

Buy জান্নাতে শান্তি ও জাহান্নামে শাস্তির বর্ণনা Online in Bangladesh
লেখক: মাওলানা তারিক জামিল
- Author: মাওলানা তারিক জামিল
- Publisher: Darul Modina Publications
- Number Of Pages: 208
- Language: Bangla & Arabic
- Edition: 1st Edition, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
সকল প্রকার প্রশংসা বিশ্বজাহানের মহান স্রষ্টা পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার জন্য রহমত স্বরূপ প্রেরিত বিশ্বনেতা বিশ্বনবী হযরত মোহাম্মদ সা. ও তাঁর পরিবার পরিজন এবং সাহাবাগণের ওপর। আল-হামদুলিল্লাহ! মুসলিম ভাই বোনদের জন্য এ জামানার মুবাল্লেগ হযরতুল আল্লাম মাওলানা তারিক জামিল সাহেব জান্নাত ও জাহান্নাম সম্পর্কে মূল্যবান ও হৃদয়স্পর্শী কিছু বয়ান পেশ করেছিলেন, সেসব বয়ানের বিশেষ অংশগুলো বাংলা ভাষায় রুপান্তরিত করে মুসলিম ভাই বোনদের জন্য পেশ করা হয়েছে। আমরা আশা করি, মাওলানা সাহেবের হৃদয়স্পর্শী সে মূল্যবান বয়ানগুলো আমাদের সকলের হৃদয়ে হিদায়েতের আলোক বর্তিকা হয়ে যুগযুগ ধরে জ্বলবে। মাওলানা তারিক জামিল সাহেবের অক্লান্ত মেহনত ও দাওয়াতের বদৌলতে শতশত পুরুষ মহিলা তওবা করে সঠিক পথে ফিরে এসেছেন। মহান আল্লাহ পাকের কাছে আরজ করছি তিনি যেন আমাদের সকল ভাই বোনদের সঠিক পথে ফিরে আশার তাওফীক দান করেন। আমীন!!























