

Buy শাহরু রমাদান বিধিবিধান ও আমল Online in Bangladesh
লেখক: ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী
- Author: ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী
- Publisher: তালবিয়া প্রকাশন
- Isbn: 9789849930938
- Number Of Pages: 216
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
রমাদান বা রোযা বিষয়ে অসংখ্য পুস্তক থাকলেও এ সম্পর্কিত সব আলোচনা এক মলাটে নিয়ে এসে একটি সামগ্রিক পুস্তকের শূন্যতা উপলদ্ধি করেই মূলত এটি প্রণয়নের প্রয়াস নেয়া হয়েছে। আলোচনার সুবিধার্থে বইটিকে ৫টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। প্রথম অধ্যায়ে রমাদানের প্রস্তুতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। রমাদানের প্রস্তুতি মূলত হিজরী ৭ম মাস রজব থেকেই শুরু হয় এবং শা'বানে তার পূর্ণতা পায়। এ জন্য শা'বানের গুরুত্ব, ইতিহাসের পাতায় শা'বান মাস, এ মাসের আমল এবং এ মাসের সবচেয়ে আলোচিত বিষয় তথা শবে বরাত নিয়ে দালিলিক পর্যালোচনা তুলে ধরা হয়েছে।আহলান সাহলান মাহে রমাদান শিরোনামে দ্বিতীয় অধ্যায়টি রমাদান মাসের গুরুত্ব ও ফজিলত, ইতিহাসের বাঁকে বাঁকে এ মাসের অবস্থান, এ মাসকে স্বাগত জানাতে করণীয়, রমাদান পরিকল্পনা বিষয়ের আলোচনায় সমৃদ্ধ হয়েছে। বিশেষত এখানে ছোটোদের রোযার প্রস্ততি বিষয়ে পৃথক একটি আলোচনা তুলে ধরা হয়েছে।রমাদানের রোযা ফরজ হওয়ার উদ্দেশ্য অর্জনের জন্য সুন্নাহসম্মত যেসব আমল রয়েছে সেগুলো আলোচিত হয়েছে তৃতীয় অধ্যায়ে। সেখানে রোযা পালন, সালাতুত তারাবীহ, সাহরী, ইফতার, কিয়ামুল লাইল, কুরআন তিলাওয়াত ও অধ্যয়ন, দুআ-জিকির, ইতিকাফ, লাইলাতুল কদর, সাদাকাতুল ফিতর ইত্যাদি বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য দলীল-প্রমাণের ভিত্তিতে চুলচেরা বিশ্লেষণের প্রয়াস নেয়া হয়েছে।চতুর্থ অধ্যায়ে রয়েছে রোযা সংক্রান্ত বিভিন্ন মাসায়েল। এক্ষেত্রে আধুনিক ও জীবনঘনিষ্ঠ বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পাশাপাশি রোযা সংক্রান্ত মৌলিক মাসআলা যেমন রোযা নষ্ট বা মাকরুহ হওয়ার কারণ ও শর্ত, যাদের রোযা না রাখার অনুমতি আছে, ফিদইয়া, কাফফারা ইত্যাদি। এ অধ্যায়ের অন্যতম সংযোজন হলো, রোযাদারের চিকিৎসা বিষয়ক বিধানের আলোচনা। তাতে রোযাদারের জন্য আধুনিক বিভিন্ন চিকিৎসা মাধ্যম ও পদ্ধতি ব্যবহারের বিধান তুলে ধরা হয়েছে।সর্বশেষ পঞ্চম অধ্যায়ে রমাদান পরবর্তী দিনগুলোতে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিশেষত রমাদানের আমল কবুল হওয়ার জন্য দুআ, ঈদুল ফিতর, রমাদানের অর্জন যেন নিঃশেষ না হয় বরং রমাদানের আমলগুলো স্থায়ী করা এবং শাওয়াল মাসের ৬টি ও অন্যান্য নফল রোযা বিষয়ে আলোকপাত করা হয়েছে।বিষয়সূচিতে নতুনত্ব ও বিশুদ্ধ দলীল প্রমাণের ভিত্তিতে আলোচনা উপস্থাপনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয়েছে। এক্ষেত্রে যেসব গ্রন্থ থেকে সহযোগিতা নেয়া হয়েছে পাদটিকায় অথবা আলোচনার শেষে উল্লেখ করে তার স্বীকৃতি দেয়া হয়েছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
এই বইটার সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হলো রোজা সংক্রান্ত সামগ্রিক আলোচনা। যার কারণে বইটার গুরুত্ব অনেক বেশি মনে হলো।
আলহামদুলিল্লাহ রোযার উপর খুবই চমৎকার ও গুরুত্বপূর্ণ বইটি। রোযার পরিপূর্ণ আধুনিক মাসায়েল ও আমলের দারুণ সংকলন।
খুবই উপকারী একটি বই। রোযা পালনের মৌলিক আলোচনার পাশাপাশি আধুনিক রোগ ব্যাধী, সফর, সময় ইত্যাদির সুন্দর সমাধান পেয়েছি বইটিতে। রমজান মাসের পূর্বমাসের এবং পরে ঈদের মাস সংক্রান্ত করণীয় আলোচনা দারুণ উপকার দেবে।
ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানীর বেশ কয়েকটি বই পড়েছি। বিশেষ করে তার যুবসমাজের চল্লিশ বইটি বইটি অনন্য একটি কাজ। একজন একাডেমিক আলেম সাধারণের উপযোগী করে এতোটা সুন্দর একটি কাজ করেছেন যা মাইলস্টোন বলতে হবে। শাহরু রমাদান বিধিবিধান ও আমল বইটি আমি পড়েছি। রমাদানের উপর অসাধারণ একটি কাজ হয়েছে। সমকালীন জিজ্ঞাসার সমাধন করে এমন একটি বইয়ের জরুরত ছিলো যা শাহরু রমাদান দিয়েছে।























