নারীর আর্থিক অধিকার ও ইসলাম
বই কালেকশন

Buy নারীর আর্থিক অধিকার ও ইসলাম Online in Bangladesh

লেখক: মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী

5.00
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী
  • Publisher: রাহবার
  • Number Of Pages: 128
  • Language: বাংলা
  • Edition: 1st published 2022
৳ 149৳ 18017% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

নারী-ক্ষমতায়ন ও গ্লোবালাইজেশনের এই যুগে নারীর আর্থিক অধিকার এবং কর্মপরিধি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা সত্য যে, আমাদের সমাজে নারীরা আর্থিকভাবে অধিকারবঞ্চিত। অধিকাংশ সময় ভরণপোষণ থেকে শুরু করে মোহর, উত্তরাধিকার বা অন্যান্য আর্থিক ক্ষেত্রে তারা শিকার হয় বঞ্চনা আর নিগ্রহের। বহুকাল ধরে চলে আসা এই অবিচার তাদেরকে পশ্চিমা নারী আন্দোলনের প্রতি আগ্রহী করে তোলে। অর্থনৈতিক মুক্তি ও স্বনির্ভরতার স্বপ্নে তারা পা রাখে ঘরের বাইরে, কর্মের জগতে। অথচ নারীর আর্থিক অধিকার ইসলামপ্রদত্ত এবং অলঙ্ঘনীয়। তার ভরণপোষণ, মোহর, উত্তরাধিকার সবই শরিয়তের অপরিহার্য বিধান। প্রয়োজনসাপেক্ষে অনুমতি আছে তার উপার্জনেরও। দুঃখজনকভাবে আমাদের নারীরা তাদের এই অধিকারগুলো সম্পর্কে বেখবর। ‘নারীর আর্থিক অধিকার ও ইসলাম’ বইটি নারীদেরকে জানাচ্ছে, তাদের আর্থিক অধিকার কী, অধিকারের সীমারেখা কতটুকু এবং তারতম্য কেন। জানাচ্ছে তাদের উপার্জনের সুযোগ ও পরিধি। . অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অন্যতম দায়িত্বশীল, ভারতের বিদগ্ধ আলেম, বিখ্যাত ফকিহ ও গবেষক মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানীর দুটি বই ‘খাওয়াতিন কে মালি হুকুক’ এবং ‘খাওয়াতিন কি মুলাযামাত’-এর অনূদিত রূপ ‘নারীর আর্থিক অধিকার ও ইসলাম’। বইটির কিছু জায়গায় প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা হয়েছে এবং শেষে ‘নারীর কর্মপরিধি’ শিরোনামে সংযুক্ত করা হয়েছে মুফতি মুহাম্মাদ আবু বকর জাবের কাসেমী ও মুফতি রফীউদ্দীন হানীফ কাসেমীর একটি গুরুত্বপূর্ণ রচনা। আমরা আশাবাদী, বইটি সকল মুসলিমের জন্য উপকারী হবে, ইনশাআল্লাহ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Meherun Nessa
Meherun Nessa ভেরিফাইড
28 Oct 2024

khuboi vlo Ekta kitab

Raihan Khairullah
Raihan Khairullah ভেরিফাইড
08 Feb 2022

ইসলাম ধর্মে নারীর আর্থিক অধিকার কী কী রয়েছে সেগুলোর বিস্তারিত প্রামান্য বিবরণ রয়েছে। উত্তরাধিকার সম্পত্তি, খোরপোশ, মোহর ও হেবার ক্ষেত্রে নারীদের অধিকার; নারীদের উপার্জন ও চাকরির বিধান; এসব বিষয়ে সুন্দর তথ্যবহুল আলোচনা রয়েছে। এ বিষয়ে সেরা বই! অনুবাদও চমৎকার!!

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)