প্রচলিত ভুল ১
বই কালেকশন

Buy প্রচলিত ভুল ১ Online in Bangladesh

লেখক: মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক

4.71
(50 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক
  • Publisher: মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া
  • Isbn: 9789843337849
  • Number Of Pages: 208
  • Language: বাংলা
  • Edition: 2nd Edition, 2016
৳ 190৳ 190
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

‘প্রচলিত ভুল’ বইয়ের প্রকাশকের কথাঃ بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى، أما بعدমারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর মুখপত্র মাসিক আলকাউসার। বিগত ১১ বছর থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে। আলহামদু লিল্লাহ, তাঁরই মেহেরবানিতে উলামা, তুলাবা ও সকল শ্রেণির মুসলমানের কাছে ব্যাপক সমাদৃত হয়েছে পত্রিকাটি। বাংলাভাষাভাষীদের ইলমি ও দ্বীনি খোরাক মেটাতে আলকাউসার উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলে মনে করছেন পাঠক সমাজ। আলকাউসারে প্রথম থেকে অদ্যাবধি যে বিভাগগুলো পাঠকবর্গ অধিক পছন্দ করে আসছেন তার একটি প্রচলিত ভুল'। অশিক্ষা, ভুলশিক্ষা, খণ্ডিত শিক্ষার কারণে সমাজে বহু প্রকারের ভুল ছড়িয়ে পড়ে। কখনও অনিচ্ছাকৃত উচ্চারণ বিভ্রাটের কারণেও ভুল ছড়ায়। তবে ভুল যে কারণেই হোক তা সংশোধন হয়ে যাওয়াই কাম্য। মাসিক আলকাউসার সে চেষ্টাটুকুই করে যাচ্ছে। পাঠকপ্রিয়তার কারণে প্রচলিত ভুল’এর প্রথম সংকলনটি (ডিসেম্বর ২০১১ পর্যন্ত) নভেম্বর ২০১২তে প্রকাশ করেছিল রাহনুমা প্রকাশনী। এরপর থেকে ব্যাপক চাহিদার কারণে তাদেরকে বইটি বহুবার প্রকাশ করতে হয়েছে। সংকলনটি প্রথমবারের মতো পাঠকের হাতে তুলে দেওয়ায় এবং বিগত কয়েক বছর তা সুন্দরভাবে প্রকাশ ও পরিবেশনের জন্য আমরা তাদের শুকরিয়া আদায় করছি। তাদের হাতে বইটি প্রকাশের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এখন তা প্রকাশিত হচ্ছে মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর প্রকাশনা বিভাগ থেকে। এখানেও মহররম ১৪২৬ হিজরী থেকে মহররম ১৪৩৩ হিজরী পর্যন্ত প্রকাশিত প্রচলিত ভুল’গুলোই সংকলিত হয়েছে। পুনঃপ্রকাশের আগে মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর দারুত তাসনীফ থেকে তাতে আবার নযর বুলানো হয়েছে। তথাপি কোন ভুল-ভ্রান্তি বা অসঙ্গতি কারও নযরে পড়লে তা আমাদেরকে জানানোর অনুরোধ রইল। যেন পরবর্তী সংস্করণে তা ঠিক করে নেওয়া যায়।আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা তাঁর মেহেরবানিতে মারকাযুদ দাওয়াহ, মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ছাহেব ও মাসিক আলকাউসারকে কবুল করুন, সকল শুভাকাঙ্ক্ষী এবং সংশিষ্ট সকলকে উত্তম প্রতিদান দিন, দুনিয়াআখেরাতে ভালো রাখুন এবং প্রচলিত ভুল’-এর এ সংকলনটি মুসলমানদের জন্য উপকারী করুন। আমীন।আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ রঈস, মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকাসংখ্যাভিত্তিক সূচিঃ* ভুল বিশ্বাস: দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে না করা, ফেরতও না নেওয়া/৩১* হাদীস নয় : দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অন্বেষণ কর/৩২* ভুল উচ্চারণ : ‘আকামত’ ‘মুসওয়াদ্দা’ ‘আল-বিসমিল্লাহ'/৩৩* ভুল ঘটনা: জাবের রা.এর দুই শিশু ছেলের বকরি জবাই খেলা/৩৩* ভুল বিশ্বাস : বিনা ওযুতে আব্দুল কাদের জিলানী রহ.-এর নাম মুখে নেওয়া/৩৪* হাদীস নয় : যার কোন পীর নেই তার পীর শয়তান/৩৫* ভুল ঘটনা : হযরত হাসান-হোসাইন রা.-এর ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি/৩৫* ভুল উচ্চারণ : আহমেদ/আহাম্মদ/৩৬* খাইরুল/শফীকুল/৩৭* ভুল নাম : নবীউল্লাহ/৩৭* রাসূল মিয়া/৩৭* সালামের কয়েকটি ভুল/৩৭* বলার ভুল : মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া/৩৯* ভুল প্রবাদ : মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে?/৩৯* বোরাকুন নবী: একটি কাল্পনিক ছবি/৩৯* একটা মারাত্মক জাল হাদীস : আমি ‘মীম’ বিহীন আহমাদ এবং ‘আইনবিহীন আরব/৪০* নামের ভুল : মুরসালীন/মুত্তাকীন/৪১* একটি নামের ভুল ব্যবহার : আব্দুল/৪১* সালাম দেওয়ার একটা ভুল পদ্ধতি/৪১* ভুল ঘটনা : হযরত আব্দুল কাদের জিলানী রহ.-এর বাঘের আকৃতি ধারণ/৪২* ভুল প্রচলন : জানাযার নামাযের আগে মৃত ব্যক্তি.....................তাকে না জানা বিষয়ের ইলম দান করেন/১৯৩* একটা রসম : ফাতেহায়ে ইয়াদহম পালন/১৯৪* ভুল পদ্ধতি : নামাযে তাকবীরে তাহরীমা না বলে রুকুতে চলে যাওয়া/১৯৫* হাদীস নয় : আযানের জবাবে পুরুষ পাবে এক লক্ষ নেকি মহিলা দুই লক্ষ নেকি/১৯৬* একটা কু-রসম : শ্বশুরবাড়ি প্রবেশের আগে নববধূর পা ধোয়ানো/১৯৬* দুটো ভুল ধারণা : (ক) খাওয়ার পর বরতন ধুয়ে খাওয়া কি সুন্নত?/১৯৭* (খ) খাওয়ার পর মুখমণ্ডলে ও পায়ের তালুতে হাত মোছা কি সুন্নত?/১৯৭* খাওয়ার পর মুখমণ্ডলে ও পায়ের তালুতে হাত মোছা প্রসঙ্গে একটি প্রশ্নোত্তর/১৯৮* তওবার জন্য কি ওযু জরুরি?/২০৩* হাদীস নয় : মেরাজে নবীজির সাতাশ বছর লেগেছিল/২০৫* হাদীস নয় : একটি জনপদের ওপর পবিত্রতা যখন পাখা বিস্তার করে উড়ে যায়, আকাশ তখন শহীদের রক্ত ধারণ করে/২০৬* ভুল চিন্তা : কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করা কি নিষেধ?/২০৭* ভুল তথ্য : সুরমা কি তুর-এর তাজাল্লি থেকে সৃষ্টি?/২০৭* ভুল ধারণা : কষ্টের সংবাদ দিয়ে না গেলে কবরে বৃক্ষ জন্মায় না/২০৭* ভুল ধারণা : রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যমানায় কি দর্জি ছিল না?/২০৮* ভুল তথ্য : মুনাজাতে মকবুল-এ যা কিছু ছাপা হচ্ছে সবই কি থানভী রহ.-এর সংকলন?/২০৮* ভুল ধারণা : যফর আহমদ উসমানী রহ. কি শাব্বীর আহমদ উসমানী রহ.-এর ভাই?/২০৯* হাদীস নয় : লেনদেন কর অপরিচিতের মতো আর তোমাদের পারস্পরিক আচরণ যেন হয় ভাইয়ের মতো/২১০* ভুল মাসআলা : আত্তাহিয়্যাতুর শুরুতে কি আউযুবিল্লাহ্-বিসমিল্লাহ্ পড়তে হয়?/২১০* ভুল মাসআলা: প্রত্যেক মুসল্লির কি সানার পর আউযুবিল্লাহ্-বিসমিল্লাহ্ পড়তে হয়?/২১০* একটা ভিত্তিহীন ঘটনা : হে নূহ! কিশতি ভেঙে ফেল/২১১* নাম সঠিকভাবে বলা ও লেখা/২১২* ভুল মাসআলা : কুরবানীর শরিক সংখ্যা কি বেজোড় হওয়া জরুরি/২১৩* একটা অবাস্তব দাবি : বাস্তবেই কি তারা শিয়াদের ইমাম/২১৩#

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.71
(50 টি কাস্টমার রিভিউ)
5
95%
4
5%
3
0%
2
0%
1
0%
Zahidul Islam Mamun
Zahidul Islam Mamun ভেরিফাইড
15 Dec 2025

সমাজে বহুল প্রচলিত কিন্তু ইসলামের দৃষ্টিতে সত্য নয় এমন বিষয়ের উপর লেখা এই বইটি। সকলের উচিত বইটি পড়া। বিশেষ করে যারা ইসলামী জ্ঞান নিয়েছেন বিভিন্ন কিচ্ছা কাহিনী থেকে, ওলামাদের কাছ থেকে নেয়।

Md Sabbir Hossen
Md Sabbir Hossen ভেরিফাইড
25 Mar 2025

প্রতিটা মুসলিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই।

مد: مجاهدل إسلام
مد: مجاهدل إسلام ভেরিফাইড
19 Dec 2024

খুবই উপকারি গ্রন্থ। যা অনেক কিছু আহরণের আছে। একটা কথা কি যত পড়া যায় তত জানা যায়। যত জানা যায় তত বুঝা যায়। যত বুঝা যায় তত পালন করা যায়। পুস্তক কিনে কেউ দেউলিয়া হয় নাই। আমার অভিমত আপনিও বইটি সংগ্রহ করেন ভাইজান। পড় তুমার প্রভুর নামে যিনি তুমাকে সৃষ্টি করেছেন।

Md Shahinur Islam
Md Shahinur Islam ভেরিফাইড
30 Sep 2024

Alhamdulillah, বইটি নিঃসন্দেহে ভালো। Recommend

Miraz
Miraz ভেরিফাইড
13 Sep 2024

"প্রচলিত ভুল" বইটিতে মুলত ইসলামের প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কার নিয়ে আলোচনা করা হয়েছে। লেখক অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় ভুলগুলোর শারঈ দিক বিশ্লেষণ করেছেন এবং সঠিক সমাধান উপস্থাপন করেছেন। প্রতিটি বিষয়ের ক্ষেত্রে কুরআন, হাদিস ও ইসলামি স্কলারদের মতামত তুলে ধরা হয়েছে, যা পাঠককে ইসলামের মূল শিক্ষা সম্পর্কে সচেতন করতে সহায়তা করবে। বইটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এতে লেখক কোনো বিরূপ সমালোচনা না করে যুক্তি ও প্রমাণের আলোকে ভুলগুলোকে সঠিক পথে আনার চেষ্টা করেছেন। যারা ইসলামি জ্ঞান নিয়ে গভীরভাবে জানতে চান এবং প্রচলিত ভুল থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য এটি অত্যন্ত উপযোগী একটি গ্রন্থ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

"প্রচলিত ভুল ২" এই বইটা কবে এভেলেবেল হবে?

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে; তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে। ধন্যবাদ।

প্রশ্ন

বইটা কত পৃষ্ঠার বই?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ২১৫। ধন্যবাদ।

প্রশ্ন

"প্রচলিত ভুল ২" আপনাদের কাছে নাই?

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।

প্রশ্ন

"প্রচলিত ভুল ২" এই বইটা কবে এভেলেবেল হবে?

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে; তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)