

Buy নববি শিষ্টাচার ও দুনিয়াবিমুখতার মূর্তপ্রতীক হাসান বসরি রহ. Online in Bangladesh
লেখক: আল্লামা ইবনুল জাওযী (রহ.)
- Author: আল্লামা ইবনুল জাওযী (রহ.)
- Publisher: রুহামা পাবলিকেশন
- Number Of Pages: 168
- Language: বাংলা
- Edition: 1st Published, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
সালাফের জীবনী অধ্যয়ন করার জন্য জরুরি নয় যে, আমাকে সালাফের যুগেই জন্মগ্রহণ করতে হবে; বরং এ অধ্যয়ন হবে কাগজের সাদা পাতায় কালো কালির সাহায্যে । এই প্রাণহীন কাগজই আমাদের নিয়ে যাবে সালাফের যুগে। ইতিহাসের আয়নায় আমাদের দেখিয়ে দিবে তাঁদের কথা ওকারনামা। আর এটাই হবে আমাদের সামনে চলার পাথেয়। এইভাবেই খালাফরা সালাফদের অধ্যয়ন করে জীবনকে সাজিয়ে তোলেন। শুষ্ক জীবনে প্রাণের ফাল্গুধারা সৃষ্টি করেন। খালাফের মধ্যে উঠে আসে অনেক সালাফের পূর্ণ প্রতিচ্ছবি। তাঁরাও হয়ে উঠেন অনেক পরবর্তীদের জন্য আদর্শ ও অনুকরণীয়। ... আর হাসান বসরি রহ: নববি শিষ্টাচার এবং দুনিয়া বিমুখতার এক অনুপম আদর্শ ।
রিভিউ ও রেটিং (Review & Rating)
মা শা আল্লাহ

অসাধারণ পাঠ।

নববি শিষ্টাচার ও দুনিয়াবিমুখতার মূর্তপ্রতীক হাসান বসরি রহ. বইটি বিখ্যাত তাবেঈ ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব ইমাম হাসান বসরি (রহ.)-এর জীবন, শিক্ষা এবং চারিত্রিক গুণাবলী নিয়ে লেখা। এটি মূলত এমন একটি গ্রন্থ যা পাঠককে ইসলামের নৈতিকতা ও আধ্যাত্মিকতার গভীর দিকগুলো সম্পর্কে ধারণা দেবে। বইটির মূল আকর্ষণ: গভীর জ্ঞান ও আধ্যাত্মিকতা: ইমাম হাসান বসরি (রহ.) ছিলেন তার সময়ের একজন শ্রেষ্ঠ আলেম ও আবেদ। এই বইটিতে তার জীবনের ঘটনা, উপদেশ এবং বক্তব্যগুলো এমনভাবে তুলে ধরা হয়েছে যা পাঠকের মনে গভীর প্রভাব ফেলে। তার দুনিয়াবিমুখতা এবং আল্লাহর প্রতি তার ভালোবাসা পাঠকের হৃদয়কে স্পর্শ করে। শিক্ষণীয় ঘটনাবলী: বইটিতে ইমাম হাসান বসরি (রহ.)-এর জীবনের বিভিন্ন শিক্ষণীয় ঘটনা তুলে ধরা হয়েছে। এসব ঘটনা থেকে পাঠক শিখতে পারেন কীভাবে একজন মুসলিম তার জীবনকে নবীজির (সা.) আদর্শ অনুসারে সাজাতে পারে, কীভাবে দুনিয়ার মোহ থেকে দূরে থাকতে পারে এবং কীভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। নৈতিক ও আদর্শিক গাইড: এই বইটি শুধু একটি জীবনী গ্রন্থ নয়, বরং এটি একটি নৈতিক ও আদর্শিক গাইড। এটি পাঠককে সঠিক পথে চলার জন্য দিকনির্দেশনা দেয় এবং তাকে উন্নত নৈতিক গুণাবলী অর্জনে উৎসাহিত করে। কেন বইটি পড়া উচিত? যদি আপনি এমন একজন মুসলিম ব্যক্তিত্বের জীবন সম্পর্কে জানতে চান যিনি তার জ্ঞান, আমল এবং দুনিয়াবিমুখতার জন্য প্রসিদ্ধ, তাহলে এই বইটি আপনার জন্য উপযুক্ত। এটি আপনাকে আত্মশুদ্ধির পথে অনুপ্রাণিত করবে এবং ইসলামি শিষ্টাচার ও নৈতিকতার গুরুত্ব সম্পর্কে সচেতন করবে।

ইসলামী জগতে হাসান বসরি একটি আলোচিত নাম । তার বিভিন্ন প্রজ্ঞামূলক কথা রহিয়াছে বিভিন্ন ইসলামী বইয়ে। বাংলা ভাষায় এই মনীষীর উপর নির্ভর যোগ্য কোন জীবনী নেই । এই বইটিতে এক দিকে তার জীবনী ও তার প্রজ্ঞামূলক কথা জানা যাবে





















