মৃত্যুর ওপারে : অনন্তের পথে
বই কালেকশন

Buy মৃত্যুর ওপারে : অনন্তের পথে Online in Bangladesh

লেখক: ইমাম আল কুরতুবি (রহ)

4.87
(22 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ইমাম আল কুরতুবি (রহ)
  • Publisher: মুহাম্মদ পাবলিকেশন
  • Number Of Pages: 306
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2020
৳ 323৳ 43025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

‘ছলনাসুন্দর’ পৃথিবীটাকে মানুষ কত সুন্দরভাবেই-না সাজায়! সেই স্বপ্নসজ্জিত পৃথিবীটা ছেড়ে তাকে চলে যেতে হয় একদিন। চলে যায় সবাই। তাতে ইচ্ছা-অনিচ্ছার কোনো ভূমিকা নেই, প্রভাব নেই। মৃত্যুর যাত্রা মানুষের অগস্ত্যযাত্রা নয়, বরং চিরায়ত অভ্যস্ত-যাত্রা।. সুন্দর-সুরম্য চেনা গন্তব্যের দিকে নিশ্চিত যাত্রাই মৃত্যু। অথচ কিছু মানুষ সে নামটি শুনলেই চমকে উঠে, সচকিত হয়। যখন সূর্য অস্তাচলে যায় কিংবা চাঁদ ডুবে, তখন মনে হয়, এখানেই বুঝি শেষ। কিন্তু না। এই তো সূর্য উঠছে, ফুটছে সুন্দর প্রভাত। যদি জানতাম মৃত্যু বলে কিছু নেই, তাহলে পৃথিবীটা এত সুন্দর লাগত না আমাদের।. মৃত্যু পবিত্র একটা বিষয়, বিভিন্ন উপায়ে সংঘটিত হয়ে স্রষ্টার কাছে ফিরে যাওয়ার একটা সুন্দর পদ্ধতি। অন্যভুবনে পৌঁছানোর বিরতিতে একটা দীর্ঘ ঘুমের বিশ্রাম। আল্লাহ যেন আমাদের মৃত্যুকে এমনই করেন! সুন্দর মৃত্যু চায় সকলেই। সুন্দর মৃত্যু মানেই অনন্ত সুখের পথে অভিসার, চিরশান্তির অন্তহীন বিস্তার। মৃত্যুটা এমন না হয়ে উল্টো হলেই সর্বনাশ! আল্লাহ যেন আমাদের হেফাজত করেন!. কবর-জগতের কথা ভাবতেই কেউ শিউরে উঠে, কেউ আবার শিহরিত হয়। তারপর সবাইকে দাঁড় হতে হবে আলো-অনাবিল কিংবা সূর্যদগ্ধ বিশাল প্রান্তরে—হাশর। বহু বিষণ্নতার পালা পেরিয়ে অপেক্ষা করতে হবে চূড়ান্ত কুদরতি সিদ্ধান্তের। সেই সিদ্ধান্তনামায় লেখা থাকবে—জান্নাত বা জাহান্নাম। এরকম আরও কতকিছুই যে জানতে হয় একজন মুমিনকে। সেই জানবার নন্দিত পাঠশালায় যুক্ত হলো—‘মৃত্যুর ওপারে : অনন্তের পথে’। আমাদের অনন্ত পথের যাত্রা আর শেষ ঠিকানা হোক বর্ণাঢ্য ও স্বর্গীয় স্বপ্নময়।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.87
(22 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Meherunnesha Khatun
Meherunnesha Khatun ভেরিফাইড
09 Aug 2021

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মানুষ, জ্বীন ব্যতীত কাউকেই দুনিয়ার জীবনের হিসেব দিতে হবেনা। যদিও এসবই আমাদের জ্ঞানের মধ্যে, তবুও আমরা দুনিয়ার মোহে ভুলতে বসেছি মৃত্যুকে। অথচ মৃত্যুকে বারবার মনে করা উচিত। এই বইটি পড়ার সময় মৃত্যুর স্মরণ যেন হৃদয়ে জোঁকের মতো বাসা বেঁধেছিল। বইয়ের পাতায় পাতায় ভেসে ওঠা প্রতিটি লাইন পাষাণ হৃদয়েও মুষলধারে বৃষ্টি ঝড়াতে সক্ষম। চলচ্চিত্রের মতো প্রতিমুহূর্তে স্মরণ করাচ্ছিল মৃত্যু, কবর, হাশর, মিজান, আমলনামা, পুলসিরাত, জান্নাত-জাহান্নামের প্রতিটি পর্যায়। তাছাড়া বইটিতে রয়েছে সালাফদের মূল্যবান উপদেশ, গুরুত্বপূর্ণ আমল। পেজ, বাইন্ডিং, ভাষাশৈলী, প্রচ্ছদ, ভিতরের কন্টেন্ট সবমিলিয়ে অনন্য একটি গ্রন্থ। প্রত্যেকের অন্তত একবার হলেও বইটা পড়া উচিত।

Mohammad Anas
Mohammad Anas ভেরিফাইড
09 Aug 2021

মৃত্যু! এক অনিবার্য সত্য। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা জানি,বুঝি। কিন্তু দুনিয়ার লালসায় পড়ে ভুলে যাই। অনিবার্য এ সত্যের প্রস্তুতি গ্রহণে আমাদেরকে পথ দেখায় "মৃত্যুর ওপারে" বইটি। বইটিতে আলোচনা করা হয়েছে মৃত্যু, কেয়ামত, হাশর, জান্নাত জাহান্নাম এই বিষয়গুলো নিয়ে। যা অবশ্যম্ভাবী।

Guroba
Guroba ভেরিফাইড
08 Aug 2021

জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে? চিরস্থির কবে নীর, হায়রে, জীবন-নদে... দুনিয়াতে যে জিনিসটা ছোট-বড়, আস্তিক- নাস্তিক সকলেই বিশ্বাস করে সেটা হলো মৃত্যু। মৃত্যু এক পরম সত্য! এটা পরম সত্য জেনেও আমরা এর জন্য হয়ে থাকি সবথেকে বেশি অপ্রস্তুত! আধুনিক জীবনযাত্রার মান সেকথাই বলে। আমরাও মারা যাবো! কিন্তু কেমন হবে আমাদের সে জীবন? মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে বিস্তারিত জ্ঞান আমরা খুব কমই রাখি। অথচ এ জ্ঞানটুকুই সচেতন করবে আমাদের পরবর্তী জীবন নিয়ে। "মৃত্যুর ওপারে" তেমনি একটি গ্রন্থ। গ্রন্থটির মাধ্যমে পরকালীন জীবন সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো। কবর, হাশর,কিয়ামাত সকল আলোচনাই হাদিস, সালাফকথনের আলোকে উঠে এসেছে বিস্তারিতভাবে।

Atika Sultana
Atika Sultana ভেরিফাইড
08 Aug 2021

মৃত্যু এক অবধারিত সত্য। সকল প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। স্রষ্টায় বিশ্বাসী-অবিশ্বাসী মানুষ পাওয়া গেলেও মৃত্যুকে অবিশ্বাস করার কেউ নেই। অনিশ্চিত জীবনের সুনিশ্চিত বিষয়ের নাম মৃত্যু। একমাত্র আল্লহ তা'আলা ছাড়া সকল সৃষ্টি একসময় মৃত্যুবরণ করবে; এমনকি মৃত্যুর কাজে নিয়োজিত মালাকুল মউত হজরত আজরাইল (আ.) ও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুর পর হতে শুরু হয় আখিরাতের জীবন। যে জীবনের শুরু আছে, শেষ নেই ; অনন্তকাল। অনন্তের পথের যাত্রার সূচনা হচ্ছে মৃত্যু। মৃত্যু কী? তা হয়তো সকলেই আমরা জানি। কিন্তু কেমন হবে মৃত্যু পরবর্তী জীবন? কিয়ামত, পরকাল, জান্নাত-জাহান্নাম, পুলসিরাতসহ নানা বিষয়ের নাম জানলেও তার বিস্তারিত অবস্থা আমরা ক'জনেই - বা জানি! পরকালের জীবন সম্পর্কে সকল বিষয়ে আমাদের অবগত করতেই ঈমাম কুরতুবি রহিমাহুল্লাহ রচিত গ্রন্থের সংক্ষেপিত বাংলা রূপান্তর হল ❝ মৃত্যুর ওপারে অনন্তের পথে ❞। ভীষণ মূল্যবান একটি বই মনে হয়েছে আমার কাছে।

Ahmed Nadif
Ahmed Nadif ভেরিফাইড
06 Aug 2021

মৃত্যু এমন এক পথ যে পথের পথিক সকল প্রাণীকেই হতে হবে। কুরআন-হাদীসে বারবার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এজন্য মানুষের মৃত্যু পরবর্তী জীবন নিয়ে জ্ঞান থাকা অপরিহার্য যার মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহ ভীতি জন্ম নিবে।বক্ষমান গ্রন্থটিতে কুরআন হাদিস ছাড়াও আখিরাত নিয়ে সালাফগনের অমূল্য বাণী ফুটে উঠেছে। মৃত্যু পরবর্তী জীবনের এত সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে বইটি পড়লেই মন নরম হয়ে যাবে। কবর, হাশর, জান্নাত, জাহান্নাম সবকিছু নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে ।এছাড়া এ আখিরাতের কঠিন ধাপগুলো থেকে রক্ষা পেতে বিভিন্ন আমল ফুটে উঠেছে ।সব মিলিয়ে মৃত্যুর ওপারে অনন্তের পথে গ্রন্থটি একটি অনন্য গ্রন্থ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)