

Buy পিওন থেকে প্রকাশক Online in Bangladesh
লেখক: বাদল বসু
- Author: বাদল বসু
- Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
- Isbn: 9789350406779
- Number Of Pages: 616
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
"পিওন থেকে প্রকাশক" বইয়ের পিছনের কভারের লেখা: বাদল বসুর জন্ম ২৮ জুলাই ১৯৩৭ সালে, ঝাড়গ্রামের দহিজুড়িতে। ছােটবেলা গ্রামের বাড়িতে কাটালেও পরে চলে আসেন কলকাতায়। শুরু হয় জীবন সংগ্রাম। প্রথম জীবনে ঘি বিক্রি করেছেন, চালের দোকানে বসেছেন। তারপর ছাপাখানায় কাজ। ধাপেধাপে আনন্দ পাবলিশার্সের প্রকাশক। সেই সূত্রে বিভিন্ন বিখ্যাত মানুষের সান্নিধ্যে আসা, বিশ্বের বিভিন্ন বইমেলায় অংশগ্রহণ করা এবং প্রকাশক হিসেবে বহু ভাল-ভাল বাংলা বই প্রকাশ করা। বাংলা ছাপাখানার বিবর্তনও তিনি দেখেছেন চোখের সামনে। নিজেও তার অংশীদার ছিলেন। বাদল বসু ছিলেন এক যুগের সাক্ষী। যে যুগ নিয়ে বাঙালির প্রচুর গর্ব। সেই সব অভিজ্ঞতার কথাই তিনি শুনিয়েছেন তার আত্মজীবনীমূলক লেখা।
রিভিউ ও রেটিং (Review & Rating)
সুন্দর একটা বই। বইপ্রেমী সকলের পড়ার মত লেখা।
Good book

বাদল বসু একেবারে নিম্নবর্গ থেকে উঠে আসা মানুষ।এ তারই আত্মকথা বিশেষ। স্বনামধন্য আনন্দ পাবলিশার্সে যোগ দিয়েছিলেন ছাপাখানার চাকুরে হিসেবে আর অবসর নিয়েছিলেন আনন্দ গ্রুপের পক্ষ থেকে প্রকাশক হিসেবে। দীর্ঘ বর্ণময় জীবন বাদল বসুর। রবীন্দ্রোত্তর যুগের পশ্চিমবাংলার সাহিত্য জগতের প্রায় সকল রথী, মহারথীদের সান্নিধ্য পেয়েছেন কর্মসূত্রে (বাংলাদেশের তসলিম নাসরিনের কথাও আছে)। সাহিত্যিকদের কাছ থেকে দীর্ঘকাল থেকে দেখে আসার স্মৃতিচারণই "পিওন থেকে প্রকাশক " বেশ বড়সড় কলেবরের বই। তবে লেখার গতি আছে। পড়তে গিয়ে একবারও মনে হয়নি এতো লিখিয়ে নয়, প্রকাশক। বরং বাদল বসুর গদ্যতে জাতলিখিয়ের একটা ভাব আছে। এ বোধকরি লিখিয়েদের সান্নিধ্যের ফল। আগেই বলেছি পশ্চিমবাংলার প্রায় সকল সাহিত্যিক ই এই বইতে উপস্থিত। তাই বিশেষকরে কারো কথা উল্লেখ করছি না। প্রিয়সব সাহিত্যিকদের নিয়ে কতশত আগ্রহজাগানীয়া ঘটনায় ভর্তি এ বই। সাহিত্যজীবন আর ব্যক্তিজীবনে একজন লিখিয়ের মাঝে কতটা ফারাক তা এবই পড়লে বোঝা যায়। জ্ঞানী ও অভিজ্ঞ বাদল বসু এক জায়গায় শেখ হাসিনাকে "বাংলাদেশের প্রেসিডেন্ট " লিখলেন (!) তারমতো ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি বোঝেন না, তা মানতে বা হজম করতে বেশ কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল অনেকটা ইচ্ছাকৃত কাজ এটি (কেননা নিজ দেশের বেলায় তিনি ইন্দিরা গাঁধীকে তো প্রেসিডেন্ট বলেন নি) । যাইহোক, বেশ বই তা স্বীকার না করে উপায় নেই।























