ শাইখ খালিদ আর রশিদ হাফিজুল্লাহ একজন খ্যাতিমান দাই। অবস্থানগত দিক দিয়ে তিনি আরবের দাঈ হলেও মূলত বিশ্বব্যাপী চলমান তার দাওয়াতের কার্যক্রম। অফলাইন ও অনলাইনে উভয় ধারায় সমানভাবে বিস্তৃত ছিল তার দাওয়াত ও মিশন। প্রযুক্তির কল্যাণে আজও তার উদ্যান তো আহ্বান উম্মাহকে জাগ্রত করেছে তার প্রতিটি ওয়ান মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে তার লেখা তার লেকচার পথ হারা মানুষের জীবনকে করেছে দীপান্বিত আলোকিত করেছে গাফেল উদাসীন মুসলিমদের। আরব তরুণদের প্রিয়ভাজন প্রিয়ভাজন ছিলেন তিনি আরবের প্রজ্ঞাবান বর্তমান সৌদি সরকারের রোষানলে কারাভোগ করেন মহান আল্লাহর নিকট দোয়া করি এবং সকল দোয়া কামনা করি তিনি যেন সমকালীন বিশ্বে আলেম ও দায়ীকে জালিমের জিন্দা খানা থেকে মুক্ত করে পুনরায় উম্মাহর খেদমতে আত্মনিয়োগ করার তাওফীক দান করেন। ∎ মন্তব্যঃ ▔▔▔▔▔▔▔▔▔▔ 'রাব্বুল-কলম' লেখকের এই মেহনতকে কবুল করে তাঁর কলমকে আরও শাণিত করুন। তাঁর নেক হায়াত বৃদ্ধি করুক৷ যেন এমন আরো গুরুত্বপূর্ণ বই আমাদের উপহার দিতে পারে। যা হতে পারে আমার আপনার মতো অনেকের হেদায়েত পথে। বই: পুণ্যময় আখেরাত লেখক: শাইখ খালিদ আর রশিদ অনুবাদ: জুবায়ের রশীদ প্রকাশনী: Hasanah Publication

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)