

Buy মোরাল অব দ্য স্টোরি Online in Bangladesh
লেখক: আলামিন মোহাম্মদ
- Author: আলামিন মোহাম্মদ
- Publisher: বাংলার প্রকাশন
- Isbn: 9789848070598
- Number Of Pages: 144
- Language: বাংলা
- Edition: 1st Published, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
"মোরাল অব দ্য স্টোরি" বইয়ের ফ্ল্যাপের কথা:নাট্যকার মুনির চৌধুরী বলেছেন- “মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়।” এই বদলে যাওয়াটাই জীবনের সৌন্দর্য। এই পরিবর্তনই আমাদের নতুন করে ভাবতে শেখায়, নিজেকে নতুনভাবে আবিষ্কারের পথ খুলে দেয়।‘মোরাল অব দ্য স্টোরি’ সেই পরিবর্তনের একটি হাতিয়ার। বইটি আপনাকে জীবনকে নতুন চোখে দেখার অনুপ্রেরণা দেবে, ইতিবাচকভাবে ভাবতে, নিজেকে বুঝতে, নিজের জীবনের ছোট ছোট আশা ও স্বপ্নগুলোকে নতুন আলোয় দেখতে শেখাবে। গল্পের ভেতর লুকানো শিক্ষাগুলো সহজভাবে হৃদয়ে গিয়ে পৌঁছাবে, ঠিক যেমন আমরা শিশুকাল থেকে গল্প শুনে শিখেছি, বুঝেছি এবং বদলেছি।এটি একটি নীতিগল্পভিত্তিক, আত্মউন্নয়নমূলক বই, যেখানে জীবনের নানা অভিজ্ঞতা, সংগ্রাম, অনুভূতি ও বাস্তবতা গল্পের রূপে হাজির হয়েছে। যে শিক্ষা আমরা প্রায়ই তত্ত্বে বুঝি কিন্তু বাস্তবে প্রয়োগ করতে পারি না, গল্পের ভাষা সেই শিক্ষাকে করে তোলে সহজ, মনে রাখার মতো এবং অনুসরণযোগ্য।সব বয়সের, সব পেশার, সব অভিজ্ঞতার মানুষের জন্যই বইটি সমানভাবে প্রযোজ্য। কারণ, মানুষের জীবনে পরিবর্তনই একমাত্র ধ্রæব সত্য। আর সেই ইতিবাচক পরিবর্তনের পথে এক ধাপ এগিয়ে দিতে পারে ‘মোরাল অব দ্য স্টোরি’।
রিভিউ ও রেটিং (Review & Rating)
অন্য রকম

Good

It's a good story book. I learned a lot of thing from this book.

"সত্যিয়, অসাধারন সব গল্পে ভরপুর এই বইটিতে। কেবল একটি বা দুইটি গল্পয় যথেষ্ঠ আপনাকে মুগ্ধ করার জন্য।"

অামার বই পড়ার অভ্যাস নেই! রকমারি থেকে তিনটা বই কিনি! এই বইটা অামার কাছে এতো ভালো লেগেছে যে অামি বইটা একরাতে পড়ে শেষ করি! বাকি ২টা বইও ভালো লেগেছে কিন্তু বই দুটে শেষ করতে কয়েকমাস লাগাই দিছি! ধন্যবাদ অালামিন স্যার এতো সুন্দর একটা বই উপহার দেওয়ার জন্য!





















