Buy মুসলিম উম্মাহর পতনে : বিশ্বের কী ক্ষতি হলো? Online in Bangladesh
লেখক: মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.
- Author: মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.
- Publisher: দারুল কলম
- Isbn: 9789849066309
- Number Of Pages: 457
- Language: বাংলা
পণ্য সারসংক্ষেপ (Summary)
"মুসলিম উম্মাহর পতনে : বিশ্বের কী ক্ষতি হলো?" বইটি সম্পর্কে কিছু কথাঃ নিঃসন্দেহে এ গ্রন্থে মানবজীবনের উপর প্রভাব সৃষ্টিকারী সকল কার্যকারণ ও উপাদানের সুসংহত ও সুবিন্যস্ত সমাবেশ ঘটেছে এবং পূর্ণাঙ্গ দৃষ্টিকোণ থেকেই মুসলিম জাতি ও মানবজাতির ইতিহাস পর্যালােচনা করা হয়েছে এবং মুসলিম -উম্মাহকে এমন দিকনির্দেশনা দেয়া হয়েছে যাতে পূর্ণ বাস্তবতাবােধ ও ভারসাম্য রক্ষিত হয়েছে। এসব কারণেই কিতাবটি ইতিহাস-গ্রন্থনার আদর্শ উদাহরণ হওয়ার গৌরব অর্জন করেছে। এ কিতাব আমাদের পথ দেখিয়েছে যে, একজন মুসলিম পশ্চিমা নীতি ও পদ্ধতি পরিহার করে কীভাবে ইতিহাসের গবেষণা ও গ্রন্থনায় অগ্রসর হবে, সেই পশ্চিমা নীতি ও পদ্ধতি যাতে সুসমন্বয়, সুবিচার ও গবেষণা-কৌলীন্য, সবকিছুরই মারাত্মক অভাব রয়েছে। আমার সৌভাগ্য যে, গ্রন্থ সম্পর্কে গ্রন্থকারের সঙ্গে একাত্ম হয়ে এবং অভিন্ন অনুভূতি পােষণ করে কিছু কথা বলতে পেরেছি এবং মনের এ প্রতিক্রিয়াগুলাে প্রকাশ করার সুযােগ পেয়েছি। আমি আরাে আনন্দিত যে, কিতাবটি আরবী ভাষায় অধ্যয়নের সুযােগ হয়েছে। কারণ বিজ্ঞ লেখক এর জন্য আরবী ভাষাকেই নির্বাচন করেছেন।
রিভিউ ও রেটিং (Review & Rating)
চমৎকার একটি বই। সবার আগে নিজেদের বিস্মৃত অতীত জানা প্রয়োজন। কেনো এবং কীভাবে আমরা শ্রেষ্ঠ ছিলাম। এই বই অতীতকে মনে করাবে ভবিষ্যৎ বিপথ থেকে ফেরাতে সাহায্য করবে। আপনি কি বইটি পড়েছেন নাকি পড়বেন?

good book for Muslim

💞💞💞
ইসলামের দুই নক্ষত্র লেখক ও অনুবাদক বিশ্বের সকল মুসলমানদের নিকটই পরিচিত ও শ্রদ্ধার পাত্র।তাদের মহৎ খেদমতগুলো যুগে যুগে মুসলমানদের যে কল্যান সাধ করে আসছে তা বর্ননা করার মত নয়। তাদের বইগুলোও কখনোই সাধারন হয়না। অন্যান্য বইয়ের মত সকল মুসলিমদের নিকট এই বইটিও পড়ার আহবান রইলো।

বইটি সত্যিই খুব অসাধারণ যেমন এর মূল লেখক তেমনি এর অনুবাদক এই কিতাবের যতই প্রশংসা করি তা যৎসামান্যই বটে























