

Buy মরণজয়ী Online in Bangladesh
লেখক: নসীম হিজাযী
- Author: নসীম হিজাযী
- Publisher: বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ
- Isbn: 9844930049
- Number Of Pages: 192
- Language: বাংলা
- Edition: 14th Edition, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
"মরণজয়ী" বইয়ের কিছু কথা:‘মরণজয়ী’ নসীম হিজাযীর জনপ্রিয় ঐতিহাসিক উপন্যাস সমূহের অন্যতম। ‘মরণ জয়ী’ পঁয়ত্রিশ থেকে পচাত্তর হিজরী পর্যন্ত সময়কালের পটভূমিতে রচিত উপন্যাস। মুসলমানদের উত্থান-পতনের বৈচিত্র্যময় ইতিহাসে এই চল্লিশ বৎসর যে কোন বিচারে ছিল এক ক্রান্তিকাল। এই মুদ্দতকালেই আলমে ইসলামের সীমা একদিকে স্পেন ছাড়িয়ে ফ্রান্সের গিরিনিজ পর্বতমালা, অপরদিকে ভারতবর্ষ পর্যন্ত, একদিকে অফ্রিকার সাহারা মরুভূমি, অপরদিকে মধ্য এশিয়ার তুর্কিস্থান তাতারাস্থান পর্যন্ত ষড়যন্ত্রের সুবাদে প্রথমবারে মত রাহুগ্রস্ত হয়। এ ছিল সেই কাল, যখন মুসলিম বীর মুহাম্মদ বিন কাসিম সিন্ধু জয়ের গৌরব অর্জন করেন, মহাবীর মুসা স্পেন বিজয় করেন, আর মধ্য এশিয়াকে আলমে ইসলামের অন্তর্ভূক্ত করেন কুতায়বা বিন মুসলিম। ভাগ্যের চরম পরিহাস, মুসলিম উম্মাহর চিহ্নিত গােপন দুশমনের পরিকল্পিত চক্রান্তের ফলে এই মুসলিম বীরদের প্রত্যেকেই জিল্লতির পরিণাম বরণে বাধ্য হন। উপন্যাসের সার্থকতার প্রয়ােজনে নসীম হিজাযী এ বইয়ে সৃষ্টি করেছেন কিছু কাল্পনিক চরিত্র, কাহিনীর জ্বাল বুনতেও অনিবার্যভাবে কিছুটা কল্পনার আশ্রয় নিয়েছিল। কিন্তু এতে ইতিহাসের মূল সত্য কোথাও বিকৃত হয়নি। মরণ জয়ী’ এমন এক উপন্যাস, যা একবার পড়া শুরু করে শেষ না হওয়া পর্যন্ত পাঠককে থামতে দেয় না। এখানেই উপন্যাসখানির সার্থকতা।
রিভিউ ও রেটিং (Review & Rating)
Very wonderful novel book.

অসাধারণ একটা বই। আমার অনেক ভালো লেগেছে । নসীম হিজাজির বই আমার খুব ভালো লাগে

আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে মুসলিম মুজাহিদদের ইতিহাস গুলো গল্পা কারে উপস্থাপন করায় হৃদয়গ্রাহী হয়েছে। আল্লাহ তাআলা উওম জাযা দান করুন আমিন 💙
অসাধারণ একটি বই

good
প্রশ্ন ও উত্তর (Q/A)
এই বইটার টোটাল পেইজ কয়টা?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১৯২। ধন্যবাদ।
এই বইটার টোটাল পেইজ কয়টা?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১৯২। ধন্যবাদ।























