

Buy বাবু বৃত্তান্ত ও প্রাসঙ্গিক Online in Bangladesh
লেখক: সমর সেন
- Author: সমর সেন
- Publisher: দে’জ পাবলিশিং (ভারত)
- Isbn: 9788129525758
- Number Of Pages: 398
- Language: বাংলা
- Edition: 2nd Edition, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)

' পুরুষাঙ্গ বাঁধা দিয়ে বিলেত যাব না। ' - সমর সেন কবি সমর সেন তার দাদু সাহিত্যিক ও গবেষক ড. দীনেশচন্দ্র সেনকে উদ্দেশ করে উক্তিটি করেছিলেন। সমর সেনের খন্ডিত স্মৃতিকথা 'বাবু বৃত্তান্ত' এবং অন্যান্য প্রবন্ধ নিয়ে এই সুখপাঠ্য গ্রন্থ। নিজের বেড়ে ওঠা, পড়াশোনা, পরিবারের গন্ডি পেরুবার কাহিনি নয় 'বাবু বৃত্তান্ত'। ত্রিশের দশকের পঞ্চপাণ্ডবের সান্নিধ্যে লাভ, বামপন্থী আন্দোলন, দ্বিতীয় মহাসমর এবং ভারতবর্ষের স্বাধীনতা সবেরই ক্ষুদ্র ক্ষুদ্র চিত্র এসেছে সমর সেনের বয়ানে। অধুনালুপ্ত 'প্রগতি' প্রকাশনায় কাজ করেছেন। সোভিয়েটের পতনের দূরতম পদধ্বনি শুনতে পেয়েছিলেন রুশিদের ডলার লোভ আর ভোগবাদী মানসিকতার উত্তরোত্তর বিকাশ দেখে। নিজের সোভিয়েট স্মৃতিতে সেসব লিখতে কার্পণ্য করেন নি। বাংলাদেশের জনগণের কাছে ইন্দিরা গান্ধি মানে মহত্তম ব্যক্তিত্বের প্রতিমূর্তি। বিশেষত, মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য এখনো সম্মানের চোখে দেখা হয় ইন্দিরা গান্ধিকে। কিন্তু সেই ইন্দিরা গান্ধিরই ভিন্নরূপ তুলে ধরেছেন সমর সেন। ১৯৭৫ সালের ২৬ জুন থেকে ১৯৭৭ সাল পর্যন্ত জরুরি অবস্থা জারি করে ইন্দিরা গান্ধি কীভাবে ভারতের গণতন্ত্রের ওপর স্টিম রোলার চালিয়েছিলেন তা সম্পর্কে একটা ধারণা সমর সেন দিয়েছেন। বাংলাদেশি পাঠকের জন্য এই বইয়ের ইন্দিরা গান্ধি এবং তার জারি করা জরুরি অবস্থা নিয়ে লেখা প্রবন্ধগুলো অবশ্যপাঠ্য। তাতে 'উপকারি' ইন্দিরা গান্ধির আরেকটি ভয়াবহ রূপের কথা পাঠক জানতে পারবেন। সুখপাঠ্য স্মৃতিকথা প্রবন্ধ = বাবু বৃত্তান্ত
















