অয়ং ভয়ং রবীন্দ্রনাথং ও অন্যান্য
বই কালেকশন

Buy অয়ং ভয়ং রবীন্দ্রনাথং ও অন্যান্য Online in Bangladesh

লেখক: মওলবি আশরাফ

5.00
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মওলবি আশরাফ
  • Publisher: ফাউন্টেন পাবলিকেশন্স
  • Isbn: 9789849687597
  • Number Of Pages: 112
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 2023
৳ 199৳ 26023% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

দর্শন কঠিন কোনো বিষয় নয়—জীবন-জগৎ নিয়ে আমাদের প্রাত্যহিক জিজ্ঞাসাই দর্শন। পণ্ডিতগণ বলে থাকেন, দর্শন বলা হয় আপাতচোখে যা দেখা যায় তার বাইরে দেখাকে। এই বইয়ের প্রতিটি প্রবন্ধে আমি ঠিক তা-ই করেছি, কয়েকজন ব্যক্তি ও বেশ কিছু বিষয়কে একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করেছি। আর নন-অ্যাকাডেমিক হওয়ায় জটিল পরিভাষা ও শব্দ এনে পাণ্ডিত্য ফলাতে পারিনি, তাই ঘটনাচক্রে সব পানির মতো সহজ হয়ে গেছে! ‘সাহিত্য, দর্শন ও নন্দনতত্ত্ব বিষয়ক প্রবন্ধ’ দেখে দুর্বোধ্য কিছু ভাববেন না, প্রবন্ধগুলো নবীন পাঠকদের জন্যই লেখা। আশা করি আপনার ‘অয়ং ভয়ং রবীন্দ্রনাথং ও অন্যান্য’ পাঠ এক আনন্দময় সফর হবে। কিছু না হলে অন্তত ‘সিফর’ হবে, আর দর্শনের জগতে সিফরও কিন্তু মহামূল্য জিনিশ!

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(4 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Md. Nazmus Sakib
Md. Nazmus Sakib ভেরিফাইড
25 Jun 2026

Good!

Abdullah Al khali
Abdullah Al khali ভেরিফাইড
23 Mar 2025

মওলবি আশরাফের এই গ্রন্থ সাহিত্য-দর্শনের এক অনন্য সমন্বয়। রবীন্দ্রনাথের সুফি প্রভাব, গীতাঞ্জলির পারস্য সংযোগ, বা শেষের কবিতার আধ্যাত্মিক রূপক বিশ্লেষণে তাঁর মৌলিকতা উজ্জ্বল। কাফকা-টলস্টয়-গালিবের আলোচনায় বিশ্বসাহিত্যের সাথে বাংলার সেতুবন্ধন চমৎকার। গবেষণার গভীরতা প্রশংসনীয়, কিন্তু জটিল তাত্ত্বিক বয়ান সাধারণ পাঠককে ক্লান্ত করতে পারে। সমালোচনার দুঃসাহস আছে (যেমন: "রবীন্দ্র-বলয় ভাঙার ডাক"), কিন্তু তাঁর নিজের রবীন্দ্রভক্তিও কখনো সমালোচনাকে ম্লান করে। তবু, সাহিত্যের আন্তর্জাতিকতাবাদী দৃষ্টিভঙ্গির জন্য এই বই গুরুত্বপূর্ণ।

Khalid Hasan
Khalid Hasan ভেরিফাইড
23 Dec 2024

◾ পার্সোনাল রেটিং: ৯.৯ (১০ এর মধ্যে) ◾ পাঠ প্রতিক্রিয়া: মাস্টারপিস একটি বই। বইটি প্রায় দেড় মাস ধরে আস্তে আস্তে পড়েছি। প্রতিটি প্রবন্ধ গেলার চেষ্টা করেছি। গলাধঃকরণ শেষে পরের প্রবন্ধে গিয়েছি। বইটি আমার উপন্যাস পড়ার দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে। আপাতদৃষ্টিতে অতি সাধারণ উপন্যাসের ভিতরে এতো গভীর দর্শন থাকতে পারে আমি এর আগে ভাবিনি কখনো। বিশেষ করে রবীন্দ্র সাহিত্যে তো না-ই। এই বইটার প্রতিটি প্রবন্ধের প্রভাব এতটা শক্তিশালী যে আমার নিজস্ব লেখায়ও তার ছাপ পড়েছে। লেখকের কথাও (কৈফিয়ত) আমাকে উপকৃত করেছে। নিজেও লেখালেখির ক্ষেত্রে কথা শুনেছি অনেকের কাছ থেকে। পরিশেষে বলবো, বইটি প্রকাশের যে উদ্দেশ্য লেখক ও প্রকাশকের ছিল, তা সার্থক। বইটির ফ্রন্ট ছোট হলেও লেখকের মুন্সিয়ানা বোর ফিল করতে দেয় না। লেখা সহজ বলে কেউ দাবি করতেই পারেন, তবে আমার কাছে সাধারণ পাঠকদের জন্য এতোটাও সহজবোধ্য মনে হয়নি। সর্বোপরি, বইটা চিন্তাশীল পাঠকদের জন্য হাইলি সাজেস্টেড। সাধারণ পাঠকরাও পড়তে পারেন। তবে দুই পক্ষকেই অনুরোধ করবো ধীরস্থিরভাবে চিন্তা করে করে পড়তে। যত চিন্তা করবেন তত বেশি উপকৃত হতে পারবেন। ◾ নেতিবাচক দিক: • পৃষ্ঠা ৪৯; এখানে 'মাগীবাজি' শব্দ ইউজ না করে 'পতিতাগমন' বা এ টাইপের শব্দ ইউজ করলে বেটার হতো। সেইম শব্দ পরবর্তীতে আরেকবার ইউজ হয়েছে। • পৃষ্ঠা ৮১,৮৩; উপরে প্রবন্ধের নাম পূর্বের প্রবন্ধেরটা লেখা হয়েছে। ◾বই পরিচিতি: ▪️ বইয়ের নাম: অয়ং ভয়ং রবীন্দ্রনাথং ও অন্যান্য ▪️ লেখকের নাম: Mawlawi Ashraf ▪️ পৃষ্ঠা সংখ্যা: ১০৮ ▪️ প্রকাশনী: Fountain Publications

Abdur Rahman Addakhil
Abdur Rahman Addakhil ভেরিফাইড
24 Jun 2024

দারুণ বই।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)