

Buy বিশ্ব সাহিত্য ভাষণ-১ : মাওলানা জালালুদ্দিন রুমি Online in Bangladesh
লেখক: মহিউদ্দিন মোহাম্মদ
- Author: মহিউদ্দিন মোহাম্মদ
- Publisher: জ্ঞানকোষ প্রকাশনী
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হলো মহিউদ্দিন মোহাম্মদের 'বিশ্বসাহিত্য ভাষণ' সিরিজের প্রথম খণ্ড, যদিও মূল সিরিজে এটি প্রথম খণ্ড নয়। কিন্তু প্রাসঙ্গিকতা বিবেচনায় লেখক এটিকেই প্রথম খণ্ড রূপে প্রকাশ করতে দিয়েছেন। বাংলাদেশের সমাজে মাওলানা রুমির জনগুরুত্বই সম্ভবত এর কারণ। দর্শন ও বিশ্বসাহিত্যে মহিউদ্দিন মোহাম্মদের পাণ্ডিত্য সর্বজনবিদিত। তীব্র গবেষণাধর্মী এ বইটিকেও তিনি স্বভাবজাত সাহিত্যিক মুন্সিয়ানায় সুখপাঠ্য করে তুলেছেন। প্রদর্শন করেছেন তাঁর সুপরিচিত সিগন্যাচার স্টাইল। কঠিন ও জটিল বিষয়কে সহজে বোঝানোর জন্য মহিউদ্দিন মোহাম্মদের গদ্য অপ্রতিদ্বন্দ্বী। রুমিকে নিয়ে ভক্তিবাদী বই বাংলায় শতো শতো আছে, কিন্তু রুমির জীবন ও সাহিত্যকর্মের এমন সাবলীল ও নিরপেক্ষ বিচার বাংলা ভাষায় এই প্রথম মনে করি। সাধারণ পাঠক, যারা সুফিবাদ ও রুমি নিয়ে কৌতূহলী, এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রা/শিক্ষক, যারা বুঝতে চান রুমির জীবনদর্শন ও সাহিত্যকে, তারা সকলেই বইটি থেকে অশেষ উপকৃত হবেন। অনিচ্ছাকৃত মুদ্রণক্রটি নজরে এলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার ও আমাদেরকে অবহিত করার অনুরোধ থাকল।
রিভিউ ও রেটিং (Review & Rating)
আমার কাছে বইটা ভালো লাগেনি। খুবই কঠিন ভাষায় লেখা।

রুমি সম্পর্কে অনেক শুনেছি কিন্তু কখনো পড়িনি। মহিউদ্দিন মোহাম্মদ এর বইটি পড়লাম। শুধু পড়েছি বললে ভুল হবে। বইতে মহিউদ্দিন মোহাম্মদ যতগুলো রেফারেন্স উল্লেখ করেছেন সবগুলোই তন্নতন্ন করে খুজে খুজে যাচাই করেছি মিলিয়েছি। কিছু কিছু কথা আমি খুজে পাইনাই। হতে পারে তা আমার আয়ত্তে নাই। এই বই পড়ে রুমি সম্পর্কে ধারনাই পালটে গেছে। শুধু রুমি সম্পর্কেই না, শামস,হাল্লাজ,বায়েজিদ সবার ব্যাপারেই আমার ধারনা পালটে গেছে।

অসাধারণ লেখা।

ফালতু..... আমি বইটি ফেরত দিতে চাই। আমি এই বইয়ের বিষয় বুঝিনি। এই আমার জন্য সাধারণ পাঠকের জন্য নয়।
প্রশ্ন ও উত্তর (Q/A)
এই বইয়ের পিডিএফ ভার্সন কেনা যাবে?
প্রিয় গ্রাহক, বইটির পিডিএফ সংস্করণ নেই।
এই বইয়ের পিডিএফ ভার্সন কেনা যাবে?
প্রিয় গ্রাহক, বইটির পিডিএফ সংস্করণ নেই।






















