হযরত খাদীজা রা. এর ১০০ ঘটনা
বই কালেকশন

Buy হযরত খাদীজা রা. এর ১০০ ঘটনা Online in Bangladesh

লেখক: কাজী আবুল কালাম সিদ্দীক

5.00
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: কাজী আবুল কালাম সিদ্দীক
  • Publisher: আশরাফিয়া বুক হাউস
  • Number Of Pages: 110
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2017
৳ 88৳ 16045% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

প্রসঙ্গ কথা উম্মুল মুমিনীন হযরত খাদীজা রাযিয়াল্লাহু আনহার মর্যাদা বলার অপেক্ষা রাখে না। ইসলাম ধর্মে তিনি এক অপরিহার্য ব্যক্তিত্ব। আকায়ে নামদার, তাজেদারে মদীনা, সাইয়্যিদুল মুরসালীন হযরত মুহাম্মাদ মুস্তাফা আহমাদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে হযরত খাদীজা রাযিয়াল্লাহু আনহার মহত্ত্ব ও মর্যাদা ছিল অতুলনীয়। তাঁর প্রতি এ ভালােবাসার কথা তিনি কারাে থেকে গােপন পর্যন্ত করেননি। হযরত খাদীজা রাযিয়াল্লাহু আনহা যে সাহচর্য ও সুসান্নিধ্যে ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সােহবত ও খিদমতের মাধ্যমে আত্মশুদ্ধি, চরিত্র গঠন, সুকীর্তি এবং ইলম্ ও আমলের বহমান আলােকরশ্মি প্রজ্জ্বলিত রেখেছেন তার তুলনা শুধু তিনিই। ‘হযরত খাদীজা (রা.)-এর একশ ঘটনা' গ্রন্থে মর্যাদাসম্পন্ন এই মহান। সাহাবিয়ার মূল্যবান জীবনের একশ অমূল্য ও হৃদয়স্পর্শী ঘটনার বিবরণ রয়েছে। আমরা আশা করি- তাঁর ঘটনাবলীর আলােচনা প্রাণের উর্বরতা ও ঈমানের সজীবতা বৃদ্ধিতে সকলের সহায়ক হবে। তার জীবনের বিশাল পৃষ্ঠায় শিহরণ জাগানিয়া বহু মূল্যবান ঘটনা আমাদের অন্ধকার হৃদকমলে দেখাবে সফেদ আলাে। সুতরাং আলােচ্য গ্রন্থটির গ্রহণযােগ্যতা নিয়ে বাড়তি কিছু বলা বাহুল্য মনে করছি। দেশের প্রতিশ্রুতিশীল ও স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ‘আফরাফী লাইব্রেরী'র কর্ণধার মুহতারাম মাওলানা নজরুল ইসলাম সাহেবের আন্তরিক সদিচ্ছায় এটি প্রকাশের মুখ দেখলাে। আল্লাহ রাব্বল আলামীনের শােকর আদায় করছি- যিনি এই কর্মটি সম্পন্ন করার তাওফিক দিয়েছেন। সেই বরকতওয়ালা স্বত্ত্বা যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইত্তেবা ও অনুসরন করে জীবন ও মউত দান করেন।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
ahamudul hassan shuvo
ahamudul hassan shuvo ভেরিফাইড
02 Sep 2021

অসধারন বই, অনেক তথ্য সমৃদ্ধ

Israt Rakhi
Israt Rakhi ভেরিফাইড
25 Jun 2021

#Rokomari_Book_Club_Review_Competition নামঃইসরাত জাহান রাখি বইয়ের নামঃহযরত খাদীজা (রা) ১০০ ঘটনা লেখক ঃকাজী আবুল কালাম সিদ্দীক মূলঃ১৬০ পৃষ্ঠা ঃ১০৯ রিভিউ ঃ৮ হযরত খাদিজা রাদিয়াল্লাহু জন্য তার নামটি খুবই উপযোগী ছিল, কারণ খাদিজা শব্দের অর্থ হলঃ যে আগে জন্মগ্রহণ করেছে। তার জীবনে এ বিষয়ে পুরোপুরি বাস্তবতা লাভ করেছিল। তিনি সবাইকে ছাড়িয়ে গেছেন। তিনি ছিলেন রাসুল সাল্লাহু আলাই সাল্লাম এর প্রথম স্ত্রী, পরম প্রিয় জন। বাগানে কত ফুল ফোটে, কিন্তু যে ফুলটা সবার আগে ফোটে, সেটি সবসময় আলাদা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু ওহী নাযিল হওয়ার পর প্রথম মুসলমান। ইসলামের বাগানের পরিস্ফুটিত সর্বপ্রথম ফুল। তিনি এমন ব্যক্তি -নারীদের মধ্যে যিনি সবার আগে আল্লাহর উপর ঈমান এনেছেন।সর্বপ্রথম তিনি রাসূল সাল্লাহু সালাম এর সাথে সাথে নামাজ পড়েছেন। তিনি প্রথম নারী যার থেকে রাসূল সাল্লাহু সালাম এর সন্তান জন্মগ্রহণ করে। তিনিই প্রথম সৌভাগ্যবতী -যাকের রসূলের সহধর্মিনীর মধ্যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। মহান প্রতিপালক আল্লাহ তাল্লাহ সর্বপ্রথম তাকেই সালাম পাঠান। মমিন নারীদের মধ্যে তিনি সর্বপ্রথম খাঁটি ঈমানদার ও সত্যের সন্ধানে সন্ধানে মহীয়সী নারী। তাঁর জীবদ্দশায় তিনি ছিলেন রাসুল সাল্লাহু সাল্লাম এর একমাত্র স্ত্রী। মক্কায় সর্বপ্রথম তাকে রাসূল সাল্লাহু সাল্লাম কে দাফন করার জন্য কবরে নামান।এমন কঠিন সময় তিনি ঈমান আনেন -যখন জগৎবাসী রাসূল সাল্লাহু সাল্লাম কে অস্বীকার করে বসে।এমন দুঃসময় তিনি রাসূল সাল্লাহু সালাম কে সত্যবাদী হিসেবে স্বীকৃতি দেন। নিজের ধন-সম্পদ রাসূল সাল্লাহু সাল্লাম এর জন্য দায়ী করেছেন, এমন দুঃসময়ে, দুনিয়ার মানুষ যখন তার থেকে হাত ফিরিয়ে নিয়েছিলেন। বুদ্ধিমত্তা অতি সম্মানিত ধর্মপরায়ণ, এক ভদ্রমহিলা ছিলেন তিনি। জাহিলি যুগের তার উপাধি ছিল পবিত্রা। সম্ভ্রান্ত পরিবার ঃ কুরাইশদের গোএে খুওয়াইলিদ ইবনে আসাদের ছিল স্বতন্ত্র মর্যাদা। প্রতিটি গুরুত্বপূর্ণ ব্যাপারে মানুষ তার পরামর্শ কামনা করতো।তিনি ছিলেন সম্পদশালী ব্যবসায়ী, অতিথি পরায়ন দানশীল ব্যক্তি। তার দরজায় সবসময় লেগে থাকত সাহায্য প্রার্থীদের ভিড়। ★★★দীনে ইসলামের জন্য সর্বোচ্চ বিলীন করে দিয়েছিলেন ★★★তিনি ছিলেন অশেষ গুণের আধার ★★★তিনি ছিলেন সত্যবাদী ও পরম বিশ্বস্ত আয়েশা রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাহু সাল্লাম এর তাদের মধ্য থেকে খাদিজা রাদিয়াল্লাহু (রা) এর চেয়ে অন্য কোন স্ত্রীর প্রতি অধিক ঈর্ষা করেননি। তা ছাড়া রাসূল সাল্লাহু সাল্লাম কে ওহী মাধ্যমে তাকে জান্নাতের মধ্যে একটি মুক্ত প্রসাদের সুসংবাদ দেওয়ার কথা জানানো হয়েছে রাসূল সাল্লাহু সালাম প্রায়ই তার কথা স্মরণ করতেন এবং তার প্রশংসা করতেন এই বইয়ের তার সেরা ১০০ টা ঘটনা সম্পর্কে আলোচনা করা হয়েছে

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

কভার কিসের

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

প্রশ্ন

কভার কিসের

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)