অতিপ্রাকৃতের সন্ধানে
বই কালেকশন

Buy অতিপ্রাকৃতের সন্ধানে Online in Bangladesh

লেখক: আব্দুল্লাহ ইবনে মাহমুদ

4.43
(76 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আব্দুল্লাহ ইবনে মাহমুদ
  • Publisher: ছায়াবীথি
  • Isbn: 9789844360679
  • Number Of Pages: 272
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2020
৳ 439৳ 50012% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আপনি কি জানতেন, ছোটবেলায় পড়ে আসা হ্যামেলিনের বাঁশিওয়ালার সেই গল্পটা যে সত্যি? এবং, নামটি কিন্তু হ্যামিলন নয়। এরকম আপনি নাম শুনেছেন, বা পড়ে এসেছেন আবছাভাবে এমন অনেক কিংবদন্তিই কিন্তু গড়ে উঠেছে সত্য ঘটনার ওপর ভিত্তি করে। সেই অসাধারণ কিছু লেজেন্ড মলাটবন্দী করে এই বই। প্রাচীন মিসরের কিংবদন্তির জগৎ, ইয়াজুজ মাজুজের অজানা লোককথা, ধাতুকে সোনায় বদলে দেয়া পরশ পাথর, অমরত্বের স্বাদ দেয়া এলিক্সির অফ লাইফ, পৃথিবীর আনাচে-কানাচে প্রাগৈতিহাসিক কাল থেকে রয়ে যাওয়া অজানা সব রহস্য যা আদতে দেয় অতিপ্রাকৃতের খোঁজ, উপকথা আর পুরাকাহিনীর মিশেল, জাদুবিদ্যার ঐতিহাসিক প্রয়াস, চাপা পড়ে থাকা অশ্রুতপূর্ব সব কাহিনী… সবকিছু যেন এক মলাটে পেয়ে যাবেন এই ‘অতিপ্রাকৃতের সন্ধানে’ বইতে, আটাশটি অধ্যায়ে। জানতে পারবেন পরিচিত কিছু কাহিনীই নতুন আঙ্গিকে, নতুন রূপে। আপনার অতৃপ্ত কৌতূহল মেটাবার এই তো সুযোগ!

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.43
(76 টি কাস্টমার রিভিউ)
5
65%
4
25%
3
5%
2
5%
1
0%
Akib Al Asad Prottoy
Akib Al Asad Prottoy ভেরিফাইড
30 Apr 2026

পৃথিবীর কালের গর্ভে হারিয়ে যাওয়া জানা–অজানা ঘটনাগুলো এমন আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে যে পড়তে পড়তে মনে হয় অজানা এক রহস্যের দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে। “অতিপ্রাকৃতের সন্ধানে” বইটির ২৮টি অধ্যায়ে বিভিন্ন রহস্যময় ঘটনার আলোচনা রয়েছে। তবে পাঠক হিসেবে প্রতিটি অধ্যায়কে সমানভাবে মূল্যায়ন করা আমার জন্য কঠিন। বইয়ের শুরুতে থাকা পরশপাথর এবং অমৃতের সুধার অংশগুলো বিশেষভাবে ভালো লেগেছে। এগুলো পড়ার সময় নতুন অনেক অজানা রহস্য সম্পর্কে জানতে পেরেছি। এছাড়া শাদ্দাদের বেহেশত, হারুত-মারুত, ইউসুফ-জুলেখা, বারমুডা ট্রায়েঙ্গেলসহ অধ্যায় ১–৮, ৯, ১০, ১২, ১৩, ১৪, ১৫, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৭ এবং ২৮ বেশ ভালো লেগেছে। আমি খারাপ বলছি না, তবে লেখকের লেখার ধরন কিছু জায়গায় জটিল মনে হওয়ায় আসহাবে কাহাফ, ইয়াজুজ-মাজুজ, ইলুমিনাতি এবং ফিনিক্স পাখির অংশগুলো তুলনামূলকভাবে কম ভালো লেগেছে। আর একেবারে ব্যক্তিগতভাবে বলতে গেলে অ্যালিস্টার ক্রোলি, ভ্যাম্পায়ার মিথ এবং “মিসর–১: পৌরাণিক কাহিনি” অংশগুলো আমার তেমন ভালো লাগেনি। তবে সবশেষে বলবো, পুরো বইটি আমার কাছে ভালো লেগেছে।

Ahadul Haque
Ahadul Haque ভেরিফাইড
11 Apr 2025

খুবই সুন্দর বই। পড়ে অনেক তথ্য জেনেছি যা সম্পর্কে আধাজ্ঞান অথবা কোন ধারণাই ছিল নাহ। পরবর্তী বই খুব দ্রুত পড়ব ইনশাআল্লাহ।

Mahbub Hossain Khan
Mahbub Hossain Khan ভেরিফাইড
31 May 2023

Eagerly waiting for the next one of this series.

Twaha Hossain
Twaha Hossain ভেরিফাইড
24 Mar 2023

পাঠককে চুম্বকের মতন টেনে রাখার মতন বই। অসাধারণ। Highly recommended to every reader.

Md. Shafquat Nawaz Rouf
Md. Shafquat Nawaz Rouf ভেরিফাইড
09 Sep 2021

অকাল্ট সায়েন্সের উপর দীর্ঘদিন বাংলা ভাষায় বই খুঁজছিলাম। এই বই আমার সেই প্রত্যাশাকে মিটিয়েছে। এই বিষয়ে লেখকের জ্ঞান আমাকে মুগ্ধ করেছে। লেখক থেকে এই ধরণের আরো বই আশা করছি।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)