মঙ্গোল ও তাতার সাম্রাজ্যের ইতিহাস (১ম ও ২য় খণ্ড সেট)
বই কালেকশন

Buy মঙ্গোল ও তাতার সাম্রাজ্যের ইতিহাস (১ম ও ২য় খণ্ড সেট) Online in Bangladesh

লেখক: ড. আলী মুহাম্মদ সাল্লাবি

4.25
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. আলী মুহাম্মদ সাল্লাবি
  • Publisher: মাকতাবাতুত তাকওয়া
  • Number Of Pages: 800
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2019
৳ 619৳ 100038% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

‘মঙ্গোল ও তাতার সাম্রাজ্যের ইতিহাস’ বইটিতে একদিকে তাতারদের উত্থান, ক্রমবিকাশ এবং বিশ্বশক্তি হিসেবে আবির্ভাব; অপর দিকে ইসলামি রাষ্ট্রগুলোর অবক্ষয়, অধঃপতন এবং সর্বশেষ তাদের চূড়ান্ত পরাজয়ের নেপথ্য কারণগুলো নিরপেক্ষভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাতারদের উত্থান ও মুসলমানদের পতন-পর্বে তাতারদের পরিচয়, প্রকৃত আবাসভূমি, জাতি গঠনের মূল উপাদান, ধর্মীয় ও সামাজিক রীতিনীতি, চেঙ্গিস খানের আবির্ভাব, সেনা বাহিনীর প্রতি তার আদেশ-উপদেশ, সমরনীতি, রণকৌশল, গুপ্তচরবৃত্তি, জ্ঞানী ও অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ, মঙ্গোল সেনাপতিদের মানোত্তীর্ণ রণকৌশল অনুসরণ; অপর দিকে খাওয়ারিজম সাম্রাজ্য, আব্বাসি খিলাফাত এবং সমগ্র মুসলিম বিশ্বের শাসকদের দুর্বলতা, সভ্যতার বিনির্মাণে তাদের ব্যর্থতা, শাসনব্যবস্থার প্রতি জনসাধারণের অনীহা ও অনাস্থা, শাসক-পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সামরিক দুর্বলতা, দুনিয়ার প্রতি মোহ ও মৃত্যুর প্রতি অনীহা, অনৈক্য ও বিচ্ছিন্নতা, জানসাধারণের উপর শাসকশ্রেণির অবিচার, সুলতান মুহাম্মদ আলাউদ্দিন খাওয়ারিজমির অহংবোধ, মনস্তাত্ত্বিক পরাজয়, সুলতান জালালুদ্দিন মিংবার্নুর ব্যক্তিত্ব, আব্বাসি খলিফা নাসির লিদিনিল্লাহর অবহেলা, খেলাফত ভিত্তিক জাতীয়তাবোধের অভাব, প্রতিনিধি শাসকদের হীনম্মন্যতা, দুর্বল ও নতজানু পররাষ্ট্রনীতি এবং এ জাতীয় আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর মঙ্গোলদের পতন ও মুসলিমদের পুনর্জাগরণ ও ‘মহাবিজয়’ পর্বে মামলুক সুলতান সাইফুদ্দিন কুতুজের ব্যক্তিত্ব, বিচক্ষণ নেতৃত্ব, শাহাদাতের তামান্না, উম্মাহর শত্রুদের সাথে অবন্ধুতা, যোগ্যদেরকে দায়িত্ব প্রদান, শক্তিশালি বাহিনী গঠন, জিহাদি চেতনা সৃষ্টি, অভিজ্ঞ আলিমদের পরমার্শ গ্রহণ; আইনে জালুত যুদ্ধে মুসলিমদের বিজয় এবং এর ফলাফল নিয়ে গবেষণাধর্মী আলোচনা করা হয়েছে। আশা করছি, বইটি পাঠককে মঙ্গোল ও তাতার সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে পরিতৃপ্ত করবে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.25
(2 টি কাস্টমার রিভিউ)
5
50%
4
50%
3
0%
2
0%
1
0%
Nuh Hossain
Nuh Hossain ভেরিফাইড
01 Sep 2021

বইটা এত বিষদভাবে লেখা হইছে অথচ বার্কে খানের বীরত্ব সম্পর্কে কিছুই লেখা নাই ... সত্যিই খুব হতাশ হলাম।।

Fatin Fuad Nabid
Fatin Fuad Nabid ভেরিফাইড
14 Feb 2021

পুরো ইতিহাস টা জানা গেল না, আইন জালুত যুদ্ধের পর আর কোন কিছু লেখা নাই

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)