

Buy নামাজে মন ফেরানো Online in Bangladesh
লেখক: শাইখ আব্দুল নাসির জাংদা হাফি
- Author: শাইখ আব্দুল নাসির জাংদা হাফি
- Publisher: দ্বীন পাবলিকেশন
- Number Of Pages: 272
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
সোশাল মিডিয়ার জনপ্রিয় সিরিজ "নামাজে মন ফেরানো" এবার বই আকারে প্রকাশিত হতে যাচ্ছে, ইনশাআল্লাহ। নামাজে খুশু-খুযু বৃদ্ধির অন্য যেকোনো বই থেকে এই বইটি আপনার কাছে ভিন্ন লাগবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস, ইনশাআল্লাহ। বৃহৎ কলেবরে সম্পাদনা এবং সমৃদ্ধ সংযোজন বইটিকে নিয়ে গিয়েছে অন্য মাত্রায়, আলহামদুলিল্লাহ।ভাবুন তো, নামাজ ছাড়া মুসলিম জীবন কল্পনা করা যায়? শরীরের জন্য যেমন অক্সিজেন আবশ্যক, মুসলিমের জন্য তেমনি নামাজ! যে মানুষটা হয়তো তেমন একটা ধর্ম-কর্ম নিয়ে সচেতন নন, তিনিও জীবনের কোনো এক পর্যায়ে নামাজে সিজদায় গিয়ে নিজের অন্তর ঠাণ্ডা করেছেন। জীবনের একটা পর্যায়ে এসে আমরা যখন বুঝতে পারি, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করা কতটা জরুরী, তখন সবার আগে নামাজকে আঁকড়ে ধরি। কিয়ামতের দিন সবার আগে যে বিষয়টি নিয়ে আপনাকে-আমাকে প্রশ্ন করা হবে, সেই নামাজকে জীবন্ত করার আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা?শাইখ আব্দুল নাসির জাংদা কর্তৃক পরিচালিত ‘মিনিংফুল প্রেয়ার’ কোর্সটির শিক্ষারত্ন এবং ভাবানুবাদ এই বইয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কোর্সটি মূলত অনলাইনে প্রচারিত হয় এবং সর্বমোট ১১টি লেকচারের সমন্বয়ে গঠিত। সম্পূর্ণ কোর্সজুড়ে একজন মুসলিম তার নামাজের মধ্যে যা যা শব্দ, বাক্যমালা, তাসবীহ ইত্যাদি উচ্চারণ করেন, সেগুলোর ভাষাগত এবং পরিভাষাগত অর্থের ব্যাখ্যা দেয়া হয়েছে। সেই সাথে নামাজকে মধুর এবং সফল করার বিভিন্ন কলাকৌশল, সত্য ঘটনা অবলম্বনে কিছু গল্প-উপাখ্যান ইত্যাদি আজকের যুগের প্রেক্ষাপটের ভিত্তিতে আলোচনা করা হয়েছে। বইটিকে আরো সমৃদ্ধ করেছে নামাজ সম্পর্কিত সময়ের বিজ্ঞ ও বরেণ্য ব্যক্তিদের বয়ান সংযোজন।
রিভিউ ও রেটিং (Review & Rating)

সালাত মানুষকে অশ্লীলতা ও পাপ থেকে দূরে রাখে। কিন্তু আমরা অনেকেই সালাত আদায় করার পরও গুনাহ থেকে বাঁচতে পারছি না । এর মূল কারণ হলো, আমরা অনেক সময় সালাতকে অন্তর থেকে অনুভব করতে পারি না। আমরা কী বলছি, তার অর্থ বুঝি না; ফলে শব্দগুলো উচ্চারিত হলেও হৃদয় সেখানে পুরোপুরি উপস্থিত থাকে না। আর মন যখন অর্থ ও অনুভূতি থেকে বিচ্ছিন্ন থাকে, তখন সালাতে সেই গভীর মনোযোগ ও প্রশান্তিও পাওয়া কঠিন হয়ে যায়। "নামাজে মন ফেরানো " বইয়ে সালাতের খুঁটিনাটি সবকিছু সহজ ও পরিষ্কার ভাষায় তুলে ধরা হয়েছে।যা মন থেকে অনুধাবন করে সালাত পড়লে তা আমাদের সালাতের মধুরতা অনুভব করাতে যথেষ্ট হবে ইন শা আল্লাহ । সালাতের গভীরতা বুঝতে এটি নিঃসন্দেহে অসাধারণ ও প্রয়োজনীয় একটি বই।

অসাধারণ একটা বই মাশা-আল্লাহ
Easy to understand and implementable. Barak Allah. loved it.
সুন্দর একটা বই।

অধিকাংশ মানুষ নামাজ শুধু পড়েই যাই এবং একসময় নামাজ টা একটা রুটিন হয়ে যায়, প্রত্যেকের এই বইটা পড়া উচিত নামাজ কে সঠিকভাবে উপলব্ধি করার জন্য। সুবহানাল্লাহ চমৎকার একটা বই। আল্লাহ লেখিকা কে উত্তম জাযা দান করুন।
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি কবে আসবে?
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।
Is it available?
Dear customer, Yes, The book is available. It will be collected when the order is placed. Thanks for your question.
বইটি কবে আসবে?
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।
Is it available?
Dear customer, Yes, The book is available. It will be collected when the order is placed. Thanks for your question.





















