

Buy প্রোডাক্টিভ রামাদান Online in Bangladesh
লেখক: আলী হাম্মুদা
- Author: আলী হাম্মুদা , মোহাম্মদ ফারিস
- Publisher: মাকতাবাতুল আসলাফ
- Number Of Pages: 196
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
রামাদান মাস হচ্ছে মুসলিম জাতির আমলি বসন্ত। প্রত্যেক প্র্যাক্টিসিং মুসলিম এই মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। এই মাসে আমলের সওয়াব অন্য মাসগুলোর আমলের তুলনায় অনেক বেশি। তাই আমাদের সবারই লক্ষ্য থাকে এ মাসে বেশি বেশি আমল করা, আরো বেশি প্রোডাক্টিভ থাকা। এমাসে আমাদের কাজকর্ম, পড়াশুনা, পারিবারিক চাহিদা পূরণ ইত্যাদির পাশাপাশি অর্ধেক দিন সিয়ামরত অবস্থায় এবং বাকি অর্ধেক সময়ে রাতের ইবাদত এবং কুরআন তিলাওয়াতও করতে হয়। এটা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং একটি কাজ। রামাদান মাসে কীভাবে এত এত চ্যালেঞ্জের মোকাবেলা করে আরো বেশি প্রোডাক্টিভ থাকা যায়, সে বিষয়েই কিছু কার্যকর পরামর্শ দেয়া হবে এ বইয়ে। রামাদানের প্রস্তুতি, লক্ষ্য, পরিকল্পনা ও রুটিন বানাতে এ বই আপনাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। রামাদানে আমলে মনোযোগী হওয়ার, কুরআন পড়ার ও দুআ করার ব্যাপারে দিকনির্দেশনা দেয়া হয়েছে এ বইয়ে। শুধু তাই নয়, রামাদানের খাদ্যাভ্যাস ও ফিটনেস ধরে রাখার উপায়, একাডেমিক পরীক্ষার ব্যস্ততা সামলে আমল করার উপায়ও বাতলে দেয়া হয়েছে এ সংকলনে। সবশেষে, রামাদানের পরেও কুরআনের সাথে সম্পর্ক বজায় রাখার ও সুস্থ থাকার পরামর্শ দিয়ে সাজানো হয়েছে এ বই। আশা করি, বইটি রামাদানের প্রস্তুতির জন্য ও প্রোডাক্টিভভাবে রামাদান কাটানোর জন্য কার্যকর একটি গাইডবুক হবে ইনশাআল্লাহ।
রিভিউ ও রেটিং (Review & Rating)
One of the best books I have read althrough my life. Everyone should read it for e new preparation for productive Ramadan. May Allah SWT give barakah to the writer team.
রমাদান রিলেটেড অনেক বই পড়েছি আলহামদুলিল্লাহ। তারমধ্যে এই বইটা বেস্ট একটা বই
বই : প্রোডাক্টিভ রামাদান লেখক :মুহাম্মদ ফারিস, আলী হাম্মুদা রামাদান মাসটা মুসলমানদের জন্য আমলি বসন্ত। এই মাসে যে কোন ভালো কাজের সওয়াব অন্য সময়ের তুলনায় অনেক বেশি। তাই প্রত্যেক প্রাক্টিসিং মুসলিম এই মাসে অন্যান্য সময়ের তুলনায় অতিরিক্ত ইবাদত করার চেষ্টা করে। তবে এই মাসে আমাদের রুটিন অনেকটাই পরিবর্তন হয়ে থাকে। তাই সব কিছু ব্যালেন্স করটা একটু চ্যালেঞ্জিং হয়ে পড়ে। এই চ্যালেঞ্জকে মুকাবিলা করে কিভাবে রামাদান মাসকে বেশি প্রোডাক্টিভ করা যায়, তারই দিক-নির্দেশনা দেওয়া হয়েছে এই বই এ। একজন খেলোয়াড় যেমন খেলার পূর্বে ওয়ার্ম আপ করে নেয় তেমনি রামাদান আসার পূর্বেই আমাদেরকে রামাদানের জন্য প্রস্তুতি, পরিকল্পনা এবং অনুশীলন শুরু করতে হবে যেন আমরা রামাদান আসার সাথে সাথেই কাজে নেমে পড়তে পারি। আমাদের প্রোডাক্টিভিটির উপর অনেকটাই প্রভাব ফেলে আমাদের খাদ্যাভ্যাস। একটা ভ্রান্ত কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে, রামাদান মাসের খাওয়ার কোন হিসাব হবে না। এটা রামাদানের উদ্দেশ্যের পরিপন্থী। কেননা রামাদান হচ্ছে আত্মসংযমের মাস । সারাদিন খেতে পারবো না বলে ইফতার আর সাহরিতে হরেক রকমের খাবার গলাধঃকরণ করতে হবে আর তার কোন হিসাব হবে না ব্যাপারটা মোটেও এমন নয়। বরং রামাদান মাস জুড়ে আমাদের প্রোডাক্টিভিটি ধরে রাখতে খাদ্যাভ্যাসে সঠিক নিয়ন্ত্রণ রাখাটা খুব জরুরি। কিভাবে আমরা রামাদানের জন্য সঠিক রুটিন তৈরি করে এবং ইবাদাতে মনোনিবেশ করতে পারি এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করে সুস্থ থাকতে পারি সে বিষয়ে এই বইয়ে রয়েছে উপদেশমালা। শুধু রামাদান মাসেই নয় বরং রামাদানের পরেও কিভাবে আমরা কুরআনের সাথে সম্পর্ক রাখতে পারি এবং ভালো অভ্যাসগুলোর চর্চা চালিয়ে যেতে পারি সে সম্পর্কেও রয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশনা।



খুবই চমৎকার একটা বই। রমাদানের আগে সবার পড়া উচিত।

রামাদান নিয়ে এই বইয়ের চেয়ে বেস্ট কোনো বই আর হতে পারে না।
প্রশ্ন ও উত্তর (Q/A)
Ata ki hardcover
প্রিয় গ্রাহক, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।
Ata ki hardcover
প্রিয় গ্রাহক, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।























