মরণ একদিন আসবেই
বই কালেকশন

Buy মরণ একদিন আসবেই Online in Bangladesh

লেখক: আব্দুর রাযযাক বিন ইউসুফ

4.61
(73 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আব্দুর রাযযাক বিন ইউসুফ
  • Publisher: নিবরাস প্রকাশনী
  • Number Of Pages: 288
  • Language: বাংলা
  • Edition: 3rd Edition,2021
৳ 149৳ 1501% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"মরণ একদিন আসবেই "বইটির ভূমিকা: إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعود بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله মরণ একদিন আসবেই' একথা বুদ্ধি হওয়ার পর থেকে অবগত। পরে যখন কুরআন হাদীছের কিছু জ্ঞান অর্জন করলাম তখন আরও দৃঢ়ভাবে বুঝলাম যে, মানুষ মরণশীল। মরণ একদিন চলেই আসবে, মরণকে এড়ানাের বিকল্প কোন পথ নেই। তবুও মরণকে নিয়ে ভাবতাম না। আমার শ্বশুর বৃদ্ধ মানুষ, মসজিদে যেতেন-আসতেন। আমি আমার শ্বশুর বাড়ী থেকে বের হলে অনেক দূর পর্যন্ত আমার পিছে পিছে আসতেন। আমি তার লাঠি ধরে চলার গতি দেখে ভাবতাম, মরণ একদিন চলেই আসবে। দেখতে দেখতেই সেদিন চলে আসল। ২০০৬ সালের ২রা জুন বৃহস্পতিবার দিবাগত রাত ১টার সময় তিনি মৃত্যুবরণ করলেন। আমরা তার জন্য আল্লাহ্র নিকট ক্ষমাপ্রার্থনা করি, আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাতে সুউচ্চ আসন দান করেন। আমীন! তার মৃত্যুর পর থেকেই মরণ একদিন আসবেই’ এ মর্মে একটি বই লিখার স্বাদ জাগে। তাই কিছু দিন পর লেখার কাজ আরম্ভ করলাম। কিন্তু বইটি লেখা শেষ হতে না হতেই ১৪ই রামাযান, ২০০৭ সালের ২৬শে সেপ্টেম্বর রােজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় আমার আব্বাও মৃত্যুবরণ করলেন। আমরা তার জন্য আল্লাহর নিকট মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকেও ক্ষমা করেন এবং জান্নাতে সুউচ্চ আসন দান করেন। আমীন! মানুষ মরণের কথা জানে, মানুষের সামনে মানুষ রাত-দিন মারা যাচ্ছে। কিন্তু মানুষ একটুও ভ্রুক্ষেপ করে না যে, তাকেও একদিন মরতে হবে। সে একথাও ভাবে না যে, মরণের পর তার পরিণতি কি হবে? তাই এই বইটি লিখে মানুষকে মরণের কথা স্মরণ করাতে এবং মরণের পর মানুষের কি ভয়াবহ অবস্থা হবে তা অবগত করাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। কেননা নবী করীম কাে বলেন, তােমরা বেশী বেশী মরণকে স্মরণ কর। মরণ মানুষের মরণ একদিন আসবেই জীবনের স্বাদ নষ্ট করে দেয়। রাসূল সুর আরও বলেন, “তােমরা কবর যিয়ারত কর, কবর তােমাদের মরণ স্মরণ করায়। বইটি গত রামাযানে বের করতে চেয়েছিলাম। কিন্তু শত ইচ্ছা থাকা সত্ত্বেও সম্ভব হয়নি। কারণ আল্লাহর ইচ্ছায় সবকিছু হয়। তাই আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর তাবলীগী ইজতেমা ২০০৮ উপলক্ষ্যে বইটি প্রকাশিত হ’ল-ফালিল্লাহিল হামদ। বইটি প্রকাশে আমাকে একান্তভাবে সহযােগিতা করেছে আমার সহধর্মিণী উম্মু। মরিয়ম। সে আমার অন্যান্য বইগুলিতেও যথাসাধ্য সহযােগিতা করেছে। আমি তার জন্য প্রাণখােলা দো'আ করছি, আল্লাহ যেন তাকে এর উত্তম পারিতােষিক দান করেন এবং আমার লেখনী কাজে আরাে সহযােগিতা করার তাওফীক দান করেন-আমীন! আমার স্নেহাস্পদ ছাত্র মুকাররম বিন মুহসিন বইটির কম্পােজসহ বিভিন্নভাবে সহযােগিতা করেছে। এছাড়া আরাে অনেকে বিভিন্নভাবে বইটি প্রকাশে আমাকে সহযােগিতা করেছেন, তাদের সবার জন্য দো'আ করছি। আল্লাহ যেন তাদের সবাইকে উত্তম প্রতিদান প্রদান করেন-আমীন! অনেক সতর্কতা অবলম্বন সত্ত্বেও বইটিতে কিছু ত্রুটি-বিচ্যুতি ও মুদ্রণ প্রমাদ থেকে যাওয়া অসম্ভব নয়। সে বিষয়ে সম্মানিত পাঠকগণ অবহিত করলে পরবর্তী সংস্করণে তা সাদরে বিবেচিত হবে ইনশাআল্লাহ্। বইটি পাঠ করে মুসলিম নর-নারী মরণকে স্মরণ করে তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারলে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা স্বার্থক বলে মনে করব।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.61
(73 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Aminur Rahman
Aminur Rahman ভেরিফাইড
16 Apr 2026

মাশাল্লাহ অনেক সুন্দর একটা বই কোরআন হাদিসের রেফারেন্স সহ সবাই নিতে পারেন

Ebna Mohammad Alve Araf
Ebna Mohammad Alve Araf ভেরিফাইড
22 Jul 2025

One of the best books to guide your soul. This book can change lives. Wish I could give this book to every soul out there as a gift.

Jakaria Ibn Kawsar
Jakaria Ibn Kawsar ভেরিফাইড
28 Jun 2025

যারা দুনিয়ার মোহে অন্ধ, তাদের একবার হলেও বইটা পড়া উচিত।

Nur Ahmad
Nur Ahmad ভেরিফাইড
09 Apr 2025

মাশাআল্লাহ। খুব সুন্দর বই।প্রত্যেক মুসলিমের পড়া উচিত বইটি।

Md Shuvo
Md Shuvo ভেরিফাইড
08 Nov 2024

আলহামদুলিল্লাহ্ ভালো বই। মৃত্যু, কিয়ামাত ও দাজ্জালের বিষয়ে হাদীস ভিত্তিক বই।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

Boitar price to 60 taka chilo. 150 taka holo kivabe..?

উত্তর

প্রকাশনী বইটা নতুন ইডিশন ছাপায়েছেন এবং নতুন দাম নির্ধারন করেছেন।

প্রশ্ন

Boitar price to 60 taka chilo. 150 taka holo kivabe..?

উত্তর

প্রকাশনী বইটা নতুন ইডিশন ছাপায়েছেন এবং নতুন দাম নির্ধারন করেছেন।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)