একটি সফল রামাদান ডায়েরি
বই কালেকশন

Buy একটি সফল রামাদান ডায়েরি Online in Bangladesh

লেখক: শারিন সফি অদ্রিতা

4.90
(63 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শারিন সফি অদ্রিতা
  • Publisher: রাইয়ান প্রকাশন
  • Number Of Pages: 224
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2026
৳ 248৳ 33025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

এই রামাদানই যদি আপনার জীবনের শেষ রামাদান হয়?কোনও গ্যারান্টি আছে কি যে আগামী বছরের রামাদান আমরা পাবো?এখনই সময় রামাদানকে কাজে লাগানোর জন্য প্রস্তুতি নেয়ার।কেমন হবে যদি আপনার রামাদানকে গুছিয়ে দেওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ খুব শীঘ্রই আপনার হাতে পৌঁছে যায়?'কীভাবে রামাদানের প্রস্তুতি গ্রহণ করবো? কোন বই পড়বো আর কোথায় রামাদানের কোর্স করব?' — এই প্রশ্নগুলো নিয়ে আপনাকে আর বিভিন্ন জায়গায় হাতড়ে বেড়াতে হবে না। "একটি সফল রামাদান ডায়েরি" বইটাই আপনার রামাদানের নির্ভরযোগ্য সঙ্গী হবে। আল্লাহ রহম করলে, এখন থেকে আপনার হাতের মুঠোয় থাকবে প্রতি বছরের রামাদানে সফল হওয়ার সবগুলো উপকরণ।"একটি সফল রামাদান ডায়েরি" বইটিতে পাবেন—🔘

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.90
(63 টি কাস্টমার রিভিউ)
5
95%
4
5%
3
0%
2
0%
1
0%
PARULY AKTAR Parul
PARULY AKTAR Parul ভেরিফাইড
13 Apr 2026

আমার পড়া শারিন আপুর দ্বিতীয় বই এটা। খুবই ভালো একটা বই। আলহামদুলিল্লাহ এমন একটা বই পড়তে পেরেছি। আপুর জন্য দোয়া ও ভালবাসা 🤍🌸

880****207
880****207 ভেরিফাইড
10 Mar 2026

আলহামদুলিল্লাহ, “একটি সফল রামাদান ডায়েরি” বইটি যখন হাদিয়া হিসেবে হাতে পেলাম, তখন সত্যিই অনেক আনন্দ হয়েছিল। কিন্তু বইটি পড়া শুরু করার পর বুঝতে পারলাম—এটা শুধু আনন্দের বিষয় নয়, বরং এটি এমন একটি বই যা রমাদানকে সত্যিকার অর্থে গুছিয়ে ও সচেতনভাবে কাটাতে সাহায্য করতে পারে। আমরা অনেকেই রমাদান আসলে খুব আবেগ নিয়ে শুরু করি, মনে অনেক ইচ্ছা থাকে—কুরআন বেশি পড়বো, ইবাদত বাড়াবো, নিজের আমলগুলো ঠিক করবো। কিন্তু বাস্তবে দেখা যায়, সঠিক পরিকল্পনা না থাকার কারণে অনেক সময় সেই ইচ্ছাগুলো ঠিকভাবে বাস্তবায়িত হয় না। এই বইটি ঠিক সেই জায়গাতেই অসাধারণ সহায়ক মনে হয়েছে আমার কাছে। বইটির সবচেয়ে ভালো লেগেছে—এখানে নিজের রমাদানকে গুছিয়ে নেওয়ার জন্য সুন্দরভাবে রুটিন সাজানোর চার্ট দেওয়া আছে। এর মাধ্যমে খুব সহজেই বোঝা যায় কীভাবে প্রতিদিনের সময়গুলো ইবাদত, কুরআন তিলাওয়াত এবং ভালো কাজের মধ্যে ভাগ করে নেওয়া যায়। বিশেষভাবে আমাকে ছুঁয়ে গেছে বইটিতে মহিলাদের জন্য অসুস্থ অবস্থায় করণীয় রুটিনের বিষয়টি। অনেক সময় এই সময়টাতে আমরা হতাশ হয়ে যাই বা ভাবি যে ইবাদতের অনেক কিছুই হয়তো করা সম্ভব নয়। কিন্তু বইটিতে এমনভাবে বিষয়টি তুলে ধরা হয়েছে যে, বুঝতে পারি—এই সময়টাও আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুন্দর সুযোগ হতে পারে, যদি আমরা সঠিকভাবে সময়কে কাজে লাগাতে পারি। আরও একটি বিষয় খুব ভালো লেগেছে—রমাদানের ৩০ দিনের জন্য ৩০টি কুরআনের তাদাব্বুর। এগুলো পড়তে গিয়ে মনে হয়েছে যেন প্রতিদিনের জন্য একটি ছোট কিন্তু গভীর ভাবনার দরজা খুলে যায়। কুরআনের আয়াত নিয়ে চিন্তা করার যে অনুভূতি, তা সত্যিই হৃদয়কে নরম করে দেয় এবং রমাদানের আসল উদ্দেশ্যের কথা মনে করিয়ে দেয়। এছাড়া বইটিতে রমাদান সম্পর্কে গুরুত্বপূর্ণ হাদিস, কুরআনের আয়াত এবং শবে কদর নিয়ে সুন্দর আলোচনা রয়েছে, যা পুরো বইটিকে আরও সমৃদ্ধ করেছে। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে—“একটি সফল রামাদান ডায়েরি” শুধু একটি বই নয়, বরং রমাদানের পথচলায় একজন নীরব সঙ্গী। যে আমাদের মনে করিয়ে দেয় কেন এই মাসটি এত মূল্যবান, এবং কীভাবে আমরা এই মাসটিকে সত্যিকার অর্থে কাজে লাগাতে পারি। আলহামদুলিল্লাহ, বইটি পড়ে আমার মনে হয়েছে—যদি আমরা সত্যিই রমাদানকে জীবনের পরিবর্তনের একটি সুযোগ হিসেবে নিতে চাই, তাহলে এই বইটি আমাদের জন্য খুবই উপকারী একটি সহচর হতে পারে। লেখিকার জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া করি—আল্লাহ যেন তার এই সুন্দর প্রচেষ্টাকে কবুল করেন, এই বইকে আরও অনেক মানুষের উপকারের মাধ্যম বানান এবং তাকে উত্তম প্রতিদান দান করেন। আমিন। 🤲📖🌙

Review Upload 1
Review Upload 2
bin****com
bin****com ভেরিফাইড
08 Mar 2026

'একটি সফল রামাদান ডায়েরি' যেন রামাদানের মতো বরকতময় এবং ফজিলতপূর্ণ একটা মাসে আল্লাহর কাছ থেকে ক্ষমা এবং অনেক নেকি হাসিল করে সফল হওয়ার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। যেহেতু রামাদান মাসটা অনেক গুরুত্বপূর্ণ, এই মাসের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ এবং আখিরাতের জন্য পাথের অর্জনের সুবর্ণ সুযোগ ছড়িয়ে থাকে পুরো রামাদানজুড়ে, তাই এমন সুযোগ হাতছাড়া যাতে না হয়ে যায়, তারজন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখা প্রয়োজন। রামাদানে শয়তান শিকলবন্ধি হয় বটে, কিন্তু আগের এগারোটা মাস ধরে শয়তানের ট্রেনিংপ্রাপ্ত নফস তো আছেই ওয়াসওয়াসা দিতে। তাই রামাদানের আগে থেকেই নাফসকে আত্মশুদ্ধির ট্রেনিং দেওয়া প্রয়োজন। সে কারণেই এই বইটার মূল আলোচনা শুরু হয়েছে 'রজব এবং শাবান মাসের প্রস্তুতি' শিরোনামে। রামাদানে সফল হওয়ার জন্য প্রাথমিক করণীয়, শাবান মাসে নিজের মধ্যে আমলের বীজ বপন করা, নিয়ত শুদ্ধিকরণ, নিয়ত শুদ্ধিকরণ আমলের চেকলিস্ট, শাবান মাসের করণীয়, স্যাম্পল দুআ লিস্ট দিয়ে সাজানো হয়েছে প্রথম অধ্যায়টা। এককথায়, তোমার জার্নিটা এমন হতে যাচ্ছে, তুমি এভাবে তৈরি হও—নিজেকে রামাদানের জন্য তৈরি হতে এভাবে গাইনলাইন দেবে প্রথম অধ্যায়টা। দ্বিতীয় অধ্যায়ে এসেছে রামাদানে সফল হওয়ার কিছু প্রো-টিপস— বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায় রামাদানের সময়গুলো কীভাবে প্রোডাক্টিভলি কাটাবেন। এখানে এসে আমি শারিন আপুর গুণগান না গেয়ে পারছিনা। উনার লেখা আগেও পড়া হয়েছে আলহামদুলিল্লাহ, সেই সুবাধে বলি, উনার চিন্তাভাবনাগুলো খুব সাধারণ। মানে উনি খুব সাধারণ কিছু ভাবতে পারেন, তা সহজে পাঠককে বুঝাতেও সক্ষম হন সহজ শব্দ প্রয়োগে; ফলে তাঁর লেখাগুলো সাধারণের মধ্যে খুব অসাধারণ হয়ে উঠে বলে মনে হয়। বিশেষ সময়গুলোতে যে মহিলারা সালাত আদায় না করেই আল্লাহর আনুগত্য করেন, আরো কীভাবে কীভাবে সময়টাকে আল্লাহর ইবাদতের আওতায় আনা যায় তা সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে। এছাড়া ব্যস্ত মায়েদের জন্য, গৃহিনীদের জন্যও কার্যকরী টিপস রয়েছে। তৃতীয় অধ্যায়ে এসেছে লাইলাতুল কদরে সফলতা অর্জনের গাইডলাইন—ছোট ছোট আমল করেই যে কত নেকি অর্জন করা যায় জানতে পারবেন, ছোটখাটো একটা অ্যাকশন প্ল্যানও দেওয়া আছে। চতুর্থ অধ্যায়ে রামাদান টপিকের কুরআনের একেকটা আয়াত উল্লেখ করে তার শিক্ষা এবং সেই শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগানোর উপায় এবং আয়তগুলোর আলোকে হৃদয়গ্রাহী দুআ রয়েছে। পঞ্চম অধ্যায়ে রামাদান বিষয়ক হাদিসগুলো তুলে ধরা হয়েছে এবং ষষ্ঠ অধ্যায়ে রামাদানের কিছু প্রসিদ্ধ দুআ এবং লেখিকার ভাষায় কিছু দুআ সাজিয়ে দেওয়া হয়েছে 'আমার প্রিয় দুআর ডায়েরি'র মতো। আল্লাহর কাছে সুন্দরভাবে চাওয়ার ভাষা জানা না থাকলে বা শব্দ সংকটে ভুগলে এই দুআগুলো দেখে দেখে মুনাজাতের মতো করে পড়া যাবে ইনশাআল্লাহ। আমাদের মোটাদাগের প্রয়োজনগুলো লেখিকা নিজের ভাষায় সুন্দরভাবে তুলে ধরেছেন। দুআ শেষ হতেই ৩০দিনের রামাদান আমল ট্র‍্যাকারের দেখা পাবেন, যা রামাদানে আপনার গতিবিধি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে ইনশাআল্লাহ। তবে আমার মনে হয়েছে এই ট্র‍্যাকারে বিভিন্ন দুআর পয়েন্টগুলো এক পয়েন্টে দিয়ে আরো কিছু ছোটছোট আমলের পয়েন্ট অন্তর্ভুক্ত করা যেত। সপ্তম অধ্যায়টা আমার কাছে খুব উপকারী মনে হয়েছে৷ এই অধ্যায়ে রয়েছে ৩০দিনের কুরআন তাদাব্বুর অনুশীলনী। প্রতিদিন একটা আয়াত, তার সংক্ষিপ্ত ব্যাখ্যা, আমার করণীয়—প্রতিদিন পড়ে কুরআনের অনেক আয়াত জানতে পারছি এবং এই আয়াতের শিক্ষা জীবনে কীভাবে কাজে লাগানো যায় তার একটা নির্দেশনা পাচ্ছি। তাই আমি এই অধ্যায় বাদ দিয়ে পুরো বই পড়ে ফেলেছি, এই অধ্যায় রামাদানে প্রতিদিন পড়ার জন্য রাখা ছিল, পড়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। কুরআন তাদাব্বুরের পর অত্যন্ত সংক্ষিপ্তাকারে রোজার বেসিক ফিকহ এর উল্লেখ রয়েছে। নবম এবং শেষ অধ্যায়টা এককথায় প্রাণ জুড়ানো একটা অধ্যায়৷ এখানে অনেক সুন্দর সুন্দর কিছু গল্প তুলে ধরেছেন লেখিকা, কিছু গল্প বাস্তব অভিজ্ঞতার আলোকে, কিছু গল্প কল্পনার আশ্রয়ে— শিক্ষা নেওয়ার জন্য। গল্পগুলো খুব সাধারণ, কিন্তু লেখিকার উপস্থাপন ভঙ্গিমার কারণেই কিনা জানি না, চোখজোড়া ভিজে উঠে বারবার। বইটাতে কি আছে তার একটা আঁচ তো পেলেন। এবার সংগ্রহ করে ফেলুন ইনশাআল্লাহ। শুধু এই রামাদান না, ইনশাআল্লাহ প্রতি রামাদানেই বইটা আপনাকে দারুণভাবে গাইড করবে৷ বইটা বিশেষভাবে নারীদের জন্য লেখা (পুরুষরা পড়লে উপকৃত হবেন না এমনও না কিন্তু)। সব পর্যায়ের, সব নারীদের জন্য বইটা দারুণ উপকারী হবে ইনশাআল্লাহ। বইটাকে আমার কেন যেন একের ভেতর সব মনে হয়েছে। কিছু বই এমন হয় না, খুব ইফেক্টিভ এবং বারবার পড়ার মতো বই; কিন্তু পাঠ্যানুভূতি লিখতে গিয়ে মনে হয় মাথাটা ফাঁকা হয়ে আছে? এই বইয়ের ক্ষেত্রেও আমার তেমনই হলো। জানি না এই লেখা পড়ে কেউ উপকৃত হবেন কিনা আদৌ কিংবা বইটা পড়তে আগ্রহী হবেন কিনা। আমি ব্যস এই দারুণ বইটার কথা আপনাদেরকে জানাতে চেয়েছি। ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ সবাইকে।

Mahbubul Hasan
Mahbubul Hasan ভেরিফাইড
07 Mar 2026

রমাদান আমাদের জীবনে প্রতি বছরই আসে। আমরা রোজা রাখি, তারাবীহ পড়ি, অনেক অনেক দোয়া করি- তারপর মাসটি শেষ হয়ে যায়। কিন্তু খুব কম সময়ই আমরা একটু সময় নিয়ে ভাবি, এইবারের রমাদান কি সত্যিই আমাদের পরিবর্তন করতে পেরেছে ? আমাদের অন্তর কি একটুও পরিষ্কার হলো? আমাদের জীবন কি একটু হলেও আল্লাহর দিকে ফিরে গেল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই যেন লেখা হয়েছে “একটি সফল রমাদান ডায়েরি” বইটি। লেখিকা শুরুতেই এমন একটি অনুভূতির কথা বলেছেন, যা প্রতিজন ঈমানদার বান্দার হৃদয়ে আছে- রমাদান আসলে আল্লাহর দেওয়া এক বিশেষ নেয়ামত, যেখানে মানুষ নতুন করে নিজেকে গুছিয়ে নিতে পারে, গুনাহ থেকে ফিরে আসতে পারে এবং আল্লাহর আরও কাছাকাছি যেতে পারে। বইটির সবচেয়ে সুন্দর দিক হলো, বইটিতে কেবল অনুপ্রেরণামূলক আলোচনা নয়; বরং একটি সুসংগঠিত রোডম্যাপও লেখিকা উপস্থাপন করেছেন। লেখিকা সমীকরণ কষেই দেখিয়েছেন, রমাদানকে সফল করতে হলে প্রস্তুতি শুরু করতে হয় রমাদান আসার আগে থেকেই- রজব মাস থেকে। রজবকে তিনি “বীজ বপনের মাস”, শাবানকে “পানি দেওয়ার মাস” এবং রমাদানকে “ফসল কাটার মাস” হিসেবে চিহ্নিত করেছেন। এই সহজ উপমার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, হঠাৎ করেই কেউ সফল রমাদান পায় না; তার জন্য পূর্ব থেকেই অন্তরের প্রস্তুতি নিতে হয়। রমাদানকে সাফল্য মন্ডিত করতে পারলে বছরের বাকি সময়টাতেও তার রেশ থেকে যায়। তাই প্রস্তুতিটাও হতে হবে সেরকমই। বইয়ের সূচিপত্র দেখলেই বোঝা যায়, এটি একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা। এখানে রমাদানের প্রস্তুতি, প্রতিদিনের আমল পরিকল্পনা, লাইলাতুল কদরকে ঘিরে আলাদা পরিকল্পনা, গুরুত্বপূর্ণ কুরআনের আয়াত, হাদীস, দোয়া, এমনকি রোজার মৌলিক ফিকহও সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি রয়েছে ৩০ দিনের কুরআন তাদাব্বুর অনুশীলন, যা পাঠককে কুরআনের সাথে গভীরভাবে যুক্ত হতে সাহায্য করবে। বইটির সূচিপত্রই বইটিকে "একের ভেতর অনেক" তকমা লাগিয়ে দিতে সক্ষম। রমাদান এলেই একেক বিষয় জানতে একেক বই পড়তে হয়, হন্নে হয়ে খুঁজতে হয় একেকটি হাদিস, কুরআনের আয়াত আর গুরুত্বপূর্ণ সব মাসআলা৷ সেই কষ্ট কমিয়ে দিতে এবং সময়কে বাঁচাতে "একটি সফল রমাদান ডায়েরি" চমৎকার প্রযোজনা হতে পারে। আরও একটি বিষয় বিশেষভাবে ভালো লেগেছে- বইটি বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে লেখা। কর্মব্যস্ত গৃহিণী, কর্মজীবী মানুষ, অসুস্থ ব্যক্তি বা মা-বোনদের মেয়েলি অসুস্থতার মতো বিভিন্ন পরিস্থিতিতেও কীভাবে রমাদানকে অর্থবহ করা যায়, সে বিষয়ে আলাদা পরামর্শ দেওয়া হয়েছে। আমরা অধিকাংশরাই রমাদানের গুরুত্ব জানি, কিন্তু কীভাবে প্রস্তুতি নেব, কীভাবে পুরো মাসটিকে পরিকল্পিতভাবে কাটাব- সে সম্পর্কে আমাদের কোনো পূর্বজ্ঞান থাকে না। এই বইটি পূর্বজ্ঞানের পাঠ হিসেবে সহায়ক হতে পারে। এই বইটি বিশেষভাবে উপকারী হবে তাদের জন্য- যারা সত্যিকারের অর্থে একটি সফল রমাদান কাটাতে চান এবং নিজেদের আমলকে গুছিয়ে নিতে চান কিন্তু কোথায় থেকে শুরু করবেন বুঝতে পারেন না। এছাড়া তরুণ-তরুণী ও শিক্ষার্থীরা, যারা আধ্যাত্মিকতার সাথে বাস্তব জীবনের ভারসাম্য খুঁজছে এবং এমন সব মানুষ, যারা প্রতি বছর রমাদানকে নতুনভাবে অনুভব করতে চায়। অনেকে হয়তো এটা ভেবে হতাশ হতে পারেন বইটি রজব মাস থেকে পড়তে পারেননি, শাবান মাসও চলে গেলো আবার রমাদানেরও অর্ধেক শেষ হয়ে গেছে, তাহলে বইটি পড়া কতটুকু ফলপ্রসূ হবে৷ আমিও কেবলই পড়লাম। বইটা আসলে রমাদান কেন্দ্রিক বললে একটু ত্রুটি হয়ে যায়, বইটাকে আপনি সারা বছরের দৈনন্দিন জীবনেও চমৎকারভাবে কাজে লাগাতে পারবেন৷ অর্থাৎ আপনি বইটা যখনই পড়বেন তখন থেকেই কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ। বইটির ভাষাগত দিক থেকে আমি খুব উপভোগ করেছি। জটিল শব্দের মারপ্যাচে যেন খেই হারিয়ে না ফেলি, লেখিকা খুব নিপুণতার সাথে অত্যন্ত সহজ সাবলীল সব শব্দ প্রয়োগ করেছেন। বইয়ের প্রচ্ছদ, অঙ্গসজ্জাতে ভালো কসরত করতে হয়েছে বলে মনে হলো৷ প্রতিটি অধ্যায়ে টেবিল-কলাম যুক্ত করে একটি নমুনা এক্সারসাইজ লেখিকা যুক্ত করেছেন পাঠকদের বুঝার সুবিধার্থে। সব মিলিয়ে চমৎকার শিক্ষণীয় একটি পাঠ সফর ছিল। তবে প্রতিটি বিষয় প্রতিনিয়ত চর্চায় রাখতে পারলে তবেই বইপাঠ সফল হবে সাথে রমাদানও ইনশাআল্লাহ।

Review Upload 1
Review Upload 2
880****784
880****784 ভেরিফাইড
07 Mar 2026

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ 🌿বিসমিল্লাহির রাহমানির রাহীম🌿 ইনশাআল্লাহ! আমি শুরুতেই চ্যালেন্জ করে বলছি " একটি সফল রামাদান ডায়েরি"- বইটি মনোযোগ সহকারে পড়ে আমলে নিলে আপনার জীবনে প্রতিটি রমাদান হবে শ্রেষ্ঠ রমাদান আলহামদুলিল্লাহ । এর চেয়ে বড় পাওয়া আমার -আপনার জীবনে আর কি হতে পারে। এই বইটি কেবল সাধারণ কোনো বই নয় যে পড়লাম পড়ার পর বইয়ের সেল্পে রেখে দিলাম বরং বইটি আপনার রমাদানের নিত্য সঙ্গী। আত্মশুদ্ধির সফরে এক পরম বন্ধুর মতো যাকে আগলে নিতে পারলে আপনার ইহকাল পরকাল দো- জাহানেই সফল। আলহামদুলিল্লাহ। আমরা প্রতি বছর রামাদান আসার আগে কত পরিকল্পনা করি, কিন্তু সময়ের স্রোতে অনেক কিছুই আর করা হয়ে ওঠে না বা করলে ও মন ভরে না আলাদা কোনো তৃপ্তি পাওয়া যায় না তবে ঠিক সেখানেই বইটি আমাদের তৃপ্তি দেয় এবং আমাদের রমাদান দিনটাকে আমলে সাজিয়ে পরিপূর্ণ করে আত্মার প্রশান্তি ও জীবনকে প্রশান্তি দেয় আলহামদুলিল্লাহ। বইটি কেমন যানি আমার হৃদয়কে আলতো করে ছুঁয়ে দিল। আহ! প্রশান্তি। বইটি পড়ার সময় মনে হয়েছে, লেখিকা যেন আমার মনের সব এলোমেলো ইচ্ছাগুলোকে গুছিয়ে দিয়েছেন। ২৩বছরের অগোছালো জীবন কেমন জানি সতেজতা ফিরে পেলো। আলহামদুলিল্লাহ! বইটিতে রয়েছে__ রজব এবং শাবান মাসেই রমাদানের প্রস্তুতি, রমাদন সফল হওয়ার টিপস, রমাদানের ৩০দিনের আমল ট্র্যাকার, সফল লাইলাতুল কদর, রমাদানের বিষয়ক কুরআনের আয়াত এবং ব্যাখ্যা, দোয়া, ৩০ দিনের কুরআনের তাদাব্বুর। পুরো রমাদান আলহামদুলিল্লাহ। "একটি সফল রমাদান ডায়রি " বইটির ছোট বড় সকলের পড়া উচিত বলে আমি মনে করি। বইিটর ভাষা এত সহজ সরল এবং দরদমাখা যে, পড়তে পড়তে মনে হয় কেউ খুব মায়া নিয়ে পাশে বসে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার উৎসাহ দিচ্ছে। কেউ যেন আমাকে পরম যত্নে প্রস্তুত করে দিচ্ছে, নিজের ভুলগুলো চিহ্নিত করে আমাকে নতুন করে ইবাদতের স্বাদ গ্রহন করতে দিচ্ছে। ব্যস্ত এই জীবনে আমরা যখন রামাদানের আসল নির্যাসটুকু হারিয়ে ফেলি, তখন এই বইটি আমাদের থামতে শেখায়। 'সেহরি থেকে ইফতার'- এই পুরো সময়টাকে কীভাবে আল্লাহর সন্তুষ্টিতে সাজানো যায়, তার এক জাদুকরী গাইডলাইন এটি। বিশেষ করে বইয়ের ভেতরে থাকা দু'য়া এবং তিলাওয়াতের পরিকল্পনাগুলো মনের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। আলহামদুলিল্লাহ! রামাদান তো কেবল না খেয়ে থাকার মাস নয়, এটি নিজেকে পরিশুদ্ধ ও সংযোমের মাস । নিজেকে এবং পরিবার বন্ধু মহলকে শ্রেষ্ঠ রমাদান উপহার দিতে 'একটি সফল রামাদান ডায়েরি' বইটি হতে পারে আপনার শ্রেষ্ঠ সঙ্গী। আপনি যদি চান এবারের রামাদান গতানুগতিক না হয়ে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া একটি মাস হোক, তবে এই বইটি আপনার সংগ্রহে রাখা জরুরি। এটি আপনাকে শেখাবে সাফল্য মানে শুধু অনেক বেশি ইবাদত নয়, বরং একাগ্রতা আর নিয়ত ঠিক রেখে আল্লাহর পথে এগিয়ে যাওয়া। ইনশা আল্লাহ। আলহামদুলিল্লাহ! বইটি পড়ে আমি অনেক উপকৃত হলাম। মহান আল্লাহর দরবারে যতবার দু-হাত তুলি তত বারি আমি এই বইয়ের সাথে জড়িত লেখিকা, প্রকাশক,এবং সম্পাদনার সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। কবরের আজাব এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক, ইহকাল -পরকালে সবাইকে কল্যান দান করুক এই দোয়া করি। এই বইয়ের উচিলায় আল্লাহ আপনার এবং সকলের সকল আশা আক্ষাংকা কবুল করুক আমিন। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ চাইলে সব সম্ভব।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)