

Buy মিশর পুরাণ Online in Bangladesh
লেখক: ওয়াসি আহমেদ
- Author: ওয়াসি আহমেদ , রজার ল্যান্সলিন গ্রীন
- Publisher: আদী প্রকাশন
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 1st Published, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
"মিশর পুরাণ" বইটির ভূমিকা থেকে নেয়াঃ মিশর এক স্বপ্নরাজ্যের নাম। ইতিহাস, রহস্য আর মননামুগ্ধকর শিল্পকর্ম, স্থাপত্য, পিরামিড, মমি-হাজারাে কারণে মানুষের মনে এক বিশেষ স্থান দখল করে রেখেছে মিশর। স্বাভাবিকভাবেই মিশরের পুরাকাহিনীগুলােও তাই অন্যান্য পুরাণের চেয়ে আলাদা। নিছক গালগল্প বলে উড়িয়ে দেবার সুযােগ কম, কারণ ঐতিহাসিক প্রমাণ মিশে রয়েছে এর পরতে পরতে। কল্পনা আর বাস্তবতার এত নিখুঁত মেলবন্ধন বােধহয় পৃথিবীর আর কোনও পুরাণে নেই! মিশর পুরাণের ওপর বেশ কিছু বই পড়া হয়েছে। তা সত্বেও রুপান্তরের জন্য এই বইটি বেছে নেয়ার অন্যতম কারণ হচ্ছেঃ গল্পগুলাের বিন্যাস। দেব দেবীদের উপাখ্যানের পাশাপাশি এখানে উঠে এসেছে জাদুর গল্প। স্থান পেয়েছে গা শিউরানাে রােমাঞ্চকর উপাখ্যান। রজার ল্যান্সেলিন গ্রিনের স্বার্থকতা এখানেই। দক্ষ লেখনীর পাশাপাশি তার - ইতিহাস আর গবেষণা ভিত্তিক জ্ঞান এই গল্পগুলােকে দিয়েছে সম্পূর্ণ নতুন মাত্রা। খ্রিস্টপূর্ব ৫০০ অব্দে গ্রিকা আবিস্কার করেছিল মিশরের ভূমি। ৩০০০ বছরের দাপটশালী মিশর সাম্রাজ্যের সূর্য তখন নিভু নিভু করছে। তাদের ইতিহাস সংরক্ষণে তাই গ্রীক আর রােমানদের বেশ বড়সড় অবদান রয়েছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
#বইকথা_এবং_আদী_প্রকাশন #রিভিউতে_আদীর_বই #আদী_প্রকাশন মিশর এই নামটার সাথেই যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে হাজারো রহস্য। নামের মত মিশরের প্রাচীন ইতিহাসও এক কঠিন রহস্য। মিশরের এই রহস্যময় ইতিহাস বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস হিসেবে আজও পৃথিবীজুড়ে সমাদৃত। মিশর নামটা শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে পিরামিড, ফেরাউন, নীলনদ, দেবদেবী, ফারাও, নেফারতিতি, তুতানখামেন এরা প্রত্যেকে যেন এক জীবন্ত রহস্য। কীভাবে সৃষ্টি হলো পৃথিবী? কোত্থেকে এলো দেব-দেবীরা? নীল নদের তীর ঘেঁষে কেমন করেই বা গড়ে উঠলো প্রাচীন মিশরীয় সভ্যতা? কিভাবে এসব দেব-দেবীরা বিলুপ্ত হলো? মিশরের পৌরাণিক কাহিনী নিয়ে এটাই আমার প্রথম পড়া বই ছিলো। ছোট ছোট গল্পাকারে পর্যায়ক্রমে বলা হয়েছে প্রাচীন মিশরের ধর্মীয় বিশ্বাসের ইতিকথা। পৌরাণিক ঘটনাগুলো সংরক্ষণ করা হয়েছে খোদ মিশরের পিরামিডের ভেতরে হাজার হাজার বছর ধরে শুয়ে থাকা অক্ষত মমির ভেতরে রাখা প্যাপিরাস থেকে। কিভাবে নিরাকার সর্বশক্তিমান "শাশ্বত রা" তৈরি করলেন এই পৃথিবী। "হও" বলে নাম দেওয়ার সাথে সাথে তৈরি হয়ে গেলো প্রতিটি সৃষ্টি। কিভাবে নিজে ধারণ করলেন দৈবদেহ, সৃষ্টি করলেন অন্যান্য দেবতাদের এবং নীলনদের অববাহিকায় প্রানের সঞ্চার করে মহিমান্বিত করলেন মিশরকে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, খ্রিষ্টপূর্ব ২৬০০ অব্দে চতুর্থ রাজবংশের শাসন আমলে ফারাও খুফু তৈরি করেছিলেন গিজার বিখ্যাত তিনটি পিরামিড -খুফু,খাফরা এবং মেনকাউরা। পিরামিড তৈরির ফর্মুলা নেওয়া হয়েছিলো ২৭০০ খ্রিষ্টপূর্বের প্রখ্যাত পুরোহিত ও আর্কিটেক্ট ইমহোটেপের রেখে যাওয়া প্যাপিরাসের মন্ত্র থেকে। ধারণা করা যায় সেই সময়ের আর্কিটেক্টরা বিশ্বাস করতো এই তিন পিরামিড দেবতাদের আশীর্বাদপুষ্ট। মিশরের সব পিরামিড ধ্বংস হয়ে গেলেও ইমহোটেপের মন্ত্র ব্যবহার করে তৈরি করা এই তিন পিরামিড কালের বিবর্তনে হারিয়ে যাবে নাহ। বজ্রপাত,ঝড়বৃষ্টি, বন্যা, এমনকি তীব্র ভূমিকম্পেও মাথা উচু করে দাড়িয়ে থাকবে পৃথিবীতে মানব সভ্যতার শেষ দিনটি পর্যন্ত। কে জানতো, সেই সময়ের স্রেফ একটা বিশ্বাস একবিংশ শতকে এসে সত্য প্রমাণিত হবে! পরিনত হবে পৃথিবীর সপ্তমাশ্চর্যের একটিতে! মিশরের রহস্যে ঘেরা সভ্যতার এক ঐতিহাসিক চরিত্র নেফারতিতি। নেফারতিতিকে বলা হয় পৃথিবীর সর্বকালের সবথেকে সুন্দরী নারী এবং সুন্দর চোখের অধিকারী। প্রাচীন ইতিহাসে সবচাইতে প্রভাবশালী নারী শাসক হিসেবে নেফারতিতিকে বিবেচনা করা হয়। নেফারতিতিকে ফারাওদের মুকুট পড়তে দেখা গেছে। আবার সে শত্রুদের সাথেও ময়দানে সমান তালে যুদ্ধ করে গেছে। সেই সময়ের পুরুষতান্ত্রিক সমাজে একজন নারীর এমন অবিশ্বাস্য সব কর্মকান্ড তাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। অনুবাদের অনুবাদ এই প্রথম পড়েছি । প্রথম পড়া হিসেবে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। বইয়ের অনুবাদ যথেষ্ট সাবলীল, মনেই হয় নাই ভিন্ন কোনো ভাষা থেকে অনুবাদ করা হয়েছে। সব মিলিয়ে মিথলজি প্রেমীদের কাছে বইটি চমৎকার লাগবে। লেখক ওয়াসি আহমেদের আরও বেশ কিছু বই আমার উইশ লিস্টে আছে।
দারুণ একটা বই। এক কথায় অসাধারণ!

Awesome book ... Carry on ...
বইটি মনে হচ্ছে পাব না
Name : Tales of Ancient Egypt. Author : Roger Lancelyn Green. Genres : Fantasy, Mythology, Classic, Northern Africa-Egypt. !!!যারা মিথোলোজিতে আগ্রহী তারা বইটি পড়ে মজা পাবেন!!!
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি কত পেজের
প্রিয় গ্রাহক, বইটির মোট ১৬০ পৃষ্ঠা, ধন্যবাদ।
বইটি কত পেজের
প্রিয় গ্রাহক, বইটির মোট ১৬০ পৃষ্ঠা, ধন্যবাদ।























