হায়াতুল হায়াওয়ান ১-৩ খণ্ড (বাংলা)
বই কালেকশন

Buy হায়াতুল হায়াওয়ান ১-৩ খণ্ড (বাংলা) Online in Bangladesh

লেখক: আল্লামা কামাল উদ্দীন দামেরী রহ.

5.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আল্লামা কামাল উদ্দীন দামেরী রহ.
  • Publisher: আশরাফিয়া বুক হাউস
  • Number Of Pages: 1878
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2020
৳ 900৳ 900
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

।। হায়াতুল হায়াওয়ান ।।এই 'হায়াতুল হায়াওয়ান' গ্রন্থে ১০৬৯টি প্রাণীর জীবনকথা আলোচিত হয়েছে। এই গ্রন্থটিতে যে সকল প্রাণীর বিস্তারিত আলোচনা হয়েছে, তার সংখ্যা হল ৭৩১টি। তবে একই স্বভাব ও ধরনের বিভিন্ন প্রাণীর আলোচনাও তাতে করা হয়েছে।'হায়াতুল হায়াওয়ান' গ্রন্থ পাঠকারীদের ২টি বিষয়ে সতর্ক থাকা খুবই জরুরি।প্রথমতঃ- 'হায়াতুল হায়াওয়ান' কোন এমন কিতাব নয় যার উপর হাদীস,ফিক্বাহ এবং ইসলামী জ্ঞান শাখার বুনিয়াদ স্থাপন করা যায়। আর এটা ইলমে শরীয়তের প্রমাণাদিও বের করা যায় না। এজন্য রেওয়ায়েত ও মাস'আলা সমূহের বিষয়ে প্রামাণ্য ও অপ্রামাণ্য সম্পর্কে অভিমত ব্যাক্ত করা নিস্প্রয়োজন। কারণ এটা শরীয়তের দলীলভিত্তিক গ্রন্থ নয়।দ্বিতীয়তঃ- এর লেখার ধরণ ও প্রকৃতি এ কথারই ঈঙ্গিত করে যে, গ্রন্থে নিজের চেষ্টা ও পরিশ্রমের দ্বারা বিভিন্ন প্রাণী সম্পর্কে যা কিছু তথ্য বিশ্লেষণ সংগ্রহ করতে সক্ষম হয়েছেন, তা পর্যায়ক্রমে সাজাতে চেয়েছেন। বর্ণিত বিষয়বস্তুর উপর আরোও অনেক জানার ও গবেষণার অবকাশ রয়েছে। পরবর্তীতে যারা এ বিষয়ে গবেষণা করতে চায়, তাদের জন্য পথ খোলা রয়েছে। এজন্য এ গ্রন্থে উল্লেখিত বিষয়বস্তুর আলোচনার উপর পূর্ণ আস্থা স্থাপন করা বা না করায় কোন বাধ্য-বাধকতা নেই; বরং এ গ্রন্থকে সে দৃষ্টিভঙ্গি নিয়েই অধ্যয়ন করা উচিত, যা লেখক উপস্থাপন করতে প্রয়াস পেয়েছে।সর্বোপরি এ কথাটি মনে রাখা দরকার যে, 'হায়াতুল হায়াওয়ান' বর্তমান উন্নত প্রাণী বিজ্ঞানের পথ-যাত্রাকে অনেকাংশে মসৃন বিস্তৃত করে তুলেছে। এজন্য 'হায়াতুল হায়াওয়ান' কে প্রাণী বিজ্ঞানের আংশিক বিশ্বকোষ বলা হলে ভুল হবে না। মূলতঃ- মুসলিম মনীষীরাই যে প্রাণীবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে দাঁড় করিয়েছেন। এবং এ বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি নিবদ্ধ করেছেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে 'হায়াতুল হায়াওয়ান' গ্রন্থটি পশু পাখির জীবনেতিহাসের উপর লিখিত হলেও আরবী সাহিত্যের ফল্গুধারা এর শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করা যায়। এ বিষয়ে কারো কোনো দ্বিমত আছে বলে মনে হয় না।আশা করি বইটি পড়ে হায়াওয়ান সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারবেন।ইনশাআল্লাহ.....!!!

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Md Bayjid Hasan
Md Bayjid Hasan ভেরিফাইড
09 Feb 2022

jsgdshvsdhc

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)