মানুষ চেনার কৌশল
বই কালেকশন

Buy মানুষ চেনার কৌশল Online in Bangladesh

লেখক: আশরাফুল ইসলাম জীবন

4.73
(38 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আশরাফুল ইসলাম জীবন
  • Publisher: দারুল ইলম
  • Number Of Pages: 208
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 2025
৳ 399৳ 52023% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

জন্মগতভাবেই মানুষ রহস্যময়। আদি পিতা হযরত আদম হাওয়া আ. থেকে শুরু করে সদ্যভূমিষ্ট হওয়া নবজাতক শিশুটির ধরন-বরন সবকিছুই ভিন্ন ও অনন্য। কেউ কারও মতো নয়, সবাই আলাদা। সেজন্যই বোধহয় সক্রেটিস বলেছিলেন Know Thyself অর্থাৎ নিজেকে জানো। মানুষ এতটাই রহস্যময় যে সে আজও পর্যন্ত নিজেকেই ঠিকভাবে জানতে পারেনি। তাহলে অন্য মানুষকে জানবে কী করে? আসলে জানা এবং চেনা দুটো শব্দের অর্থগত কিছুটা পার্থক্য রয়েছে। কাউকে জানতে হলে বছরের পর বছর, যুগের পর যুগ এমনকি সারাজীবনও লেগে যেতে পারে। কিন্তু কাউকে চিনতে হলে লাগে কিছু কৌশল, নিদর্শন এবং বুদ্ধিমত্তা। সেজন্য আমরা বইটির নাম দিয়েছি "মানুষ চেনার কৌশল"। এখানে আমরা এমনকিছু নিদর্শন, যুক্তি এবং কৌশল তুলে ধরেছি, যেগুলো প্রয়োগ করে যেকোনো মানুষকে খুব সহজেই আপনি চিনতে পারবেন। মানুষের মুখের মুখোশটা সরিয়ে দিলেই তার আসল রূপ আপনি দেখতে পাবেন। আমরা সেই মুখোশ সরিয়ে দেয়ার পদ্ধতিটাই আপনাকে শিখিয়ে দিচ্ছি। বইটি যখন পড়তে শুরু করবেন তখন আপনার পরিচিত প্রতিটি মানুষকে বইয়ের পাতায় উপলব্ধি করবেন। মনে হবে তারা আপনার চোখের সামনে বসে আছে, হাটা চলা করছে—কিন্তু আজকে তাদের মুখে কোনো মুখোশ নেই। কারণ মুখোশটি খুলে দিয়েছে আপনার প্রিয় মানুষ চেনার কৌশল বইয়ের প্রতিটি যাদুময় কৌশল।আপনার শ্বাসকষ্ট, ডায়াবেটিস, এলার্জি কিংবা উচ্চরক্তচাপ যাই হোকনা কেনো—বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে বলবে, সয়াবিন তেল খাবেন না কারণ পার্শ প্রতিক্রিয়া আছে।বেশি বেশি ঔষধ সেবন করবেন না, কারণ পার্শ প্রতিক্রিয়া হবে।বেশি টেনশন করবেন না৷ কারণ এরও পার্শ প্রতিক্রিয়া আছে।কিন্তু কখনো কি কেউ আপনাকে বলেছে যে খারাপ মানুষের সঙ্গে চলবেন না কারণ এদেরও পার্শ প্রতিক্রিয়া আছে?কেউ বলুক বা না বলুক, আমি আপনাকে বলছি প্রত্যেকটা মানুষের পার্শ প্রতিক্রিয়া রয়েছে। কারও প্রতিক্রিয়া ভালো, কারওটা মন্দ।কারওটা উপকারী কারওটা ক্ষতিকারক।আপনার বিয়ে, ব্যবসা, বন্ধুত্ব, বেচা বিক্রি, সন্তান লালন, টিম ম্যানেজমেন্ট কিংবা যে কোনো সম্পর্কের প্রথম পদক্ষেপ হলো মানুষকে চিনতে পারা। কারণ এইসব ক্ষেত্রে একবার যদি ভুল করে ফেলেন সারাজীবন এই ভুলের মাশুল আপনাকে দিতে হবে। তাই মানুষ চেনার কৌশল শেখাটা আপনার জন্য অনেক বেশি জরুরি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.73
(38 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
20%
3
0%
2
0%
1
0%
md reazul islam
md reazul islam ভেরিফাইড
19 Jun 2026

good

bin****com
bin****com ভেরিফাইড
28 Apr 2026

#বুক_রিভিউ 'মানুষ চেনার কৌশল' বইটি মানুষের স্বভাব, বৈশিষ্ট্য, আচরণ, কথা-বার্তার ধরণ বুঝে মানুষের সাথে ডিল করার কৌশল বাতলে দেয়। বইটা পড়ে আপনি যেমন মানুষের ক্যাটাগরিগুলো চিনতে পারবেন, সামনে থাকা মানুষগুলোর স্বভাব, বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারবেন সহজে, তেমনি নিজেকেও চিনে নিতে পারবেন। এই বইয়ে সর্বমোট নয়টি অধ্যায় রয়েছে। একেকটা অধ্যায় বেশ কয়েকটা অনুচ্ছেদে সাজানো। প্রথম অধ্যায়—'শুরুটা জানুন' অধ্যায়ে রয়েছে ভূমিকা এবং লেখকের কথা। অধ্যায়টাকে পুরো বইয়ের সামারি বলা যায়। দ্বিতীয় অধ্যায়—'সমাজ ও বাস্তবতা' অধ্যায়ে এসেছে সমাজের কিছু বাস্তবচিত্র। কেন আপনি মানুষকে তার চেহারা দেখেই বিশ্বাস করে ফেলবেন না, এত সহজে বিশ্বাস করলে যে ঠকে যেতে পারেন, তা-ই এখানে আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায়—'মানুষ চেনার মনস্তত্ত্ব' অধ্যায় থেকেই বইয়ের মূল আলোচনা শুরু। এখানে রয়েছে DISC মডেল: মানুষকে চেনার মনস্তাত্ত্বিক কৌশল, কাদের সাথে পরামর্শ করবেন না, জোহারি উইন্ডো: নিজেকে জানার উপায়, ইন্ট্রোভার্ট-এক্সট্রোভার্ট চেনার উপায়সহ মানুষের ক্যাটাগরি চেনার আরো বেশ অনেকগুলো কার্যকর কৌশল। চতুর্থ অধ্যায়—'মানুষ যাচাইয়ের কৌশল' অধ্যায়টা সাজানো হয়েছে মানুষকে যাচাই করার কৌশল, ভালো মানুষ, খারাপ মানুষ, বোকা ও বুদ্ধিমান মানুষ, প্যারাডাইম ইত্যাদি নিয়ে। পঞ্চম অধ্যায়—'সম্পর্ক এবং বন্ধুত্ব' অধ্যায়টা বন্ধুত্বের সম্পর্ক তৈরি, কাদের সাথে মিশবেন এ ধরণের আলোচনা এবং ষষ্ঠ অধ্যায়—'প্রতারক এবং সম্পর্কের বিশ্লেষণ' অধ্যায়ে এসেছে প্রতারক চেনার উপায়, ব্যবহারের ভিত্তিতে মানুষের ধরণ ইত্যাদি। সপ্তম অধ্যায়—'স্বার্থ এবং মানসিকতা' অধ্যায়ে উঠে এসেছে স্বার্থপর, নিঃস্বার্থ, স্বার্থ সচেতন মানুষ, মিল্ক ক্যারেক্টারের মানুষের পরিচয়। অষ্টম অধ্যায়—'জীবন এবং সম্পর্কের দিকনির্দেশনা' অধ্যায়টা জীবন এবং সম্পর্কের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে সাজানো। প্রতিটা অনুচ্ছেদ কিছু বাস্তবজ্ঞান দিয়ে যায়। বিশেষ করে বৈবাহিক জীবনে শান্তি বজায় রাখার বেশ ইফেক্টিভ কিছু টিপস দেওয়া হয়েছে। ৯ম অধ্যায়—'উপসংহার এবং অন্তর্দৃষ্টি' অধ্যায়টা মানুষ চেনার এ যাত্রার সমাপনী আলোচনা। এই অধ্যায়ের অনুচ্ছেদগুলোর মাধ্যমে লেখক সুন্দরভাবে বইয়ের সমাপ্তি টেনেছেন। আমি অল্প কথায় অধ্যায়গুলোর পরিচয় দিলাম, যাতে আপনারা বইটা কীভাবে সাজানো তা বুঝতে পারেন। বই না পড়ে অধ্যায়গুলোর নাম শুনে বই সম্পর্কে ধারণা তৈরি করে নিলে সেটা যথাযথ হবে না। বইটা পড়ে আমি মানুষের বেশকিছু ক্যাটাগরি সম্পর্কে জানতে পেরেছি। মানুষকে যাচাই করার কিছু কৌশল জেনেছি। নিজেকে চিনে নেওয়ার পথনির্দেশনাও পেয়েছি। এটা আগে ভাবতে পারিনি। মানুষ চেনার কৌশল বলতে ভেবেছিলাম শুধু অন্য মানুষের ব্যাপারেই লেখা থাকবে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত করে এখানে নিজেকে চেনার কৌশল নিয়েও আলোচনা করা হয়েছে। আবার আমরা নিজেরাও যেহেতু মানুষ, সেহেতু মানুষ চেনার, যাচাইয়ের কৌশলগুলোর ধাপে নিজেকে দাঁড় করিয়ে জেনে নিতে পারি আমি কেমন মানুষ; আমার আর কোথায় কোথায় নিজেকে আপগ্রেট করতে হবে ভালো মানুষ হওয়ার জন্য। একটা বইয়ে লেখক যেভাবেই বিষয়গুলোকে উপস্থাপন করেন না কেন, বই হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি। শব্দগুলো আপনাকে টেনে আনতে পারে না খারাপ অভ্যাস থেকে কিংবা এই বইয়ের ক্ষেত্রে বললে টক্সিক মানুষের আচরণ দেখেই বইয়ের 'এমন মানুষ থেকে দূরে থাকুন' বাক্যগুলো সরব হয়ে আপনাকে সাহায্য করবেনা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, লেখক একভাবে বলেছেন একটা কথা, আপনার জীবনে সেটা প্রয়োগ করতে গিয়ে একটু জটিলতা সৃষ্টি হয়ে যায়। কারণ লেখক বলেছেন সর্বসাধারণের জন্য। আপনি সেটা বরাবর ফলো করতে পারবেন না সবসময়। আপনার জীবনের অভিজ্ঞতা, উপলব্ধি, প্রয়োজনের সাথে লেখকের উপদেশ মিলিয়ে বিবেক খাটিয়ে সিদ্ধান্ত নেবেন। বই আপনাকে কিছু জ্ঞান দেবে, উপলব্ধি দেবে। একই জিনিস আপনি ভিন্নভাবে পাবেন আপনার জীবন থেকে, চারপাশের পরিবেশ থেকে। তারপর সবকিছু একসাথে করে আপনি নিজের জীবনে প্রয়োগ করবেন। আমাদের জীবনটা আসলে এভাবেই চলে। তাই আশা করি, এই বই পড়ে আপনি কতটা মানুষ চিনলেন বা বই পড়েই কি মানুষ চেনা যায়? প্রশ্নটা আর কেউ করবেন না। বইটা কিছু সাইকোলজিক্যাল ব্যাপারে আপনাকে সাহায্য করবে মানুষের সাথে ডিল করতে। মানুষের কিছু ধরণ, বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারবেন সহজে এবং সে অনুযায়ী সম্পর্ক গঠন করতে সাহায্য করবে। বিশেষ করে, মানুষের ব্যাপারে অল্পতেই সিদ্ধান্ত না নিয়ে একটু খুঁটিয়ে দেখার অনুপ্রেরণা পাবেন। বইটা কেন পড়বেন, পড়ে কীভাবে উপকৃত হবেন—বিষয়গুলো বেশ কয়েকবার এসেছে বইয়ের প্রথমদিকে, এটা একটু বিরক্তিকর লেগেছে। বইয়ের প্রচ্ছদ, পৃষ্ঠাসজ্জা, বাইন্ডিং—সবই ভালো ছিল। আত্মসচেতন কিংবা একটু বেশি সরলমনা মানষদের জন্য বইটা বেশ উপকারী হবে ইনশাআল্লাহ।

far****com
far****com ভেরিফাইড
27 Oct 2025

আমাদের চারপাশে অসংখ্য মানুষের বাস। কিন্তু সেই মানুষগুলোকে আমরা আদৌ কতটা চিনি বা জানি? মানুষ চেনা কি এত সহজ— অন্তত যতটা আমরা ভাবি? সম্ভবত পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, যে কখনও ধোঁকা খেয়ে বোকা হয়নি। কারণ এই সমাজে মানুষের মুখের হাসি আর মনের ভাব এক হয় না। অধিকাংশ মানুষ এক অদৃশ্য মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে। আশরাফুল ইসলাম জীবনের ‘মানুষ চেনার কৌশল’ বইটি ঠিক এই জায়গাতেই আলো ফেলেছে। বইটিতে মানুষের আচরণ বিশ্লেষণ, প্রতারক ও সৎ ব্যক্তিকে চেনার মনস্তাত্ত্বিক কৌশল, সম্পর্ক ও বন্ধুত্ব বোঝার উপায়সহ মানুষ চেনার আরও নানা দিক নিয়ে নয়টি অধ্যায়ে আলোচনা করা হয়েছে। বইটি পড়তে পড়তে বুঝলাম— মানুষ চেনাও একধরনের শিল্প, আর এই বই সেই শিল্পের হাতেখড়ি। সবচেয়ে ভালো লেগেছে বইয়ের একটি কথা— “অন্যকে চেনার আগে নিজেকে চিনতে হবে।” আসলেই তো, আমরা কয়জনই বা নিজেকে ঠিকভাবে চিনতে ও বুঝতে পারি! তাই লেখক শুধু অন্যকে চেনার কৌশল বলেননি, শিখিয়েছেন নিজেকেও চেনার উপায়। বইয়ের ভাষা সহজবোধ্য, কোথাও কোথাও এমন কিছু লাইন আছে, যেগুলো পড়ে মনে হয়েছে— “আহা! এই কথাগুলোই তো এতদিন খুঁজছিলাম।” আসলে বইটি এমনই, যা হতে পারে এক অমূল্য উপহার— বিশেষত তাদের জন্য, যারা জীবনে চলার পথে ভুল সঙ্গ পেয়ে প্রতারিত হয়েছেন, আপনজন ভেবে আসা মানুষদের থেকে আঘাত পেয়েছেন। সবশেষে বলতেই হয়, ‘মানুষ চেনার কৌশল’ ভীষণ প্রয়োজনীয় একটি বই— যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে সফলতার পথে সহায়ক হতে পারে। বই: মানুষ চেনার কৌশল লেখক: আশরাফুল ইসলাম জীবন প্রকাশনী: বার্তাপ্রকাশ পৃষ্ঠাঃ ২০৮ _____Farzana Naznin

Review Upload 1
Review Upload 2
Rafi Abdullah
Rafi Abdullah ভেরিফাইড
22 Oct 2025

সুন্দর এবং গুছানো একটি বই। মানুষের যে কত রকমের রূপ, চিন্তা, বৈচিত্র টা আমরা অনেক সময়ই ধরতে পারি না ফলে ভুল মানুষের কাছে ভুল আসা করে বসি। আর নিজেকেও ভালো মতন চিনি না দেখে একটা সময় বুঝি যে ভুলটা আসলে নিজেরই ছিল। পরিবার,সমাজ এবং নিজেকে নিয়ে চলার পথে অনেক অদৃশ্য পরীক্ষায় পড়তে হয়। অনেকেই আছে যারা এটাকে কোনো পরীক্ষাই মনে করে না, এই বইটা তাদের জন্য না। তারা কখনোই তাদের চিন্তা পরিবর্তন করতে পারবে না। তারা সবসময় অন্যকে, নিজের কোপালকে আর সৃষ্টিকর্তাকে ই দোষ দিয়ে যাবে। বই টা তাদের জন্য, যারা জীবনের এই অনিবার্য পরীক্ষার গুরুত্ব বুঝে। যারা নিজের অজান্তেই মানুষকে বুঝার এই পরীক্ষায় অংশ নিয়েছে, ভুল করেছে, ধাক্কা খেয়েছে এখন তারা আগের থেকে আরো সচেতন, বইটা তাদের জন্য। অনেকগুলোর মধ্য থেকে ভালো লাগা কিছু উক্তি: - যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্র দেয়,ধনীরা রুটি দেয়, গরিবরা তাদের সন্তান দেয়। আর যুদ্ধ শেষ হলে, রাজনীতিবিদরা হাত মিলায়,ধনীরা রুটির দাম বাড়ায় আর গরিবরা তাদের ছেলেদের কবর খুঁজে। - মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত। তবে আগে দেখুন সে মানুষ কিনা। - মানুষের সবচেয়ে বড় দূর্বলতা হলো: সে যা বুঝে না, তা ভয় পায়।

Kamal
Kamal ভেরিফাইড
17 Sep 2025

valo na.

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

মানুষ চেনার কৌশল(হার্ডকভার)by আশরাফুল ইসলাম জীবন আসসালামুয়ালাইকুম উপরে উল্লেখিত পৃষ্ঠার সংখ্যা কত ভাই জানালে ভালো hoi

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ২০৮। ধন্যবাদ।

প্রশ্ন

boi er 2nd version kbe asbe???

উত্তর

কাজ চলমান... সময় লাগবে...

প্রশ্ন

আমার পিডিএফ লাগবে কি ভাবে নিব

উত্তর

ই-বুক পাওয়া যায়, নাইট পারেন...

প্রশ্ন

বইটির হার্ডকপি পাওয়া যাবে কি?

উত্তর

জি, নিতে পারেন...

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)