

Buy মতিচূর (অখন্ড) Online in Bangladesh
লেখক: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
- Author: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
- Publisher: বুকস্ ফেয়ার
- Isbn: 9847015801533
- Number Of Pages: 198
- Language: বাংলা
- Edition: 1st Published, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)
ভালো বই
খুবই চমৎকার একটা বই। কিছু অধ্যায় পড়তে গিয়ে খুবই অবাক হয়েছি। লেখিকার চিন্তা শক্তি অসাধারণ। প্রায় একশ বছর আগে বেগম রোকেয়া যেরকম আধুনিকা ছিলেন, এ যুগেও তার মত আধুনিকা খুব বেশি পাওয়া যাবে না বোধ করি। ইতিহাস, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা সহ আরো অনেক বিষয়ে তাঁর জ্ঞানের পরিধি অবাক করার মত। দুই দশকেরও বেশি সময় কাজ করেছেন সে যুগে নারী-শিক্ষা নিয়ে, প্রায় একক ইচ্ছাশক্তিতে। তার লেখা সকল বাঙ্গালীর জন্য 'অবশ্য পাঠ্য' বলে মনে করি। " ভ্রাতাদের সমীপে নিবেদন এই যে, তাহারা যে টাকার শ্রাদ্ধ করিয়া কন্যাকে জড় স্বর্ণ মুক্তার অলংকারে সজ্জিত করেন, ঐ টাকা দ্বারা তাহাদিগকে জ্ঞান ভূষণে অলংকৃতা করিতে চেষ্টা করিবেন। একখানা জ্ঞানগর্ভ পুস্তক পাঠে যে অনির্ব্বচনীয় সুখ লাভ হয়, দশখানা অলংকার পরিলে তাহার শতাংশের একাংশ সুখও পাওয়া যায় না"। "বেগম রোকেয়া"

মতিচূর বেগম রোকেয়ার নিখাদ প্রবন্ধসংকলন। এই বইয়ের প্রবন্ধগুলো দুই ধাপে প্রকাশিত হয়। অর্থাৎ বইটি দু'খণ্ডের৷ প্রথম খণ্ড প্রকাশিত হয় ১৯০৪ সালে এবং দ্বিতীয় খণ্ড বের হয় ১৯২২ সালে। নারী জাগরণমূলক প্রবন্ধগুলোই এই বইতে স্থান পেয়েছে৷ তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে নারীর অবস্থা জানতে বইটি পড়া আবশ্যক।























