

Buy সাহিত্যের ক্লাস Online in Bangladesh
লেখক: মুহাম্মদ যাইনুল আবিদীন
- Author: মুহাম্মদ যাইনুল আবিদীন
- Publisher: মাকতাবাতুল আখতার
- Isbn: 9847013600152
- Number Of Pages: 152
- Language: বাংলা
- Edition: 6th Printed, 2014
পণ্য সারসংক্ষেপ (Summary)
"সাহিত্যের ক্লাস" বইটির আমাদের কথা অংশ থেকে নেয়াঃ আমাদের কথা সৎ ও সাহসী সাহিত্যিকের বড়ই অভাব সাহিত্যাঙ্গনে। সস্তা জনপ্রিয়তা খ্যাতি আর অর্থের জন্য যারা সাহিত্যকর্ম করেন তাদের কথা আলাদা। আদর্শবাদী জীবনঘনিষ্ঠ এবং আল্লাহমুখী চেতনায় যারা সাহিত্য নির্মাণে ব্রতী হন তাদের জন্যই আমাদের সকল প্রয়াস নিবেদিত। চল্লিশ বসন্ত পেরিয়ে আসা একজন আদর্শবাদী নিমগ্ন সাহিত্য-সাধকের সাহিত্য চর্চার বয়স যদি হয় জীবনের অর্ধেক, তাহলে তাঁর অভিজ্ঞতা থেকে আজকের নওল সাহিত্যসেবীর অবশ্যই কিছু সবক নেওয়ার থাকে। সময়ের ব্যস্ততম সাহিত্যকর্মী মুহাম্মদ যাইনুল আবিদীনের বেশ কিছু বই ইতােমধ্যেই আমরা প্রকাশ করেছি। তবে বিষয়বস্তু ও শিল্পমান বিচারে এ বইটি ব্যতিক্রম এবং অভিনবত্বের দাবী রাখে। কেবল অনুশীলনের মাধ্যমে যেমন সাহিত্যিক হওয়া যায় না, তেমনি অনুশীলনবিহীন কোন সাহিত্যিকও কাক্ষিত মানে উত্তীর্ণ হতে পারেন। যে বীজ থেকে বিশেষ পরিচর্যা ও প্রতিকূল পরিবেশে বামন বৃক্ষের জন্ম- সেই বীজ থেকেই উদার ও উর্বর জমিনে জন্মে বিশালকায় বিটপি। তেমনি সাহিত্যকর্মীকেও অনুশীলনের জন্য গুরু আর পুস্তকের দ্বারস্থ হতেই হয়। আজকের নবীন সাহিত্যকর্মীদের আগামী দিনে বামন বৃক্ষের মতাে নয়; বরং উদার ও উর্বর জমিনে বেড়ে ওঠা বিশালকায় বিটপি হিসাবেই দেখতে চাই- যে গাছের শাখায় শাখায় হাজারাে পাখি ফুল-ফল খেয়ে তৃপ্ত হবে, ছায়ায় বসে ক্লান্ত শ্রান্ত পথিক খুঁজে পাবেন মিষ্টি মধুর আমেজ আর সজীবতা। নিমগ্ন সাধনায় প্রাজ্ঞ ও বােদ্ধা হয়ে ওঠা মধ্যবয়সী মুহাম্মদ যাইনুল আবিদীনের সাহিত্য জীবনের বর্ণাঢ্য অভিজ্ঞতা আর নিরলস শ্রমের ফসল সাহিত্যের ক্লাস নতুন সাহিত্যমােদীদের তেমনি উদার অতিকায় বিটপি হিসেবে গড়ে তুলতে অবদান রাখবে
রিভিউ ও রেটিং (Review & Rating)
আমার পড়া সবচেয়ে উপকারী একটি বই।
যারা নতুন আর বাংলা সাহিত্য চর্চা করতে চায়, তাদের জন্য আশা করি পাথেয় হবে বইটি ।
সাহিত্য মানেই আগে ভাবতাম কঠিন সব শব্দ দিয়ে বানানো এমন কিছু বাক্যের সমষ্টি যার মাথা-মুন্ড পড়ে আমি কিছু বুঝি না বা বুঝবো না। বাক্য যত কঠিন হবে সাহিত্যের মানদন্ডে সেই লেখা ততই উচ্চ মাকামে পৌছাবে। তাই সাহিত্যিক বা লেখক হবার ইচ্ছা আমার কোন কালেই ছিল না। অথচ এই বইটা পড়ে আমার এইসব ধারণাগুলো একদম বদলে গেল। মন বলে উঠলো-লেখক না হই, অন্তত মনের অনুভূতিগুলোকে শব্দ দিয়ে এমন কিছু ছবি তো এঁকে যেতে পারি। আমার অনুভূতিগুলোও আর বায়বীয় থাকলো না। তাই সাহস করে দু/চার লাইন লিখেও ফেললাম আলহামদুলিল্লাহ। বইটিতে সাহিত্যের সংজ্ঞায় বলা আছে- "যে লেখাটি একবার পড়ে পাঠকের 'আশ' মিটে না, আরেকবার মন দিয়ে পড়বে বলে 'তাকে' তুলে রাখে তাকেই সাহিত্য বলে।" আরেক জায়গায় বলা, "যে লেখা ছবি হয়ে হৃদয়ে বাস করে,ক্ষণে ক্ষণে নড়ে ওঠে-সেটাই সাহিত্য।" ও! তাহলে আমিও সাহিত্য কী সেটা বুঝি। অনেক সহজভাবে বলে ফেলা কোন কথাও তাহলে সাহিত্য হতে পারে। লক্ষ করে দেখলাম আমারও এমন অনেক প্রিয় লেখা আছে যা আমি 'তাকে' সাজিয়ে রেখে বার বার পড়ি। সেই 'তাক' হয় কখনো আমার কাগজের ডায়েরীর পৃষ্ঠা কিংবা অন্তর্জালের ভিতরে থাকা আধুনিক কিছু প্রোগরামিং পৃষ্ঠা। ওগুলোই তাহলে আমার বিচারের সুসাহিত্য। আমারও তাহলে সাহিত্যবোধ আছে। আমার মাঝে সাহিত্যের সংজ্ঞা এভাবে সংশোধিত হওয়ায় পর উপলদ্ধি করলাম টেবিলের ওপাশে সেলফে থাকা আমার বইগুলোর মর্যাদাও যেন আরেকটু বেড়ে গেল। যেন একটা সেতু তৈরি হল আমাদের মাঝে। তারপর কোথা থেকে একটা ছন্দ এসে যেন পুরো ব্যপারটাকে একটা কবিতা বানিয়ে দিল। ধন্যবাদ শায়খ মুহাম্মদ যাইনুল আবেদিন কে এমন একটা উপলদ্ধি আমাকে দেওয়ার জন্য। আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিক।

আলহামদুলিল্লাহ চমৎকার একটি বই। সৃজনশীল লেখকের সৃজিত কাজ.... নবীন ভাষা ও সাহিত্য প্রেমীদের পথচলার পাথেয়।
বইগুলো অসাধারণ একদম অনন্য বই। রকমারিকে অসংখ্য ধন্যবাদ।























