

Buy নবীদের কাহিনী ১ Online in Bangladesh
লেখক: Muhammad Asadullah Al-Galib
- Author: মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব
- Publisher: হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ
- Number Of Pages: 287
- Language: বাংলা
- Edition: 2nd Edition, 2010
পণ্য সারসংক্ষেপ (Summary)
“নবীদের কাহিনী-১” বইয়ের সূচীপত্র:* হযরত আদম* হযরত নূহ* হযরত ইদরীস* হযরত হূদ* হযরত ছালেহ* হযরত ইবরাহীম* হযরত লূত্ব* হরত ইসমাঈল* হযরত ইসহাক্ব* হযরত ইয়াকূব* হযরত ইউসুফ* হযরত আইয়ূব* হযরত শো’আয়েবপ্রকাশকের নিবেদনআশরাফুল মাখলূক্বাত মানবজাতির কল্যাণে প্রেরিত বিধান সমূহ প্রচার ও প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ স্বীয় অনুগ্রহে আদম (আঃ) থেকে মুহাম্মদ (ছাঃ) পর্যন্ত যুগে যুগে যে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন, তাঁদের মধ্য থেকে মাত্র পঁচিশজন নবীর নাম আল্লাহ পবিত্র কুরআনে গুরুত্বের সাথে উল্লেখ করেছেন এবং সত্যের পথে তাঁদের দৃঢ়চিত্ত সংগ্রামের হৃদয়গ্রাহী কাহিনী বর্ণনা করে মানবতার সামনে সত্য, ন্যায় ও সুন্দরের অনুপম মানদণ্ড উপস্থাপন করেছেন। এসব কাহিনী কেবল চিত্তবিনোদনের খোরাক নয় বরং এক অবিরাম বিচ্ছুরিত আলোকধারা, যার প্রতিটি কণায় বিকশিত হয় মানবতার সর্বোচ্চ নমুনা। নবী ও রাসূলগণের জীবনালেখ্য জানা ও তা থেকে শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বাংলা ভাষায় এ সম্পর্কে বস্তুনিষ্ঠ ইতিহাস খুবই দুর্লভ। তাই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে মাননীয় লেখক প্রফেসর ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব বগুড়া জেলা কারাগারে অবস্থানকালে পবিত্র কুরআনের তাফসীর ও মিশকাতুল মাছাবীহের অনুবাদ ও ব্যাখ্যা রচনার ফাঁকে ফাঁকে এই মূল্যবান পাণ্ডুলিপিটি সমাপ্ত করেন। মুহতারাম লেখক এই ইতিহাস রচনায় কেবল বিশুদ্ধ সূত্রগুলোরউপর নির্ভর করেছেন এবং যাবতীয় ইসরাঈলী বর্ণনা ও সমাজে প্রচলিত নানা উপকথা ও ভিত্তিহীন কেচ্ছা-কাহিনী থেকে সর্বতোভাবে মুক্ত থাকার চেষ্টা করেছেন। তাঁর সবচেয়ে মূল্যবান সংযোজন হ’ল আম্বিয়ায়ে কেরামের জীবনী থেকে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে শিক্ষণীয় বিষয়সমূহ পাঠকের সামনে তুলে ধরা। মার্চ’১০-যে ১৩জন নবীর জীবনী নিয়ে ১ম খণ্ডের ‘প্রথম সংস্করণ’ বের হবার পর কয়েক মাসের মধ্যে সব কপি শেষ হয়ে যায়। এবারে ২য় সংস্করণে কিছু সংযুক্তি ও বিযুক্তি ছাড়াও বইয়ের শেষে ‘প্রশ্নমালা’ সংযোজন করা হয়েছে, যা ব্যস্ত পাঠক ও শিক্ষক-ছাত্রদের জন্য সহায়ক হবে। বাকী ১১ জন নবীর জীবনী নিয়ে ২য় খন্ড এবং শেষনবী মুহাম্মদ (ছাঃ)-এর জীবনী নিয়ে ৩য় খণ্ড সত্বর বের হবে ইনশাআল্লাহ। আমরা দৃঢ় আশাবাদী যে, এর মাধ্যমে পাঠকসমাজ মানবজাতির প্রাচীন ইতিহাসের পাদপীঠে নিজেদেরকে নতুনভাবে মূল্যায়ন করতে সক্ষম হবেন এবং নবীগণের উন্নত জীবনকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করার প্রেরণা লাভ করবেন।পরিশেষে সুলিখিত এ গ্রন্থটির বিজ্ঞ রচয়িতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রকাশনার সাথে জড়িত সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামীন সকলকে ইহকালে ও পরকালে উত্তম জাযা দান করুন- আমীন!!প্রকাশক
রিভিউ ও রেটিং (Review & Rating)

“নবীদের কাহিনী ১” বইটি ইসলামি ইতিহাস ও শিক্ষার এক সুন্দর সংকলন। বইটিতে নবীদের জীবন, দাওয়াত, ধৈর্য ও ত্যাগের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। এটি পড়লে, শুধু ঐতিহাসিক ঘটনা জানা হয় না, বরং জীবনের জন্য মূল্যবান শিক্ষা ও অনুপ্রেরণাও পাওয়া যায়, ইনশা'আল্লাহ। ছোট-বড় সবার জন্যই এটি উপকারী একটি বই। Personal Rating: 10/10
খুবই উপকারি গ্রন্থ। যা অনেক কিছু আহরণের আছে। একটা কথা কি যত পড়া যায় তত জানা যায়। যত জানা যায় তত বুঝা যায়। যত বুঝা যায় তত পালন করা যায়। পুস্তক কিনে কেউ দেউলিয়া হয় নাই। আমার অভিমত আপনিও বইটি সংগ্রহ করেন ভাইজান। পড় তুমার প্রভুর নামে যিনি তুমাকে সৃষ্টি করেছেন।
কুরআনে বর্ণিত ২৫ জন নবীদের কাহিনী নিয়ে বইটি লিখা। যেখানে খুব সংক্ষিপ্তভাবে কুরআনের আয়াতের রেফারেন্সে নবীদের ইতিহাসগুলো তুলে ধরা হয়েছে।
নবীদের কাহিনী জানার জন্য কিংবদন্তি একটি বই। এই খন্ডে কুরআন ও সহিহ হাদিসের আলোকে কুরআনে বর্ণিত মোট ১৩ জন নবীর কাহিনী বর্ণিত রয়েছে। এছাড়াও সতর্কতার সাথে কিছু ইসরাইলী বর্ণনা রয়েছে, যার ব্যাপারে লেখক পাঠকদের সতর্ক করে দিয়েছেন।

নবীদের কাহিনী আছে , কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে জীবনী দেয়া হয়েছে বলে আমার মনে হচ্ছে,, তবে খুবই ভালো লেগেছে বইয়ের নিচের দিকে রেফারেন্স উল্লেখ্য করে দেয়া আছে ।


প্রশ্ন ও উত্তর (Q/A)
The book has your stock now what can be found,,,,
Yes, available.
বইটির পেজ কতটি
The Number of Pages 287.
available ache ki?
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।
Paper Quality?
প্রিয় গ্রাহক, বইটি হোয়াইট পেপারের। ধন্যবাদ।





















