

Buy বিহাইন্ড ফেমিনিজম Online in Bangladesh
লেখক: মারিয়াম তানহা
- Publisher: ফাউন্টেন পাবলিকেশন্স
- Isbn: 978-984-96875-3-5
- Number Of Pages: 172
- Language: বাংলা
- Edition: 1st Edition 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
ফেমিনিজম নারী অধিকারের চটকদার বুলিসর্বস্ব এই তথাকথিত মুভমেন্টের দাবিদাওয়াগুলো শুনতে মধুর হলেও এই নামের আড়ালেই রয়েছে জমাটবাঁধা অন্ধকার। এইসব অন্ধকারের পর্দা উন্মোচন করেছে এই বই। তথাকথিত নারী স্বাধীনতার নামে বিশ্বজুড়ে নারীদের নৈতিক অধঃপতন, নারীমুক্তির দেশে নারী নির্যাতনের নোংরা চেহারা, হিজাব নিয়ে পশ্চিমের বর্ণবাদী রাজনীতি, লিবারেলিজম কেন হিজাব-নিকাবে বাধা হয়ে দাঁড়ায়, পুরুষতন্ত্রের মিথ্যা জুজুর ভয় দেখিয়ে ফেমিনিজমের ভিকটিম কার্ড খেল, পশ্চিমা সাহিত্য ও পপ কালচারে নারীবাদ ও ইসলামবিদ্বেষের ভয়াবহ রূপ, উত্তর ঔপনিবেশিক মুসলিম নারীবাদ, নারীবাদী ধর্মতত্ত্ব বা ইসলামি নারীবাদের নামে ইসলামের শাশ্বত চিন্তার ধারাবাহিকতায় নগ্ন হস্তক্ষেপ, লিঙ্গ ভারসাম্য বা লৈঙ্গিক সমতার ও সৃষ্টিকর্তার চিরাচরিত নিয়মে ব্যাঘাত ঘটানো-সহ এ প্রসঙ্গের বহু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে এই বইয়ে। এসব আলোচনা মূলত বিশ্ববিখ্যাত স্কলারদের বইপত্র, প্রবন্ধ-নিবন্ধ ও বক্তৃতা-বিবৃতি থেকে বেছে বেছে সংকলন করেছেন লেখিকা মারিয়াম তানহা।
রিভিউ ও রেটিং (Review & Rating)

bhalo
সেরা
নারীবাদের মুখোশের আড়ালে ঘটে যাওয়া নিষ্ঠুরতা প্রকাশ পেয়েছে বইটিতে।" নারীবাদ কল্যাণ নয় বরং ধ্বংস" ; নারীবাদের "সত্য" চিত্র ভেসে উঠেছে এ বইয়ে। সকল নারীর এবং পুরুষের এ বিষয়ে জানা উচিৎ। কেবল তখনই সমাজ থেকে মুছতে শুরু করবে এই অভিশাপ। আর সে লক্ষ্যে বইটি হবে উপযুক্ত জ্ঞানভান্ডার। ধন্যবাদ এ বিষয়ক বই রচনা ও প্রকাশ করে সমাজের সামনে সত্য তুলে ধরার জন্য। [★ বইয়ে উল্লেখিত বিভিন্ন তথ্যের সোর্স উল্লেখ করার বিষয়টি বেশ ভালো লেগেছে। এতে করে যারা সোর্স সম্পর্কে জানতে ও পড়তে আগ্রহী তারা সহজেই উপকৃত হবে।]

হাতে নিয়েই পড়া শুরু করে দেয়ার মত বই। পড়া শুরু করেছি, সুন্দর কাজ হয়েছে মাশাআল্লাহ। উপকারী বই, সকলের সংগ্রহে রাখা উচিত























