

Buy ক্ষুদিরাম Online in Bangladesh
লেখক: বারিদবরণ ঘোষ
- Author: বারিদবরণ ঘোষ
- Publisher: পারুল প্রকাশনী প্রাইভেট লিমিটেড (ভারত)
- Isbn: 9789380034850
- Number Of Pages: 107
- Language: বাংলা
- Edition: 2nd Printed, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
"ক্ষুদিরাম" বইয়ের ফ্ল্যাপের লেখা: ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের হাত থেকে স্বদেশকে উদ্ধার করে স্বাধীনতা অর্জনের সূচনাপর্বে যাঁরা আত্মােৎসর্গ করেছিলেন, তাদের মধ্যে অগ্রগণ্য ক্ষুদিরাম বসু। বঙ্গভঙ্গ-বিরােধী আন্দোলন সবেমাত্র সংগঠিত হয়েছে, সহিংস বা অহিংস আন্দোলনের রূপরেখা তখনও অঙ্কিত হয়নি, কিন্তু দেশকে মুক্ত করার একটা স্বপ্ন তরুণ বাঙালিরা দেখছিলেন। এ কাজে জীবন তাদের কাছে পায়ের ভৃত্য হয়েছিল, মৃত্যু হয়েছিল বরণীয়। সংশপ্তকের প্রতিজ্ঞা নিয়ে এঁরা গােপনে গােপনে দেশমন্ত্রে উদ্বুদ্ধ হয়েছিলেন। সেই মন্ত্রই ক্ষুদিরাম-প্রফুল্ল চাকীকানাইলালদের জাগিয়ে দিয়েছিল। সেই জাগরণী মন্ত্রে দীক্ষিত ক্ষুদিরাম সঙ্গী প্রফুল্ল চাকীকে নিয়ে দূর। মজঃফরপুরে ব্রিটিশ শাসনযন্ত্রের এক অপরাধীকে হত্যা করার জন্য ছদ্মনামে গিয়েছিলেন। শৈশববাচিত একটা ভুলের শিকার হয়ে তারা লক্ষ্যভ্রষ্ট। পরিণামে প্রফুল্লের আত্মহত্যা আর ক্ষুদিরামের ফাঁসি- যে ফাঁসির যন্ত্রণা দেশকে আবার উদ্দীপনাময় করে তুলেছিল, বিকল হতে বসেছিল সমগ্র ব্রিটিশ নিপীড়নযন্ত্র। এই সেই জাগরণী মন্ত্র, নিপীড়ন ও আত্মােৎসর্গের এক মহান কাহিনি।
রিভিউ ও রেটিং (Review & Rating)
আজও বাঙালি ক্ষুদিরামের ছবি দেখে আবেগ ভারাক্রান্ত হয়ে পড়ে ; "একবার বিদায় দে মা" গান শুনে কাঁদে। ক্ষুদিরাম বাঙালির কাছে তাই আবেগের নাম। এই গ্রন্থে লেখক ক্ষুদিরাম বিষয়ক বিভিন্ন জানা অজানা তথ্য তুলে ধরেছেন। ক্ষুদিরামের জন্মস্থান, পিতৃ- মাতৃপরিচয়, স্বাধীনতা সংগ্রাম ও দেশমাতৃকার মুক্তির জন্য প্রাণ উৎসর্গের সুবিস্তারিত বর্ণনা এই গ্রন্থে লেখক তুলে ধরেছেন।

★★★★























