মহিমান্বিত মৃত্যু
বই কালেকশন

Buy মহিমান্বিত মৃত্যু Online in Bangladesh

লেখক: ওমর আলী আশরাফ

5.00
(11 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ওমর আলী আশরাফ
  • Publisher: রাহনুমা প্রকাশনী
  • Number Of Pages: 143
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 2023
৳ 204৳ 34040% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

মহিমান্বিত মৃত্যু এক! দুই! তিন! ঠিক এই তিনটি লহমার পর, মাত্র তিন সেকেন্ড বাদে আপনার মুখোমুখি এসে যদি মৃত্যু দাঁড়ায়—কী করবেন? আপনার আর কিছুই করার নেই! কোনো অপশন নেই! কোথাও যেতে পারবেন না! কাউকে শেষ কথাটি বলার সুযোগ নেই! একটিই মাত্র পথ খোলা—মৃত্যু! আপনি কী করবেন? পাঁচ সেকেন্ড ভাবুন তো! হ্যাঁ! আপনি একটি ভালো মৃত্যু কামনা করবেন। সবাই তা-ই চায়। যখন মানুষের শেষ সময়, আজরাইল এসেছে জান কবজে, যখন জীবন ও জগতে আর কিছুই চাওয়ার থাকে না—তখন মানুষ কেবল একটি জিনিসই চায়—ভালো মৃত্যু! ভালো মৃত্যু কী, আপনি জানেন? মৃত্যু কেন মহিমা পায়, কেন মহিমান্বিত হয় মৃত্যুও—সেই রহস্য কি আপনার জানা আছে? খুব আড়ম্বরে যে শবযাত্রা হল, তা কি হতে পারে কদাকার মৃত্যুর নমুনা? আবার খুব নিতান্ত সাদামাটা মৃত্যু কি হতে পারে মহিমান্বিত মৃত্যু? এক অধ্যাপকের বয়ানে সক্রেটিসের মৃত্যুর ঘটনা দিয়ে বইয়ের শুরু। অধ্যাপক সেই মৃত্যুকে বলেছেন ‘মহিমান্বিত’। কিন্তু মহিমান্বিত বললেই কি মহিমান্বিত? তাও মৃত্যুর সাথে যার সম্পর্ক? যেই জগতের সাথে জড়িয়ে আছে অনেক হিসাবনিকাশ আর দান-প্রতিদানের মীমাংসা? লেখক ওমর আলী আশরাফ তার অপূর্ব সুন্দর গদ্যে বলেছেন হিমশীতল মৃত্যুর কথা। মহিমান্বিত মৃত্যুর কথা। কদাকার মৃত্যু ও দেখালোপনায় বিভ্রান্ত সাড়ম্বর মৃত্যুর কথা। কুরআন-হাদিস-আসার ও জীবনের অফুরন্ত বেলাভূম তার লেখার আশ্রয়; এখান থেকে খোরাক নিয়েই তিনি লিখেছেন এই বই—’মহিমান্বিত মৃত্যু’। তার এ বই পড়লে গা শীতল হয়ে আসে—কদাকার মৃত্যুর ভয়ে। মন ঝিম মেরে থাকে—মৃত্যু কেমন হবে, এই অমীমাংসায়। হৃদয় লোভী আর ঝলমল করে ওঠে কেবলই একটি মহিমান্বিত মৃত্যুর জন্য!

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(11 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Fahmida Aktar
Fahmida Aktar ভেরিফাইড
14 Apr 2025

মৃত্যুকে নিয়ে এত সুন্দর বই হতে পারে আমার কল্পনায় ছিল না। যেমন বিষয়বস্তু তেমন লেখকের লিখনী শক্তি, এক কথায় অসাধারণ। এ রকম বই পড়তে পারাও আমার কাছে ভাগ্যের ব্যাপার মনে হয়।

Hossain Ahmed
Hossain Ahmed ভেরিফাইড
06 Jan 2025

খুবই সুন্দর বই। ভালোবাসা অবিরাম।

Fayaj Mahmud Anik
Fayaj Mahmud Anik ভেরিফাইড
04 Nov 2024

অনেক দারুণ একটা বই। মৃত্যুও যে আকাঙ্খিত হতে পারে তা এই বই পড়ার পর যে কারও উপলব্ধি হবে। অনেক গোছালো আর সুন্দর বই। নিজেকে নিয়ে ভাবতে বাধ্য করে এই বইটি।

Rumman
Rumman ভেরিফাইড
27 Sep 2024

ভালো এবং উপকারী।

Saddam Hossain Shakir
Saddam Hossain Shakir ভেরিফাইড
14 Sep 2024

লেখকের বাংলায় বাজে গির্জার বাঁশি পড়ে এত মুগ্ধ হয়েছে, সাথে সাথে এটাও পড়তে বসে গেলাম। আর আরও এক দফা মুগ্ধ হলাম। কী ঝরঝরে আর চনমনে তার ভাষা, কী সাবলীল আর উচ্ছল তার গদ্য। যত পড়ি তত ভালো লাগে। মৃত্যুর একটি বিষয় নিয়ে এত সুখপাঠ্য আর এত জ্ঞানকাব্য সত্যিই অসাধারণ। লেখকের আর কোনো বই খুঁজে পেলাম না। নতুন বইয়ের অপেক্ষায় রইলাম।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

Voi ti hardcover

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

প্রশ্ন

Voi ti hardcover

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)