নবীদের কাহিনী ২
বই কালেকশন

Buy নবীদের কাহিনী ২ Online in Bangladesh

লেখক: Muhammad Asadullah Al-Galib

4.68
(59 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব
  • Publisher: হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ
  • Number Of Pages: 224
  • Language: বাংলা
  • Edition: 1st, 2010
৳ 150৳ 150
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“নবীদের কাহিনী-২” বইয়ের সূচীপত্র* হযরত মূসা ও হারূন* হযরত ইউনুস* হযরত দাঊদ* হযরত সুলায়মান* হযরত ইলিয়াস* হযরত আল-ইয়াসা* হযরত যুল-কিফল* হযরত যাকারিয়া ও ইয়াহইয়া* হযরত ঈসা* প্রশ্নমালাপ্রকাশকের নিবেদনআশরাফুল মাখলূক্বাত মানবজাতির কল্যাণে প্রেরিত বিধান সমূহ প্রচার ও প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ স্বীয় অনুগ্রহে আদম (আঃ) থেকে মুহাম্মদ (ছাঃ) পর্যন্ত যুগে যুগে যে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন, তাঁদের মধ্য থেকে মাত্র পঁচিশজন নবীর নাম আল্লাহ পবিত্র কুরআনে গুরুত্বের সাথে উল্লেখ করেছেন এবং সত্যের পথে তাঁদের দৃঢ়চিত্ত সংগ্রামের হৃদয়গ্রাহী কাহিনী বর্ণনা করে মানবতার সামনে সত্য, ন্যায় ও সুন্দরের অনুপম মানদন্ড উপস্থাপন করেছেন। এসব কাহিনী কেবল চিত্তবিনোদনের খোরাক নয় বরং এক অবিরাম বিচ্ছুরিত আলোকধারা, যার প্রতিটি কণায় বিকশিত হয় মানবতার সর্বোচ্চ নমুনা। নবী ও রাসূলগণের জীবনালেখ্য জানা ও তা থেকে শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বাংলা ভাষায় এ সম্পর্কে বস্তুনিষ্ঠ ইতিহাস খুবই দুর্লভ। তাই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে মাননীয় লেখক প্রফেসর ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব বগুড়া জেলা কারাগারে অবস্থানকালে পবিত্র কুরআনের তাফসীর ও মিশকাতুল মাছাবীহের অনুবাদ ও ব্যাখ্যা রচনার ফাঁকে ফাঁকে এই মূল্যবান পাণ্ডুলিপিটি সমাপ্ত করেন। মুহতারাম লেখক এই ইতিহাস রচনায় কেবল বিশুদ্ধ সূত্রগুলোরউপর নির্ভর করেছেন এবং যাবতীয় ইসরাঈলী বর্ণনা ও সমাজে প্রচলিত নানা উপকথা ও ভিত্তিহীন কেচ্ছা-কাহিনী থেকে সর্বতোভাবে মুক্ত থাকার চেষ্টা করেছেন। তাঁর সবচেয়ে মূল্যবান সংযোজন হ’ল আম্বিয়ায়ে কেরামের জীবনী থেকে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে শিক্ষণীয় বিষয়সমূহ পাঠকের সামনে তুলে ধরা। মার্চ’১০-যে ১৩জন নবীর জীবনী নিয়ে ১ম খণ্ডের ‘প্রথম সংস্করণ’ এবং অক্টোবর’১০-যে ‘২য় সংস্করণ’ বের হবার পর বাকী ১১ জন নবীর জীবনী নিয়ে ২য় খণ্ড প্রকাশিত হ’ল। শেষনবী মুহাম্মদ (ছাঃ)-এর জীবনী নিয়ে ৩য় খণ্ড সত্বর বের হবে ইনশাআল্লাহ। আমরা দৃঢ় আশাবাদী যে, এর মাধ্যমে পাঠকসমাজ মানবজাতির প্রাচীন ইতিহাসের পাদপীঠে নিজেদেরকে নতুনভাবে মূল্যায়ন করতে সক্ষম হবেন এবং নবীগণের উন্নত জীবনকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করার প্রেরণা লাভ করবেন।পরিশেষে সুলিখিত এ গ্রন্থটির বিজ্ঞ রচয়িতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রকাশনার সাথে জড়িত সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামীন সকলকে ইহকালে ও পরকালে উত্তম জাযা দান করুন- আমীন!!প্রকাশক

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.68
(59 টি কাস্টমার রিভিউ)
5
95%
4
0%
3
5%
2
0%
1
0%
Razorex
Razorex ভেরিফাইড
25 Apr 2026

“নবীদের কাহিনী ২” বইটি ইসলামি ইতিহাস ও শিক্ষার এক সুন্দর সংকলন। বইটিতে নবীদের জীবন, দাওয়াত, ধৈর্য ও ত্যাগের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। এটি পড়লে, শুধু ঐতিহাসিক ঘটনা জানা হয় না, বরং জীবনের জন্য মূল্যবান শিক্ষা ও অনুপ্রেরণাও পাওয়া যায়, ইনশা'আল্লাহ। ছোট-বড় সবার জন্যই এটি উপকারী একটি বই। Personal Rating: 10/10

مد: مجاهدل إسلام
مد: مجاهدل إسلام ভেরিফাইড
19 Dec 2024

খুবই উপকারি গ্রন্থ। যা অনেক কিছু আহরণের আছে। একটা কথা কি যত পড়া যায় তত জানা যায়। যত জানা যায় তত বুঝা যায়। যত বুঝা যায় তত পালন করা যায়। পুস্তক কিনে কেউ দেউলিয়া হয় নাই। আমার অভিমত আপনিও বইটি সংগ্রহ করেন ভাইজান। পড় তুমার প্রভুর নামে যিনি তুমাকে সৃষ্টি করেছেন।

Diner akram
Diner akram ভেরিফাইড
28 Nov 2024

আলহামদুলিল্লাহ বইটা পড়ে অনেক কিছু জানতে পারছি নবীদের কাহিনি পড়ে আপনিও অনেক মজা পাবেন

 YEASIN ARAFAT
YEASIN ARAFAT ভেরিফাইড
20 Oct 2024

কুরআনে বর্ণিত ২৫ জন নবীদের কাহিনী নিয়ে বইটি লিখা। যেখানে খুব সংক্ষিপ্তভাবে কুরআনের আয়াতের রেফারেন্সে নবীদের ইতিহাসগুলো তুলে ধরা হয়েছে।

H. M. Irfan Emu
H. M. Irfan Emu ভেরিফাইড
07 Oct 2024

নবীদের কাহিনী জানার জন্য কিংবদন্তি একটি বই। এই খন্ডে কুরআন ও সহিহ হাদিসের আলোকে কুরআনে বর্ণিত মোট ১১ জন নবীর কাহিনী বর্ণিত রয়েছে। এছাড়াও সতর্কতার সাথে কিছু ইসরাইলী বর্ণনা রয়েছে, যার ব্যাপারে লেখক পাঠকদের সতর্ক করে দিয়েছেন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)