

Buy মাহে রমযানের ২৭ আমল Online in Bangladesh
লেখক: শায়খ আহমাদুল্লাহ
- Author: শায়খ আহমাদুল্লাহ
- Publisher: আস-সুন্নাহ ফাউন্ডেশন
- Number Of Pages: 48
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
রমযান বছরের সবচেয়ে ফযিলতপূর্ণ মাস। এ মাস ইবাদত-বন্দেগির বসন্তকাল। এ মাসেই মানবতার মুক্তির সনদ কুরআনুল কারীম লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাযিল হয়। এ মাসেই হেরা গুহায় প্রিয় নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রতি ওহি নাযিলের ধারা শুরু হয়। এ মাসেই রয়েছে বছরের শ্রেষ্ঠতম রজনী লাইলাতুল কদর। কুরআনুল কারীমে একমাত্র যে মাসের নাম ও মর্যাদা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, তা হলো রমযান। এ মাসে রহমতের দুয়ার উন্মুক্ত করা হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। রমযান শুরু হলে একজন ফেরেশতা ঘোষণা করেন-‘হে কল্যাণ-প্রত্যাশী, কল্যাণের পথে অগ্রসর হও। হে মন্দ পথের যাত্রী, থামো।’ একটি মাসকে ঘিরে এতসব ঐশী আয়োজনের মূল লক্ষ্য হলো-যেন প্রত্যেক মুমিন এ মাসে ইবাদত-বন্দেগিতে অধিক মগ্ন হয় এবং নেক আমলের মাধ্যমে মহান রবের নৈকট্য অর্জন করে।ব্যবসায়ীদের ব্যবসার যেমন বিশেষ বিশেষ মৌসুম থাকে, সারা বছরের ঘাটতি তারা মৌসুম এলে পুষিয়ে নেয়, ঈমানদারেরও তেমন আমলের ঘাটতি পুষিয়ে নেওয়ার মৌসুম আছে। সেই মৌসুমে তারা সারা বছরের আমলের ঘাটতি পুষিয়ে নেয়। সেই মৌসুম হলো রমযান। এজন্য রমযানকে ইবাদতের ভরা বসন্ত বলা হয়।রমযানের ইবাদত-সাধনাকে সফল ও সার্থক করার পূর্বশর্ত হলো রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো ও নির্দেশিত আমলের পূর্ণ অনুকরণ। ‘মাহে রমযানের ২৭ আমল’ বইটির মাধ্যমে শায়খ আহমাদুল্লাহ এমন কিছু আমল তুলে ধরছেন, যা রমযানের বিশেষ আমল হিসেবে কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। এসব আমলের যথাযথ চর্চা সবার রমযান-সাধনাকে সার্থক ও মহিমান্বিত করবে
রিভিউ ও রেটিং (Review & Rating)
I have gifted this book to my family and friends for Ramadan.

এই বইটি এখনো পরিপূর্ণ পড়া হয় নাই। ইনশাআল্লাহ পুরা পড়ে বিস্তারিত রিভিউ দিব ❤️

আলহামদুলিল্লাহ বইটি চমৎকার মাশাআল্লাহ কিনতে পারেন ❤️

ব্যবসায়ীদের ব্যবসার যেমন বিশেষ বিশেষ মৌসুম থাকে, সারা বছরের ঘাটতি তারা মৌসুম এলে পুষিয়ে নেয়, ঈমানদারেরও তেমন আমলের ঘাটতি পুষিয়ে নেওয়ার মৌসুম আছে। সেই মৌসুমে তারা সারা বছরের আমলের ঘাটতি পুষিয়ে নেয়। সেই মৌসুম হলো রমযান। এজন্য রমযানকে ইবাদতের ভরা বসন্ত বলা হয়।
মাশাআল্লাহ অনেক সুন্দর পৃষ্ঠা গুলো আপনার মন জয় করবে




প্রশ্ন ও উত্তর (Q/A)
কোন প্রকাশনীর?
প্রিয় গ্রাহক, বইটি "আস-সুন্নাহ ফাউন্ডেশন" থেকে প্রকাশিত।
বইটির মোট পৃষ্ঠা কত?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৪৮। ধন্যবাদ।
বইটি কি হার্ড কাভার,?
প্রিয় গ্রাহক, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।
Ey th ki ebook?
প্রিয় গ্রাহক, না, এটি ইবুক না।























