

Buy জাহান্নাম যেমন হবে Online in Bangladesh
লেখক: আবু আম্মার মাহমুদ মিসরি হাফিজাহুল্লাহ
- Author: আবু আম্মার মাহমুদ মিসরি হাফিজাহুল্লাহ
- Publisher: সুকুন পাবলিশিং
- Isbn: 9789849970545
- Number Of Pages: 200
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
জাহান্নাম— অনন্ত অন্ধকারের জগৎ, যেখানে নেই কোনো আশার আলো, নেই মুক্তির কোনো পথ। কেবল চরম অনুশোচনা, চরম যন্ত্রণা আর চিরস্থায়ী পরিণতির ভয়ংকর রূপ। জাহান্নাম—এক শাস্তির অগ্নিগহ্বর, যার লেলিহান শিখা হৃদয়কে কাঁপিয়ে দেয়, আত্মাকে শিহরিত করে।জাহান্নাম নামক এই অভিশপ্ত উপত্যকায় কোনো স্নিগ্ধ বাতাস নেই, নেই শান্তির এক ফোঁটা জল। সেখানে রয়েছে এমন আগুন, যার তীব্রতা দুনিয়ার আগুনের তুলনায় সত্তর গুণ বেশি। মানুষের চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া সৃষ্টি হবে। শাস্তির অনুভূতি কখনো লঘু হবে না। সেখানে থাকবে ফুটন্ত পানির ঝরনা, যা পান করতে গেলে গলা ছিন্নভিন্ন হয়ে যাবে, অন্ত্র বেরিয়ে আসবে।‘জাহান্নাম যেমন হবে’ বইয়ে কুরআন ও হাদিসের আলোকে তুলে ধরা হয়েছে জাহান্নামের প্রকৃতি, তার নামসমূহ, দরজার সংখ্যা, গভীরতা, অগ্নিত্তাপের তীব্রতা, শাস্তির রূপ এবং সেখানকার অধিবাসীদের অবস্থা।
রিভিউ ও রেটিং (Review & Rating)

প্রথমত হার্ডকাভার লেখা থাকলেও বইটা হার্ড কভার না, বরং পেপারব্যাক। দ্বিতীয়ত বইয়ের সাইজ অনুপাতে দাম অনেক বেশি মনে হয়েছে। এছাড়া বইয়ের নামের সাথে ভেতরের লেখার সামঞ্জস্য আছে। কোরআন থেকে যথেষ্ট রেফারেন্স যোগ করা হয়েছে। যেটা আমার ভালো লেগেছে।























