পাওয়ার অফ পার্সনালিটি
বই কালেকশন

Buy পাওয়ার অফ পার্সনালিটি Online in Bangladesh

লেখক: শাফী শাওন

5.00
(12 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শাফী শাওন
  • Publisher: ক্যারিয়ার শেপার
  • Number Of Pages: 385
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 409৳ 52021% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আমরা যখন এক জন আরেক জনের পার্সনালিটি টাইপ সম্পর্কে জানতে পারবো – তখন আমাদের ধারনা এসে যাবে- একজন কিভাবে তার চারপাশের সাথে ইন্ট্যারেক্ট করে, কিভাবে ইনফর্মেশন নেয়, কিভাবে ডিসিসন নেয়- তখন অনেক ভুল বোঝাবুঝিরই অবসান হবে।আমরা সাধারণত নিজের দৃষ্টিকোণ থেকে আরেকজনকে দেখি – এখান থেকেই কনফ্লিক্ট এর শুরু হয়ে। আরেকজন কি ভেবে কি করছে বা তার প্রেফারেন্স এর জায়গা কি সেটা আমলে আনি না।বইয়ের উদ্দেশ্য – কেন এই বই?এক কথায়- আমাদের সবার মধ্যে যে সম্ভাবনা লুকিয়ে আছে, তা উন্মোচন করা। আমরা প্রায়ই নিজেদের সীমাবদ্ধতাকে বুঝতে না পেরে হোঁচট খাই। আবার কখনো অন্যদের সাথে সম্পর্ক তৈরি করতে গিয়ে বিপত্তি ঘটে, কারণ আমরা বুঝতে পারি না তাদের চিন্তার ধরন আমাদের থেকে এত আলাদা কেন।আপনি যদি একটা ম্যাচের কাঠির সামর্থ্য চিন্তা করেন- তাহলে খুব দূর সামর্থ্য খুঁজে পাবেন না। বড়জোর একটা কয়েল জ্বালানো যায় বা পাট কাঠিতে আগুন লাগানো যায়।কিন্তু যদি সম্ভবনার কথা চিন্তা করেন, একটা শহরও জ্বালিয়ে দেয়ার সম্ভবনা রাখে। আপনি, আমি, আমরাও তাই। সামর্থ্যের কথা চিন্তা করলে আপনি তেমন কিছু পাবেন না হয়তো। কিন্তু যদি সম্ভবনার কথা চিন্তা করেন- আপনার মাঝেও অমিত সম্ভবনা লুকিয়ে আছে; জাবির আল হাইয়ান, ইবনে সীনা, ইমাম বুখারী, ইমাম ইবনে মালেক হওয়ার মত সম্ভবনা।আমরা হয়তো জানি না, কিন্তু প্রতিটি মুহূর্তে আমরা আমাদের স্বভাব এবং ব্যক্তিত্বের প্রকাশ ঘটাই। এই বইটির উদ্দেশ্য হলো – ব্যক্তিত্বের বৈচিত্র্যগুলো চেনা, বোঝা এবং গ্রহণ করা।এই বইটি আপনাকে শেখাবে:● কীভাবে আপনার শক্তি কাজে লাগিয়ে সঠিক ক্যারিয়ার গড়ে তুলবেন।● পারস্পরিক সম্পর্ক উন্নত করে কর্মক্ষেত্রে কীভাবে আরও কার্যকরভাবে কাজ করা যায়।● নিজের শক্তি, সম্ভবনা এবং উন্নতির জায়গা।● কোন ক্যারিয়ার বা বিষয় আমার জন্য সঠিক।● শিক্ষার্থীদের জন্য স্টাডি টিপস এবং অভিভাবকদের জন্য গাইডলাইন।● কীভাবে নিজের শক্তি এবং সম্ভবনা কাজে লাগিয়ে সফল হওয়া যায়।এই বই শুধুমাত্র ব্যক্তিত্ব বিশ্লেষণের জন্য নয়, এটি একটি সেলফ ডেভেলপমেন্ট বই। এই বই থেকে আমরা যা শিখবো ইনশাআল্লাহ আমাদের প্রতিদিনের জীবন, শিক্ষা জীবন, ভবিষ্যত কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত সম্পর্ককে আরও সমৃদ্ধ করবে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(12 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Md. Easin Arafat
Md. Easin Arafat ভেরিফাইড
24 Apr 2026

পার্সোনালিটি সম্পর্কে আমার যাত্রাটা শুরু হয় খুব ছোট একটা কৌতূহল থেকে। প্রথমে সোহাগ ভাইয়ের কাছ থেকে এই বিষয়টা শুনে আগ্রহ জন্মায়, তারপর টুকটাক বিভিন্ন জায়গা থেকে জানার চেষ্টা করি। কিন্তু সত্যি বলতে, কোথাও যেন পুরো বিষয়টা পরিষ্কারভাবে ধরতে পারিনি—সব কিছুই ছিল ছড়ানো ছিটানো। এর মাঝেই সাফি ভাইয়ের এই বইটি প্রকাশিত হয়। তখন আমি দেশের বাইরে থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও সাথে সাথে সংগ্রহ করতে পারিনি। তবে দীর্ঘ অপেক্ষার পর যখন বইটা হাতে পেলাম এবং পড়া শুরু করলাম, তখন একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল—মনে হচ্ছিল আমি যেন বইটা পড়ছি না, বরং নিজেকেই পড়ছি। বইয়ের প্রতিটি পৃষ্ঠা যেন আমার নিজের ভেতরের অজানা দিকগুলোকে সামনে এনে দিচ্ছিল। নিজের আচরণ, চিন্তাভাবনা, অনুভূতি—সবকিছু নতুনভাবে উপলব্ধি করতে পারছিলাম। লেখকের ভাষা এতটাই সহজ, সাবলীল এবং বোধগম্য যে জটিল বিষয়গুলোও খুব স্বাভাবিকভাবে হৃদয়ে গেঁথে যায়। সব মিলিয়ে, এই বইটা শুধু পার্সোনালিটি সম্পর্কে ধারণা দেয় না—নিজেকে জানার একটা দরজা খুলে দেয়। যারা নিজের ভেতরের মানুষটাকে বুঝতে চান, তাদের জন্য এই বইটি নিঃসন্দেহে অনেক মূল্যবান।

Afifajahah
Afifajahah ভেরিফাইড
05 Apr 2026

বইটি পড়ে নিজেকে চিনতে পেরেছি। আমরা প্রায়শই একে অন্যকে ভুল বুঝি সকল সম্পর্কে ভুল বুঝাবুঝি দুর করার জন্য এবং নিজের সম্পর্কে জানার জন্য বইটি সকলের পড়া উচিত

880****975
880****975 ভেরিফাইড
08 Oct 2025

বইটা মহান আল্লাহর হতে বিশাল নিয়ামত হিসেবে আমি দেখি।

Kamal
Kamal ভেরিফাইড
17 Sep 2025

khub e kharap

Mobarak Hossen
Mobarak Hossen ভেরিফাইড
06 Sep 2025

আলহামদুলিল্লাহ বইটা হাতে পেয়েছি 😊,,

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

Do what you are এবং এই বই দুইটা কি এক ই?

উত্তর

প্রিয় গ্রাহক, না, দুটি বই আলাদা বই।

প্রশ্ন

assalamu alikum...ai book tir e book available nei?

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটির ই-বুক নেই।

প্রশ্ন

Do what you are এবং এই বই দুইটা কি এক ই?

উত্তর

প্রিয় গ্রাহক, না, দুটি বই আলাদা বই।

প্রশ্ন

assalamu alikum...ai book tir e book available nei?

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটির ই-বুক নেই।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)