

Buy মহানবী (সা.) যেভাবে নামায পড়তেন Online in Bangladesh
লেখক: (شيخ الاسلام مفتي محمد تقي عثماني) শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
- Author: (شيخ الاسلام مفتي محمد تقي عثماني) শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
- Publisher: মাকতাবাতুল আশরাফ
- Number Of Pages: 16
- Language: বাংলা
- Edition: 1st Published, 2007
পণ্য সারসংক্ষেপ (Summary)
"মহানবী (সা.) যেভাবে নামায পড়তেন"বইটির প্রথমের কিছু কথা: নামায শুরু করার পূর্বে নিম্নের বিষয়গুলাে স্মরণ রাখুন এবং নিশ্চিন্তে আমল করুন। ১. কিবলামুখী হােন।। ২. সােজা হয়ে দাঁড়ান এবং দৃষ্টি সিজদার জায়গায় রাখুন। ঘাড় ঝুঁকিয়ে থুতনি বুকের সাথে লাগানাে মাকরূহ। বিনা কারণে সিনা ঝুঁকিয়ে দাঁড়ানাে দুরস্ত নয়। এমনভাবে সােজা হয়ে দাঁড়াতে হবে যে, দৃষ্টি যেন সিজদার জায়গায় থাকে। ৩. উভয় পা ও উভয় পায়ের আঙ্গুলসমূহ কিবলামুখী রাখুন। (পা ডানে বামে বাঁকা করে রাখা সুন্নাতের খেলাফ।)। ৪. উভয় পায়ের মাঝে কমপক্ষে চার আঙ্গুল পরিমাণ ফাঁক রাখুন। ৫. জামাআতে নামায পড়লে কাতার সােজা রাখুন। কাতার সােজা রাখার উত্তম পদ্ধতি হলাে প্রত্যেকে নিজের উভয় গােড়ালীর মাথা কাতারের দাগ অথবা তার চিহ্নের শেষ মাথায় রাখবে। ৬. জামাআতে নামায পড়ার সময় এ বিষয়ে নিশ্চিত হােন যে, ডানে বামের মুসল্লীদের বাহুর সাথে আপনার বাহু মিলেছে, না কি ফাঁক রয়েছে। ৭. পায়জামা টাখনুর নিচে পড়া সর্বাবস্থায় নাজায়েয। বলাবাহুল্য যে, নামাযে এর মন্দভাব আরাে বৃদ্ধি পায়। সুতরাং পায়জামা (লুঙ্গি, প্যান্ট ও অন্যান্য কাপড়) টাখনুর উপরে পড়ার ক্ষেত্রে সতর্ক হােন। ৮. হাত জামার আস্তিন দ্বারা ঢেকে রাখুন। অনেকে আস্তিন গুটিয়ে নামায পড়ে, এটা ঠিক না। | ৯. এমন কাপড় পড়ে নামায পড়া মাকরূহ, যা পরিধান করে মানুষ অন্যের সামনে যায় না বা যেতে লজ্জাবােধ করে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

Very good book for salat
ভালো

ভালো বই।

"মহানবী (সা.) যেভাবে নামায পড়তেন" বইটি ইসলামিক প্রাথমিক ইবাদত নামাযের প্রতি একটি গভীর বিশ্লেষণ। মুফতী মুহাম্মাদ তাকী উসমানী বইটিতে মহানবী (সা.) এর নামাযের নিয়মাবলী এবং পদ্ধতি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, যা মুসলিমদের জন্য একটি অত্যন্ত মূল্যবান শিক্ষার উৎস। বইটির ব্যাখ্যা সুন্দরভাবে উপস্থাপিত হলেও, যিনি বঙ্গানুবাদ এবং ব্যাখ্যা করেছেন, তার পক্ষ থেকে যদি আরও দলীল ভিত্তিক রেফারেন্সগুলো অন্তর্ভুক্ত করা হতো, তবে পাঠকরা আরও দৃঢ়ভাবে ইসলামের মৌলিক ফরজ ইবাদত নামাযের প্রতি আল্লাহ ও রাসূল (সা.) এর নির্দেশাবলী বুঝতে পারতেন। এই ধরনের রেফারেন্স মুসলিম পাঠকদের জন্য উপকারী হতে পারে, বিশেষত যারা নামাযের পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান। তবে, বইটির সাধারণ বিষয়বস্তু অত্যন্ত প্রশংসনীয় এবং নামাযের প্রতি মহানবী (সা.) এর বিশেষ দৃষ্টিভঙ্গি এবং নির্দেশাবলী সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে। এটি মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, যা তাদের নামাযের সঠিক পদ্ধতি জানতে সাহায্য করবে।
সব থেকে আশাহত হয়েছি, কোন দলিল নেই। শুধু নিয়মাবলি বলে গেছেন।





















