

Buy পিঁপড়ে পুরাণ Online in Bangladesh
লেখক: প্রেমেন্দ্র মিত্র
- Author: প্রেমেন্দ্র মিত্র
- Publisher: দে’জ পাবলিশিং (ভারত)
- Isbn: 9788129526090
- Number Of Pages: 44
- Language: বাংলা
- Edition: 6th Edition, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘পিঁপড়ে পুরাণ’ বইয়ের সূচিপত্রঃ তাড়াতাড়ি কী ব্যাপার দেখবার জন্যে নগর-প্রাচীরের কাছে গেলাম কিন্তু ওপরে আর উঠতে হলো না। দূরে তোরণের ভেতর দিয়ে দেখি—অন্ধের মতো হাতড়াতে-হাতড়াতে কয়েকজন সৈন্য এগিয়ে আসছে তাদের চলবার ভঙ্গি দেখে সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম; কিন্তু বিস্ময়ের সময় বেশি ছিল না। তাদের পেছন-পেছনই দেখি অগুনতি কালো-পিঁপড়ের দল তাদের তাড়া করে আসছে। অসহায় সৈন্যর পিঁপড়েদের আক্রমণ প্রতিরোধ করবার কোনো ক্ষমতাই নেই। তারা এলোপাথাড়িভাবে হাত-পা ছুঁড়ছে, কিন্তু পিঁপড়েরা অনায়াসে আঘাত এড়িয়ে একেবারে তাদের মর্মস্থলে ঘা দিচ্ছে। ....
রিভিউ ও রেটিং (Review & Rating)

বিখ্যাত লেখক, চিত্রপরিচালক প্রেমেন্দ্র মিত্রের কিশোর উপন্যাস 'পিঁপড়ে পুরাণ'। এটি মূলত একটি সায়েন্স ফিকশন৷ দে'জ পাবলিশার্স বইটি প্রকাশ করেছে। ৬০০০ সালের পরের কথা। তখনকার অন্যরকম সবকিছু। একেবারেই আলাদা৷ সেই ভিন্ন জগতে হঠাৎ হানা দিল শত্রুরা। এই দুশমন হলো পিঁপড়া। তারাই দল বেঁধে আক্রমণ করতে এসেছে। এই আক্রমণ প্রতিরোধ নিয়েই প্রেমেন্দ্র মিত্রের কিশোর কাহিনি 'পিঁপড়ে পুরাণ'।























