

Buy মিউজিক: শয়তানের সুর Online in Bangladesh
লেখক: শাইখ আহমাদ মুসা জিবরিল
- Author: শাইখ আহমাদ মুসা জিবরিল
- Publisher: সত্যায়ন প্রকাশন
- Number Of Pages: 32
- Language: বাংলা
- Edition: 1st published, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
চারপাশে চোখ মেলে তাকান। স্কুল-কলেজ ইউনিভার্সিটি কিংবা রাস্তাঘাট, সর্বত্রই অশ্লীলতার ছড়াছড়ি। এক উন্মাদ তরুণ প্রজন্ম আমাদের চোখের সামনে ঘুরঘুর করে। যাদের না আছে কোনো মহৎ উদ্দেশ্য, না আছে কোনো প্ল্যান-পরিকল্পনা। এদের উদ্দেশ্য কেবল মজ-মাস্তি-এনজয়। এই যে একটা উন্মাদ প্রজন্ম দেখতে পাচ্ছেন, এর পেছনে কে মুখ্য ভূমিকা পালন করছে? যিনা-ব্যভিচারের পথ কে তৈরি করে দেয়? ইসলাম থেকে কে দূরে সরায়? —মিউজিক। এটা অন্তরে নিফাকের বীজ বপন করে, শিরকের বীজ বপন করে। মানুষ যখন গান-বাজনার প্রতি আগ্রহী হয়, আসক্ত হয়, তখন এটা অন্তরের মদে পরিণত হয়। ইবনু তাইমিয়্যা (রহিমাহুল্লাহ) বলেছেন, “বাদ্যযন্ত্র অন্তরের মদ। মদের মতো এটিও অন্তরে নেশা সৃষ্টি করে।” (মাজমূউল ফাতাওয়া, ১০/৪১৭) এই নেশার ঘোরের কারণে মানুষ আল্লাহকে ভুলে যায়। একজন মানুষের অন্তরে গান-বাজনার প্রতি যত বেশি আগ্রহ সৃষ্টি হয়, সে দ্বীনদারি থেকে তত বেশি দূরে সরে যায়। ইসলামকে সে আর হৃদয় দিয়ে অনুভব করতে পারে না। কুরআনের তিলাওয়াত শুনে মজা পায় না। নিফাকে জর্জরিত অন্তর থেকে একটা সময় আল্লাহর ভয় পুরোপুরি বিদায় নেয়। হারিয়ে যায় ঈমানের শেষ বিন্দুখানি।
রিভিউ ও রেটিং (Review & Rating)
সেরা
আলহামদুলিল্লাহ বইটি অনেক সুন্দর



good

দরুন একাটা বই, বইটি পড়ে আমি মিউজিক শোনা ছেড়ে দিয়েছি একেবারে,আলহামদুলিল্লাহ, আপনারাও পড়তে পাড়েন।

বর্তমান যুগে আনাছে কানাছে গান বাজনার ছড়াছড়ি , কুফরিপূর্ণ এই যুগের জন্য খুবই প্রয়োজনীয় একটি বই। তবে বইটি খুবই ছোট পরিসরে তৈরি বইটির আকার ও পরিধি বাড়িয়ে আরও বিস্তারিত আলোচনা হলে আরো ভালো হতো পরবর্তি সংস্করন ও বড় আকারের ভার্সন কাম্য ।




প্রশ্ন ও উত্তর (Q/A)
Ei book ki stock e ache ??
প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই। অর্ডার করতে পারেন, প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।
Ei book ki stock e ache ??
প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই। অর্ডার করতে পারেন, প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।























