অদেখা আমি
বই কালেকশন

Buy অদেখা আমি Online in Bangladesh

লেখক: নাইমা বি রবার্ট

4.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: নাইমা বি রবার্ট
  • Publisher: রাইয়ান প্রকাশন
  • Number Of Pages: 128
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2026
৳ 135৳ 18025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আমাদের সবার ভেতরই এক 'অদেখা আমি'র আবাস। সে আমাকে নিয়ে স্বপ্ন দেখে। সৃজনশীল, অসাধারণ এবং মনে রাখার মতো কিছু করার সাহস দেখায়। কিন্তু আমাদের জড়তা, ভয় আর লেগে থাকার অনীহা সেই 'অদেখা আমি'কে দমিয়ে রাখে। আমাদেরকে অজুহাত দেখায়। আমাদেরকে পারফেক্ট সময়ের অপেক্ষায় রাখে। কিন্তু সত্যটা হলো Perfect time is a myth.অথচ জীবনের দৌড়ে তারাই জেতে, যারা আলসেমি আর অজুহাতকে তুড়ি মেরে প্রতিদিন কাজের জায়গায় এসে দাঁড়ায়। নিজের স্বপ্নের পিছু ছুটতে অজুহাতের দেয়াল ভাঙতে, ধারাবাহিকভাবে এগিয়ে যেতে আর ভয়কে জয় করার মন্ত্র দিয়ে আপনাকে অ্যাকশন অরিয়েন্টেড মানুষ গড়তে - নাইমা বি রবার্ট আপনাদের কিছু গাইডলাইন দেখিয়েছেন।যেখানে, বিশেষ করে আমাদের বোনেরা নিজেদের ভেতরকার আমি কে কীভাবে দমিয়ে রাখে। নিজেদের বিকশিত করার পথে যে ট্যাবুগুলো আছে তিনি সেগুলো ভেঙে দিয়েছেন।নিজের অজুহাতকে কদর, শোকরের নামে চালিয়ে দেয়ার ভুলগুলো ধরিয়ে, কুরআন-সুন্নাহর আলোকে নিজের 'অদেখা আমি'কে বিকশিত করার পথ দেখিয়েছেন।বইটির বর্ণনা বাস্তবধর্মী হওয়ায়, পড়তে যেয়ে মনে হবে 'এ তো আমারই গল্প'। তাই আপনি যদি ভেবে থাকেন আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আবার ভাবেন যে যা আছি তা-ই যথেষ্ট।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
0%
4
100%
3
0%
2
0%
1
0%
muhammad ashraful
muhammad ashraful ভেরিফাইড
17 Feb 2026

‘অদেখা আমি’ মুসলিম নারীদের জন্য একটি অনুপ্রেরণামূলক পথপ্রদর্শক। এই বইতে লেখক নিজ জীবনের দুঃখের পাহাড়কে পেরিয়ে কীভাবে জীবনযুদ্ধে এগিয়ে চলেছেন তার সামগ্রিক চিত্রটা দেখার সুযোগ হয়েছে। খ্রীস্টান থেকে মুসলিম হওয়া নাঈমা বিনতে রবার্টের বিয়ে হয়েছে আরেক নওমুসলিম হেনরি আমানকোয়ার সাথে। সংসার জীবনের ১৪ বছরে এসে স্বামীকে হারান। ইদ্দাহ সময় শেষ হওয়ার পর তার ওজন এবং ঘুম দুটোই কমে গিয়েছিল। ৫ সন্তানের জননী জীবনের কঠিন এই পরিস্থিতি সামলিয়ে পরবর্তীতে স্বামীর ব্যবসার হাল ধরেন। একজন মুসলিম নারী কীভাবে নিজেকে বিকশিত করবে, কীভাবে শোককে শক্তিতে রূপান্তর করবে, কীভাবে হাল না ছেড়ে দিয়ে সকল প্রতিকূলতাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে, সেই দীক্ষাই তিনি বইয়ের প্রতিটি পৃষ্ঠায় বলে গেছেন। লেখকের বাস্তবিক জীবনের অভিজ্ঞতাগুলো আপনাকে হতাশার চোরাবালিতে ডুবে যাওয়া থেকে বাঁচাবে। দুঃখ, ভয়, হতাশা জীবনের অংশ। এগুলোকে পাশ কাটা যায় না। এগুলো জীবনের অংশ। এগুলোকে সাথে নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। আর এই বিষয়টা উপলব্ধির জন্য তিনি খাদিজা বিনতে খুওয়াইলিদ রা. এবং আয়িশা বিনতে আবু বকর রা. এর জীবনকে উদাহরণ হিসেবে নিতে বলেছেন। আমার কাছে লেখকের সাহস, ভয়কে জয় করা, দ্বীনকে আঁকড়ে ধরে চলা, কোনো প্রতিকূলতায় হাল না ছাড়ার মানসিকতা ইত্যাদি মানবীয় গুণগুলো বেশ মুগ্ধ করেছে। বইতে উল্লেখিত তার বিভিন্ন অনুপ্রেরণামূলক কথা সত্যি অনেক আশাজাগানিয়া। কিছু মূল্যবান কথামালা শেয়ার করছি.... “যখন আমরা 'পোশাকস্বরূপ স্ত্রী হয়ে উঠি, তখন আমরা মানিয়ে নিতে, বদলে যেতে চেষ্টা করি। স্বামীর বিকশিত হওয়ার তালে তালে আমরাও বিকশিত হতে চেষ্টা করি, যাতে তাঁর সাথে তাল মেলাতে পারি। আবার এই চেষ্টাও করি, তাঁর যখন বাড়তি সমর্থনের প্রয়োজন পড়ে; তখন যাতে একটু এগিয়ে যেতে পারি।” ভুলভ্রান্তি, দুর্বলতা আর ঘুরে দাঁড়ানোর শক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন-আমরা হয়তো প্রায়ই এটা ভুলে যাই। ভুলে যাই-আল্লাহ যে আমাদেরকে মেধা ও যোগ্যতা, দক্ষতা ও জ্ঞান আর এগিয়ে যাওয়ার ও উন্নতি করার সামর্থ্য দিয়ে সম্মানিত করেছেন। তিনি যে আমাদেরকে একদম আলাদা করে সৃষ্টি করেছেন। আমরা যেন সমানভাবে জীবনের নিজ নিজ উদ্দেশ্যটি সফল করতে পারি। এটাও আমরা ভুলে যাই। “ভয় কোনো থেমে যাওয়ার বা থমকে যাওয়ার অজুহাত হতে পারে না। ভয়ই হলো নতুন কিছু অর্জনের, সামনে এগিয়ে যাওয়ার দিশা। ভয়ের অপর পাশেই শক্তি, প্রজ্ঞা আর উন্নতি লুকিয়ে আছে। আমার অভিজ্ঞতা বারবার আমাকে এই সত্যটাই শিখিয়েছে।” “আমাদের বাধা-বিপত্তি আর পরীক্ষা আল্লাহতা'আলা-ই ঠিক করে দেন। সেটা আমাদের হাতে নেই। কিন্তু সেগুলো কীভাবে মোকাবিলা করবো, সেটা পুরোপুরি আমাদের হাতে। আর এই বোধটাই সর্বাপেক্ষা মুক্তিদায়ক আর শক্তিশালী বিশ্বাস।” অনুবাদ ভালো হয়েছে। পড়ামাত্র বইয়ের কথাগুলো বোঝা যাচ্ছে। ‘এগিয়ে’ শব্দকে ‘আগিয়ে’ রূপান্তর ভুল হয়েছে। পরের মুদ্রণে সংশোধন কাম্য। মোটের ওপর অনুবাদক সফল বলা চলে। Muhammad Ashraful

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)